দিনে অভিযান ২৮২, তবু কমছে না মাদক কারবার
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৩
দেশে কোনোভাবেই কমছে না মাদক কারবার। নিয়ন্ত্রক সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর প্রতিদিন সারাদেশে পরিচালনা করছে গড়ে প্রায় তিনশ অভিযান। এসব অভিযানে মাদকদ্রব্য জব্দের পাশাপাশি হচ্ছে মামলা-গ্রেফতার। তিন দশকের বেশি সময় ধরে সংস্থাটি নানামুখী পরিকল্পনা নিয়ে কাজ করছে। রয়েছে সচেতনতামূলক বিভিন্ন কর্মকাণ্ড। বর্তমানে দেশজুড়ে তিন হাজার ৫৯ জন লোকবল নিয়ে কাজ করছে অধিদপ্তরটি। সংশ্লিষ্টরা বলছেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সচেতনামূলক কর্মসূচি জরুরি। একই সঙ্গে অভিযান আরও বাড়াতে হবে। দূর করতে হবে সহজলভ্যতা। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত বছরে গড়ে ৬৫ হাজার ৭১৯টি অভিযান চালিয়েও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ করা সম্ভব হচ্ছে না। এসব অভিযান ও বছরব্যাপী অধিদপ্তরের নানান কার্যক্রমের ফলে মাদক কারবার কমার কথা থাকলেও দিন দিন বাড়ছে মামলা, আসামি ও মাদক জব্দের পরিমাণ। পরিসংখ্যান বলছে, ২০১৮ সালে ৪৭ হাজার ৪০৭টি অভিযান চালিয়ে ১৩ হাজার ৭৯৩টি মামলায় আসামি করা হয়েছে ১৫ হাজার ১১৬ জনকে। ২০১৯ সালে ৬৩ হাজার ৫৫টি অভিযানে ১৭ হাজার ৩০৫টি মামলায় আসামি ১৮ হাজার ৩৪৬ জন। ২০২০ ও ২০২১ সালেও ছিল প্রায় একই চিত্র। ২০২০ সালে ৬৫ হাজার ১৩৯টি অভিযানে ১৭ হাজার ৩০৪টি মামলায় আসামি ১৮ হাজার ৩২১ জন, ২০২১ সালে ৮৪ হাজার ৫৬২টি অভিযানে ২০ হাজার ৫৯২টি মামলায় আসামি ২১ হাজার ৯৯২ জন। আর ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ৯৪ হাজার ৫৬৭টি অভিযান চালিয়ে ২৩ হাজার ২৭০টি মামলায় আসামি করা হয় ২৫ হাজার ৩০০ জনকে। অর্থাৎ প্রতিদিন গড়ে অভিযান চালানো হয়েছে ২৮২টি।
অভিযানে প্রতি বছরই জব্দ করা হচ্ছে বিভিন্ন ধরনের মাদক। ২০২০ সালে জব্দ করা হয় ২০ লাখ পিস ইয়াবা। ২০২১ সালে সাড়ে ৩৪ লাখ ও ২০২২ সালের নভেম্বর পর্যন্ত জব্দ হয়েছে সাড়ে ৪৫ লাখ পিস। ২০২০ সালে গাঁজা জব্দ করা হয় ২ হাজার ৭৪২ কেজি। ২০২১ সালে ৪ হাজার ৪১৭ কেজি ও ২০২২ সালের নভেম্বর পর্যন্ত জব্দ করা হয় ৮ হাজার ৮৪৬ কেজি গাঁজা।
নতুন বছরে নতুন কোনো পরিকল্পনা না থাকলেও গত বছর নানামুখী কাজ করেছে অধিদপ্তর। ২০২২ সালের নভেম্বর পর্যন্ত ২৯ হাজার ৯৭১টি মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা করা হয়েছে ১৩ হাজার ৬০৮টি। এতে সাজা দিয়েছে ১৩ হাজার ৬৪৯ জনের। ২০২১-২২ অর্থবছরে ৪০টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে ১ কোটি ৫০ লাখ টাকা অনুদান দিয়েছে। ২০২২-২৩ অর্থবছরেও অনুদানের জন্য বরাদ্দ ২ কোটি ৫০ লাখ টাকা। এছাড়া মাদকবিরোধী পোস্টার, লিফলেট তৈরি, বিতরণ, সভা-সমাবেশ, সেমিনার, শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকবিরোধী শ্রেণি বক্তৃতাসহ নানান ধরনের সচেতনতার কাজ করা হয়। গত বছর সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। সেই কর্মপরিকল্পনা বাস্তবায়নে কাজও শুরু করেছে অধিদপ্তর। এসবের পরও কমছে না মাদক কারবার।
