শুক্রবার   ২০ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৩ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১০৬

নানা আয়োজনে শেষ হলো পুলিশ সপ্তাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ জানুয়ারি ২০২৩  

‘বঙ্গবন্ধুর বাংলাদেশে পুলিশ আছে জনতার পাশে’- এই প্রতিপাদ্য নিয়ে এবার আয়োজিত হলো বাংলাদেশ পুলিশ বাহিনীর ‘পুলিশ সপ্তাহ ২০২৩’। গত ৩ জানুয়ারি রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মধ্য দিয়ে পুলিশ সপ্তাহ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ দিনব্যাপী বিভিন্ন বর্ণাঢ্য কর্মসূচির মধ্য দিয়ে রোববার (৮ জানুয়ারি) শেষ হলো এবারের আয়োজন।

বার্ষিক পুলিশ প্যারেড দিয়ে শুরু হওয়া পুলিশ সপ্তাহে পুলিশ সদস্যদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কল্যাণ প্যারেড, পুলিশ নারী কল্যাণ সমিতির স্টল পরিদর্শন, মধ্যাহ্নভোজ ও বার্ষিক নৈশভোজে শেষ হয় প্রথম দিনের কর্মযজ্ঞ।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর ভাষণ, বঙ্গভবনে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে রাষ্ট্রপতির ভাষণ, শিল্ড প্যারেড ফাইনাল প্রতিযোগিতা, আইজি'স ব্যাজ শিল্ড প্যারেড, অস্ত্র, মাদক উদ্ধার অবদান রাখায় পুরস্কার বিতরণ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তাদের সঙ্গে পুনর্মিলনী, আইনশৃঙ্খলা ও অপরাধ সংক্রান্ত মতবিনিময় সভা হয়। এছাড়াও ছিল ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির সম্মেলন। বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভার আয়োজনও ছিল পুলিশ সপ্তাহে। একই সঙ্গে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রীর মতবিনিময় সভা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, মন্ত্রিপরিষদ বিভাগ, প্রধান বিচারপতির সম্মেলনসহ নানা আয়োজন ছিল সপ্তাহ জুড়ে।

এই বিভাগের আরো খবর