নবাবগঞ্জে আসামিরা প্রতিপক্ষকে পুড়িয়ে মারার চেষ্টা, আদালতে মামলা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১ নভেম্বর ২০২১
এ ব্যাপারে নন্দনপুর (টেপরিপাড়ার) তবিল উদ্দীনের মেয়ে তহুরা বেগম বাদী হয়ে কয়েক জনকে আসামি করে ১লা নভেম্বর ২০২১ইং তারিখে জেলা দিনাজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নবাবগঞ্জ কোর্টে মামলাটি দায়ের করেন।
মামলার বিবরণে জানা যায়, নবাবগঞ্জ উপজেলার নারায়নপুর গ্রামের মোজাম্মেল হকের পূত্র মরফিদুল ওরফে সুমন ব্যবসার কথা বলে নন্দনপুর গ্রামের তবিল উদ্দীনের ছেলে শহিদুল ইসলামের কাছে ১ লক্ষ টাকা ধার নেয়। শহিদুল ইসলাম ২ মাস পর মরফিদুল ওরফে সুমনের কাছে ধারের টাকা চাইতে গেলে তাকে অকথ্য ভাষায় গালিগালাজ, প্রাণ নাশের হুমকী সহ নানা ধরনের নির্যাতন ও অত্যাচার শুরু করে।
মরফিদুল ওরফে সুমনের সহযোগী মাহফুজ, মহিদুল ইসলাম (লেবু ইসলাম ভোটারু), তোজাম্মেল হক, মুনমুন বেগম, জিয়ারুল হক, ইমান আলী গংরা মিলে গত ৮ই আগষ্ট ২০২১ইং তারিখ সকাল ১০টার দিকে কৃষ্ণ চন্দ্র রায়ের মুদি খানার দোকানের সামনে থেকে শহিদুল ইসলামকে অপহরন করে নীলকন্ঠপুর ধলাগাছ জঙ্গলে নিয়ে যায়। অপহরনকারীরা অপহৃত শহিদুল ইসলামকে গাছের সাথে বেধে মারপিট করে রক্তাক্ত জখম ও প্রাণনাশের চেষ্টা চালায় বলে মামলার আরজিতে বাদী উল্লেখ করে ও ফাঁকা ষ্ট্যাম্পে জোর পূর্বক স্বাক্ষর নেয়। অপহৃত শহিদুল ইসলামের আত্বীয় স্বজন ও গ্রামবাসী তাকে উদ্ধারের জন্য এগিয়ে গেলে বিপদ আঁচ করতে পেরে অপহৃরনকারীরা অত্যন্ত সুকৌশলে ঘটনাস্থল হতে সটকে পড়ে এবং মিথ্যা নাটক সাজিয়ে শহিদুল ইসলামকে নবাবগঞ্জ থানায় সোর্পদ্য করে।
অপহৃত শহিদুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম অভিযোগ করেন, থানা পুলিশ অপহরনকারীদের থানায় পেয়েও অজ্ঞাত কারণে তাদের আটক না করে উল্টো শহিদুল ইসলামকে গালিগালাজ করে ও তার বিরুদ্ধে মামলা দেয়ার ভয়ভীতি দেখায় এবং আপোষনামায় স্বাক্ষর নিয়ে ছেড়ে দেয়। ফলে ন্যায় বিচার প্রত্যাশিরা হতাশ হয়ে বাড়ী ফিরে আসে।
এলাকাবাসী দাবি করেন, পুলিশ অপহরনকরীদের পক্ষ অবলম্বন করায় আসামীরা বাড়ীতে এসে আরও ব্যাপরোয়া হয়ে উঠে। তারই ধারাবাহিকতায় গত ২০ আগষ্ট ২০২১ইং তারিখে শহিদুল ইসলামের স্ত্রী কহিনুর বেগম মাঠে গরু নিয়ে যাওয়ার পথে বাদীনির বাড়ী সংলগ্ন রাস্তার ধারে আম বাগানে একাকী পেয়ে উল্লেখিত আসামিরা কহিনুর বেগমকে দেশীয় অস্ত্র দিয়ে পিটিয়ে গুরুতর জখম করে। ফলে কহিনুর বেগম ঐ ঘটনায় ৫ জনকে আসামী করে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত (৬) নবাবগঞ্জ দিনাজপুরে ১টি মামলা দায়ের করলে আসামীরা আরও ক্ষিপ্ত হয়ে কহিনুর বেগমের শোবার ঘরে গত ২২ অক্টোবর ২০২১ গভীর রাতে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পুড়িয়ে মারার চেষ্টা করে।
পেট্রোলের আগুনে ঘরের ১২ শতাংশ পুড়ে গেলেও কহিনুর বেগম প্রাণ নিয়ে তাদের সন্তানদের সহ ঘর থেকে বেরিয়ে আসতে পারলেও ঘরের সম্পূর্ণ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে শহিদুল ইসলামের বড় বোন তহুরা বেগম বাদী হয়ে দিনাজপুরের বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমলী আদালত নবাবগঞ্জ কোর্টে আরও ১টি মামলা দায়ের করেন। কহিনুর বেগম অভিযোগ করে বলেন, থানা পুলিশ আসামীদের অজ্ঞাত কারণে না ধরায় তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদেরকে চিরতরে শেষ না করা পর্যন্ত থামবে না বলে প্রকাশ্যে হুমকী দিচ্ছে। আমি প্রশাসনের কাছে ন্যায় বিচার ও আসামীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
