দিরাই শাল্লা সড়কের দাবীতে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি
বকুল আহমেদ তালুকদার: শাল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১ জুন ২০২১
সুনামগঞ্জের দিরাই শাল্লা সড়কের দাবীতে গণস্বাক্ষর দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিয়েছেন শাল্লাবাসী। মঙ্গলবার বেলা ১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেনের মাধ্যমে এই স্মারকলিপি প্রদান করা হয়। এর আগে ২৫ মে দিরাই শাল্লা সড়কের দাবীতে উপজেলা সদরে মানববন্ধন পালন করে আন্দোলনকারীরা। এ আন্দোলন থেকেই সাতদিন ব্যাপি গণস্বাক্ষর কর্মসুচির ঘোষণা দেয়া হয়। এরই ধারবাহিকতায় মঙ্গলবার এই স্মারকলিপি দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, শাল্লা উপজেলা জাতীয় পার্টির সভাপতি দুলদুল চৌধুরী, সাংবাদিক বাদল দাস, বকুল আহমেদ তালুকদার, শিক্ষক সুব্রত কুমার দাস খোকন, ছাত্রলীগ নেতা লিংকন রায়, সাংবাদিক শান্ত কুমার তালুকদার, দিলোয়ার হোসেন, জেসি বিশ্বাস প্রমুখ। তবে এই আন্দোলনের সাথে একমত পোষন করেছেন উপজেলার বিভিন্ন রাজনৈতিক ব্যাক্তিরা। আন্দোলনকারী বাদল চন্দ্র দাস বলেন, দীর্ঘদিনের স্বপ্ন আমাদের দিরাই শাল্লা সড়ক। স্বাধীনতার পর থেকেই এই উপজেলাটি অবহেলিত। যোগাযোগের কোনো ব্যবস্থা না থাকায় বিভিন্ন সময়ে বিপদের সম্মুখীন হতে হচ্ছে। ২০১১ সালে দিরাই শাল্লা সড়কের কাজ শুরু হলেও ঠিকাদারের গাফিলতি ও দুর্নীতির কারনে ২০১৭ সালে জুন মাসে এসে রাস্তার কাজ বন্ধ হয়ে যায়। এরপর আমলাতান্ত্রিক জটিলতার কারনে বারবার মন্ত্রণালয় থেকে প্রস্তাবনা ফেরত আসছে। তাই আমাদের শাল্লাবাসীর দাবী সঠিক পরিকল্পনা ও সঠিক প্রস্তাবনা পাঠিয়ে অতিদ্রুত রাস্তার কাজ সম্পন্ন করা হোক।
বকুল আহমেদ তালুকদার বলেন, দিরাই শাল্লার এমপি ড. জয়াসেন গুপ্তার দিরাই শাল্লা সড়ক নির্মাণের জন্য সংসদে একাধিকবার দাবী জানিয়ে আসছেন। কিন্তু এর কোনো কর্ণপাত হয়নি সংশ্লিষ্ট দপ্তরের। তারা ভুল প্রস্তাবনা পাঠিয়ে টাকা খাওয়ার ধাঁন্দা করছেন। যেখানে রাস্তার শুরু থেকেই ১২০ কোটি টাকা বরাদ্দ ছিল। এর মধ্যে কাজও হয়েছে। আর এখন সড়ক ও জনপথ বিভাগ নতুন করে আরো ৮৫৭ কোটি টাকার প্রস্তাবনা পাঠিয়েছেন। যা মন্ত্রণালয় নাকচ করেছেন। তাই দিরাই শাল্লা সড়ক নিয়ে শাল্লাবাসীর সাথে খেলা করা হচ্ছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মোক্তাদির হোসেন বলেন, দিরাই শাল্লা রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। তাই তাদের আন্দোলনকে আমরা সাধুবাদ জানাই। আর মাননীয় প্রধানমন্ত্রী বরাবর আন্দোলনকারীরা স্বারকলিপি দিয়েছেন শাল্লাবাসীর পক্ষ থেকে। এই স্মারকলিপি উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
