বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৫

ডিম নিক্ষেপকারীর সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ নিয়ে ক্ষুব্ধ সারজিস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫  

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপের ঘটনায় বিতর্ক শুরু হয়েছে। ঘটনাস্থলে যুবলীগকর্মী মিজানের এ ঘটনার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ফোন করে ধন্যবাদ জানিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লেখেন, “আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেওয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে, তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে!”

তিনি প্রশ্ন তোলেন, “একটা মানুষ কতটা ছোটোলোক হলে এই কাজ করতে পারে? এরকম নীচু মানসিকতার একজন যদি ১৬ বছর ধরে প্রধানমন্ত্রী থাকেন, তাহলে দেশের প্রতিটি সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে?”

সারজিস আরও লেখেন, “যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছেও আরও বেশি ছোটলোকি দেখা স্বাভাবিক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, তিনি আমাদের দেশকে এমন হিংসুক ও প্রতিহিংসাপরায়ণ নেতৃত্ব থেকে মুক্ত করেছেন।”

এই বিভাগের আরো খবর