শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১২৫

ড্রাইভার-শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২২  

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, পরিবহন ড্রাইভার ও শ্রমিকদের ডোপ টেস্ট বাধ্যতামূলক করা হচ্ছে। সড়ক নিরাপত্তা নিয়ে বৈঠকের পর বৃহস্পতিবার (২৭ অক্টোবর) মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, টার্মিনাল ছাড়া বাস মালিকরা কোনো টোল আদায় করতে পারবে না। ঢাকার দুই সিটিতে আন্তঃজেলা বাস ও ট্রাক টার্মিনাল নির্মাণ শুরু হচ্ছে বলেও জানান তিনি।

তিনি বলেন, মোটরসাইকেল আরোহীদের হেলমেটের মান নিয়ন্ত্রণের নির্দেশনা দেয়া হয়েছে। হেলমেটের মান নির্ধারণে বিএসটিআইর সঙ্গে কাজ চলছে।
এ সময় বিআরটিএ'র জনবল আরও বাড়ানোর নির্দেশনা দেয়া হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সরকার বাস ধর্মঘট করছে দলটির এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগ কখনোই বাস ধর্মঘট করার চিন্তা করে না। বিএনপির কোনো সমাবেশেই বাধা দেয় না সরকার। খুলনায় ও বরিশালে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে, বাস মালিকরা জ্বালাও পোড়াওয়ের ভয়েই তাদের যানবাহন চলাচল বন্ধ রেখেছিল।

এই বিভাগের আরো খবর