উল্লেখ্য: হাওড়ের বুকে মাটি ভরাট, সড়ক নির্মাণ, বিভিন্ন পয়েন্টে সেতুসহ পুরো সড়কটি পাকা করার কথা থাকলেও কাজ শেষ করতে পারেনি সওজ। কাজ অসমাপ্ত রেখে ২০১৭ সালের জুনে প্রকল্পটি সমাপ্ত ঘোষণা করা হয়। ১২০ কোটি টাকার মধ্যে খরচ হয় প্রায় ৯৯ কোটি টাকা। অসমাপ্ত এ সড়ক এলাকাবাসীর কোনো কাজেই লাগেনি। এবার সড়কটি উন্নয়নে নতুন আরেকটি প্রকল্প নিতে চাইছে সওজ। জানা গেছে, ২০১০ সালে সুনামগঞ্জ সফরে গিয়ে দিরাই-শাল্লা সড়ক নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরের বছরই হাওড়ের বুকে মাটি ভরাট করে শুরু হয় সড়কটির নির্মাণকাজ। শুরু থেকেই ধীরগতিতে বাস্তবায়িত হতে থাকে প্রকল্পটি। ২০১৭ সালে যখন অসমাপ্ত রেখে প্রকল্পটির নির্মাণকাজ শেষ বলে ঘোষণা দেয়া হয়, তখনো মাটির কাজ ১৫ শতাংশের মতো বাকি ছিল।
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- দেশের রিজার্ভে বড় সুখবর: ৩৪.০৬ বিলিয়ন ডলারে পৌঁছাল গ্রস রিজার্ভ
- টঙ্গীতে নির্বাচনী প্রচারণায় বিস্ফোরণ, দগ্ধ হয়ে হাসপাতালে শতাধিক
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- ৭ দিনে এল ৯ হাজার কোটি টাকার বেশি রেমিট্যান্স
- তীব্র প্রতিদ্বন্দ্বিতা হবে ৭৫ আসনে: প্রাক নির্বাচনী জনমত জরিপ
- দুবাইয়ে বাংলাদেশ কনস্যুলেটের প্রথম সচিবকে বিদায় সংবর্ধনা
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- ‘দাঁড়িপাল্লায় ভোট দিলে বেহেশত পাবেন না’-মির্জা ফখরুল
- শাকিব খানের নতুন সিনেমায় মিথিলা, প্রধান নায়িকা পাকিস্তানের!
- আমিও রাজনীতির শিকার হয়েছি: ইশা
- ডাউনিং স্ট্রিটে কেলেঙ্কারি: স্টারমারের পদত্যাগের গুঞ্জন
- আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং: প্রেস সচিব
- ৮২ ঘণ্টা নিজ এলাকার বাইরে অবস্থান নিষিদ্ধ
- মোহাম্মদ এজাজের মেয়াদ শেষ, অতিরিক্ত দায়িত্বে নিয়োগ পেলেন সুরাইয়া
- সাংবাদিক ও পর্যবেক্ষকরা ভোটকেন্দ্রে মোবাইল সঙ্গে রাখতে পারবেন
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- উবারকে ৮.৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- টি-শার্ট পরে লাঠি হাতে তেড়ে যাওয়ার ভিডিও নিয়ে যা বললেন কমিশনার
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- ফিলিস্তিন দখলে ইসরায়েলের নতুন নীলনকশার অনুমোদন
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- র্যাব এবং ডিজিএফআইয়ের বিলুপ্তি চাইলেন ইকবাল করিম ভূঁইয়া
- ডিএনসিসি প্রশাসক এজাজকে দায়িত্ব থেকে অব্যাহতি
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- নির্বাচন ঘিরে কোনো নিরাপত্তা ঝুঁকি নেই: ডিএমপি কমিশনার
- পদত্যাগ করলেন বিচারপতি নাইমা হায়দার
- ভোটকেন্দ্রে ফোন নেওয়ার নিষেধাজ্ঞা না উঠলে ইসি ঘেরাও: নাহিদ ইসলাম
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
