বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৬৬

তামাবিলে বর্ডারের চাঁদাবাজ সন্ত্রাসী হামলার শিকার

প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২০  

 

সিলেটের গোয়াইনঘাট উপেজলার পূর্ব জাফলং ইউনিয়নের তামাবিল গুচ্ছগ্রাম সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ দিন থেকে চাঁদাবাজি করে আসছে একটি মহল এই মহলের নাম বাংলাদেশ গোয়েন্দো সংস্থার রয়েছে বলে জানা গেছে।

কিন্তু কিছুতেই এদের বিরুদ্ধে কোন আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না তারা নিজেদের আওয়ামীলীগ নেতা ও মন্ত্রীর লোক  দাবি করে নাজিম উদ্দিন, সৈয়দ মুনসুর আহমেদ  জাহিদ মিয়াসহ একাধিক চাঁদাবাজ সন্ত্রাসী বাহিনী দলীয় প্রভাব খাঁটিয়ে এমন কাণ্ড করে আসছে।

জানা গেছে, উপজেলার তামাবিল সোনাটিলা ও গুচ্ছ গ্রাম সীমান্তবর্তী এলাকা দিয়ে রাত এবং দিনের বেলায় দেশীয় সম্পদ ভারতে পাচার করার সময়  বাধা হয়ে দাঁড়ান নামঃ সুজন আহমেদ পিতা হায়দার আলী গ্রাম শান্তিনগর তার এবং তার পরিবারের দাবি ভারত থেকে বিভিন্ন ধরনের মরণব্যাধি মাদকদ্রব্য দেশে প্রবেশ করায় সচেতন নাগরিক হিসেবে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো টা দোষের কিছু নয় বলে মনে করেন তারা।

সেজন্য তাকে নেশাগ্রস্ত অবস্থায় অনাকাঙ্ক্ষিত ভাবে সন্ত্রাসী ও স্থানীয় চাঁদাবাজ নাজিম উদ্দিন, সৈয়দ মুনসুর আহমেদ ও মোঃ জাহিদ মিয়া পিতা রফিক মিয়া গ্রাম তামাবিল সোনাটিলা সহ আরো কয়েকজন রাত ৮ ঘটিকার সময়।

স্থানীয় কিছু চাঁদাবাজদের  নেতৃত্বে সন্ত্রাসী হামলায় সুজন মিয়া সহ আরো কয়েকজন গুরুতর আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে গতকাল রাতে  তামাবিল সোনাটিলা এলাকায়  এই সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে হামলার ঘটনায় আহতদের সিলেট এমএজি  ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও স্থানীয় ভাবে চিকিৎসা প্রদান করা হয়।

আহতরা জানান,  নেশাগ্রস্ত অবস্থায় চাঁদাবাজরা  তাদের উপর অতর্কিত হামলা চালায়। দেশীয় অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তামাবিল সোনাটিলা এলাকায়  সন্ত্রাসীরা এই হামলা চালিয়ে সুজনকে সহ আরো কয়েকজন কে রক্তাক্ত জখম করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসী নাজিম উদ্দিন ও মুনসুর আহমেদ, জাহিদ মিয়া পালিয়ে যায়। এ ঘটনায় আজ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই বিভাগের আরো খবর