দাড়ি থাকায় হয়নি চাকরি, দুঃখ প্রকাশ আড়ংয়ের
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৬ মার্চ ২০২১
দাড়ি থাকার কারণে জনপ্রিয় রিটেইল ব্র্যান্ড আড়ংয়ে চাকরি পাননি বলে এক যুবক অভিযোগ করেছেন। অভিযোগের সেই বক্তব্য কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। ভাইরাল হওয়ার পরে অনেকে আড়ংয়ের পণ্য বর্জনের ডাক দেন। এ অবস্থায় দুঃখ প্রকাশ করে আড়ং আজ সোমবার বিবৃতি দিয়েছে। তারা এটিকে ‘অত্যন্ত দুঃখজনক এবং নিঃসন্দেহে তাদের মূল্যবোধের পরিপন্থি’ বলে উল্লেখ করেছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া প্রায় আট মিনিটের একটি ভিডিওতে দেখা যায় এক যুবক, নিজেকে ইমরান হোসেন ইমন পরিচয় দিয়ে বলছেন, "আমি ইমরান হোসেন ইমন গাজীপুর থেকে এসেছি। এখন আছি তেজগাঁও আড়ংয়ের মেইন ব্রাঞ্চের অপজিটে আমি দাঁড়ানো। গত এক সপ্তাহ আগে একটি সিভি ড্রপ করেছিলাম। আপনারা জানেন, সামনে রমজান আসছে। তো শোরুমগুলোতে সেলসম্যান নিয়োগ দেওয়া হয়। ওই পারপাস থেকে এখানে সিভি দেওয়া, যাতে বসে না থেকে পরিবারের সাপোর্ট দিতে পারি। উত্তরায় অবস্থিত অনেকগুলো শোরুমে সিভি ড্রপ করেছিলাম। কিন্তু কোথাও থেকে কল আসেনি, আড়ং থেকে কল এসেছিল। এবং আমাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছিল। তো আজ শুক্রবার আমি গাজীপুর থেকে এখানে আসি। তো ইন্টারভিউয়ের রুমে যাওয়ার পর তারা আমাকে কিছু প্রশ্ন করলেন। সে সময় তারা এমনভাবে কথা বলেছেন, যে তারা আমাকে নিয়ে নিয়েছেন। সেখানে সবাই মাস্ক পরেছিল। তো একটা সময় আমাকেও মাস্ক খুলতে বললেন। তারপর তারা আমাকে বললেন, ‘সরি আমরা আপনাকে কনফার্ম করতে পারছি না।’ তো আমি জানতে চাইলাম, কেন ভাইয়া? তাঁরা তখন বললেন, ‘করতে পারছি না, ওই রকম বলব না। আপনি যদি শেভ করতে পারেন, তাহলে আমরা আপনাকে কনফার্ম করতে পারব ইনশা আল্লাহ। এ ছাড়া আপনার সবই ঠিক আছে।’ তো উনারা শেভ বলাতে আমি বুঝতে পারিনি বলে আরেকবার জানতে চাইলাম। তখন তাঁরা আমাকে বললেন, ‘আমাদের আড়ংয়ের রুলস হচ্ছে, সেলসম্যানের জব করতে হলে, আপনাকে মাস্ট ক্লিন শেভ করতে হবে।’ তো এটা শুনে আমি জাস্ট এক মিনিটের জন্য হতভম্ব হলাম। একজন নারীর জন্য নেকাব খোলা বা বোরকা খুলতে বলা যেমন ভয়ংকর একটি ব্যাপার, এটাও তেমন একটি ব্যাপার। এরপর আমি তাদের বললাম, ভাইয়া, আল্লাহর দরবারে কোটি কোটি শুকরিয়া যে, আমাকে মুসলিম বানিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এরপর আমি বললাম যে, আমি আপনাদের জবটা করব না ভাইয়া। এরপর আমি উঠে চলে আসতে গেছিলাম। তারপরও আরেকবার বললাম, আমি আসলে নিডি। জবটা আমার দরকার। আমাকে অন্য কোনোভাবে নেওয়া যায় কি না বা কম্প্রোমাইজ করার সুযোগ আছে কি না। কিন্তু তাঁরা আবার বললেন, ‘আমাদের আড়ংয়ের রুলস হচ্ছে এটা (দাড়ি) কাট করতে হবে।’ তারপর আমি খুশি মনে চলে এসেছি। তাদের বললাম, আমি আসছি তাহলে। এখন আমি বাইরে চলে আসছি।
এখন কথা হচ্ছে গিয়ে, আমি একজন মুসলমান। আমি কথাটা উনাদের বলেছি। একজন মুসলমান হিসেবে এটা রাখা আমার জন্য ফরজ। তারপর হচ্ছে আমি আমার রাসুল (সা.)-কে ভালোবাসি। ফলে একমুষ্টি বা তার থেকে বড় (দাড়ি) ছেড়ে দিতে হবে আমাকে। মুসলমান হিসেবে তো কখনও দাড়ি কাটা সম্ভব না।