দেশজুড়ে মাদক কারবার কমিয়ে আনার বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আজিজুল ইসলাম জাগো নিউজকে বলেন, সমন্বিত কর্মপরিকল্পনা পুরোপুরি বাস্তবায়ন করা গেলে মাদক কারবার অনেকটা কমে যাবে। মাদক সরবরাহ কমানো, ক্ষতি হ্রাস ও তামাক নিয়ন্ত্রণ বিষয়ে কাজ করি, এখানেও সেগুলো রয়েছে। চাহিদা কমিয়ে আনা ও ক্ষতির দিক তুলে ধরাই মূলত এখন আমাদের কাজ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিচালক তানভীর মমতাজ জাগো নিউজকে বলেন, আমাদের সবগুলো কাজই পরিকল্পনার অংশ। ৬৪টি জেলা ও মেট্রোপলিটন এলাকায় আমাদের ইউনিট রয়েছে। প্রতিদিন ১০টি করে অভিযান চালালেও আরও বেশি অভিযান হওয়ার কথা। ঢাকা মেট্রোপলিটন এলাকায়ই দিনে ৩০ থেকে ৫০টি অভিযান করতে হয়। মাসে গড়ে মামলাই হয় ৫শর বেশি। অভিযানগুলো চালানো হয় শুধু মাদক ধরা নয়, প্রতিরোধের জন্য। মাদকের বিস্তার না কমার পেছনে কারণ হলো প্রচুর মাদক দেশে আসছে। এর সঙ্গে পার্শ্ববর্তী দেশও জড়িত। আমদানি দ্রব্য, খাদ্যদ্রব্য থেকে শুরু করে নানাভাবে মাদক দেশে আসছে।
এ বিষয়ে সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. জিনাত হুদা জাগো নিউজকে বলেন, মাদক শুধু দেশে নয়, সারাবিশ্বেই সমস্যা। আমাদের দেশে মাদকগুলো খুব সহজলভ্য হয়ে গেছে। ফলে অলিগলিতেও ছড়িয়ে গেছে। এটা যেমন ওষুধ হিসেবে গ্রহণ করা হয়, আবার অপব্যবহারও করা হয়। মাদক নিলে অনেক কিছু থেকে নিরাময় হয়- এই ধারণার কারণেও অনেকে মাদক গ্রহণ করে। তাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণে সহজলভ্যতা দূর করতে হবে বা নিয়ন্ত্রণ করতে হবে। যে কোনো ধরনের মাদক বেচাকেনায় বিধি-বিধান থাকা দরকার। আর পরিবার, স্কুল থেকে শুরু করে সব জায়গায় একটি সচেতনতা তৈরি করতে হবে। শাস্তির বিধান নিশ্চিত করার পাশাপাশি সংশোধনের ব্যবস্থাও করতে হবে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন লে.জে. শফিকুর রহমান
- ঢাকা মহানগর উত্তর আওয়ামী যুবলীগের শীর্ষ নেতাদের নিয়ে ষড়যন্ত্র!
- স্যার আবেদের স্মরণে অঝোরে কাঁদলেন ড. ইউনূস
- দ্রুত রাজাকারের তালিকা সংশোধনের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী
- মুক্তিযুদ্ধমন্ত্রী ও সচিবকে ক্ষমা চাইতে নোটিশ
- কার্গো বিমানে আসছে পেঁয়াজ
- নুরের ওপর হামলা দুর্ভাগ্যজনক: তোফায়েল আহমেদ
- ১০ শতাংশ কমছে টেলিটকের ডাটা প্যাকেজের দাম
- এসপি হারুনের যত অভিযোগ : গাজীপুর অধ্যায়
- রাজাকারের তালিকায় ৬০ পয়সাও খরচ হয়নি : মুক্তিযুদ্ধমন্ত্রী
- বসল ১৯তম স্প্যান পদ্মা সেতুতে, দৃশ্যমান হল ২৮৫০ মিটার
- সাদেক হোসেন খোকা আর নেই
- রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধার নাম আসায় দুঃখ প্রকাশ
- আজ থেকে ৩৫ টাকায় পেঁয়াজ বিক্রি করবে সরকার
- ১৬ ডিসেম্বর থেকে জাতীয় স্লোগান ‘জয় বাংলা’ ব্যবহারের মৌখিক নির্দেশ