কিছুদিন আগে যখন মহানবী (সা.)-কে নিয়ে ব্যঙ্গচিত্র তৈরি করেছিল। আপনারা আড়ংয়ের সঙ্গে যাঁরা আছেন, তাঁরা সবাই মনে হয় হ্যাশট্যাগ ইউজ করে ‘বয়কট ফ্রান্স’ বলেছিলেন। ফ্রান্সের পণ্য বয়কট করেছিলেন আপনারা। রাসুলের (সা.) প্রতি ভালোবাসা দেখিয়েছিলেন। নিজেদের টাইমলাইনে পোস্ট করেছিলেন। তাহলে এখন কেন আমাকে এটা (দাড়ি কাটা) করতে হবে? এটা তো রাসুল (সা.)-এর সুন্নাহ এবং ফরজ এটা।
ব্যাপারটা লজ্জাজনক এবং হার্টিং অলসো। একটা মুসলমান কান্ট্রিতে থেকে আমার এজের একটা ছেলে যেখানে জব করে খেতে চাচ্ছে, আমি অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট, ফার্মেসি ডিপার্টমেন্টে পড়ি। ইউনিভার্সিটির নাম বললাম না। অনেক প্রবলেমও হতে পারে। বাংলাদেশ তো, মুখ খুলে কিছু বলা যায় না। তো পার্টটাইম জব এবং আমাদের যেহেতু বন্ধ আছে, সেহেতু আমি কিছু একটা করতে চাচ্ছি। কিন্তু আমাকে সুযোগ দেওয়া হচ্ছে না। সুযোগ দেওয়া হচ্ছে না, সেটা অন্য কোনো রিজনে হলে আমি মেনে নিতাম। আমার যদি কোয়ালিফিকিশনে কমতি থাকত বা তারা যা দেখেছে তাতে যদি আমার কমতি থাকত তাহলে আমি মেনে নিতাম। কিন্তু তারা বলতেছে সিরিয়াসলি আমার বিয়ার্ড কাট করতে হবে, সিরিয়াসলি, যে শেভ করতে হবে আমাকে। ব্যাপারটা লজ্জাজনক।
আমি বলব আলহামদুল্লিলাহ, যে আমি তাদের সেই জবটা করিনি বা তাদের সঙ্গে আমি কো-অপারেট করিনি। আপনাদের এই ফাইভ থাউজেন্ড অর টোয়েন্টি থাউজেন্ড স্যালারি আমার কাছে কিছু না।
আপনাদের টোয়েন্টি থাউজেন্ডের ভ্যালু আমার একটি বিয়ার্ড ছিড়লেও হবে না। আমাকে যদি আপনারা পার্মানেন্ট জবও দেন, আমি সেটা করব না। আমি জব করব না যদি আমাকে এই বিষয়ে কম্প্রোমাইজ করতে হয়,’ বলছিলেন ইমরান হোসেন ইমন।
আড়ংয়ের দুঃখ প্রকাশ
আড়ংয়ের চিফ অপারেটিং অফিসার মোহাম্মদ আশরাফুল আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সম্প্রতি আড়ং-এর একটি ইন্টারভিউ বোর্ডে উপস্থিত একজন চাকরি প্রার্থীর নেতিবাচক অভিজ্ঞতার ব্যাপারটি অত্যন্ত দুঃখজনক এবং এটি নিঃসন্দেহে আমাদের মূল্যবোধের পরিপন্থী।
আড়ং বয়স, বর্ণ, ধর্ম, লিঙ্গ, অক্ষমতা বা জাতিগত উৎস নির্বিশেষে সবার জন্য মানবিক মর্যাদা এবং অন্তর্ভুক্তির অধিকারগুলো সমুন্নত রাখে। আমাদের নিয়োগের সিদ্ধান্তে ধর্মীয় বিশ্বাস ও পালনকে কখনই বিবেচনা করা হয় না। আমাদের প্রতিষ্ঠানে তিন হাজার ৮০০ জনেরও বেশি কর্মী রয়েছে এবং সব ধর্মের কর্মীবৃন্দ শ্রদ্ধার সঙ্গে এবং প্রকাশ্যে তাদের নিজ নিজ ধর্মীয় বিশ্বাস ও আচার-অনুষ্ঠান পালন করেন।’
আশরাফুল আলম অঙ্গীকার করেন, ‘আমাদের ভবিষ্যতের ইন্টারভিউ বোর্ডগুলোর পরিচালনায় আমাদের মূল মূল্যবোধগুলোর প্রতিফলন নিশ্চিত করতে আমরা নিবিড়ভাবে কাজ করব এবং ইন্টারভিউ বোর্ড সংশ্লিষ্টদের শিষ্টাচারের বিষয়ে সংবেদনশীলতা আনতে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করব।’
আড়ংয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সেই সব চাকরি প্রার্থীরা যাঁরা মনে করেন আমাদের কোনো একটি ইন্টারভিউ বোর্ডে যেকোনো বিষয়ে তাঁরা যথাযথভাবে পরীক্ষিত হননি, তাঁরা আমাদের মানবসম্পদ বিভাগের মহাব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করতে পারেন। যোগাযোগের ইমেইল : johan.ahmed@brac.net।’
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- শেষ হলো নির্বাচনি প্রচারণা, ভোটের অপেক্ষায় দেশ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
