মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৭ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩২৯

টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলা

এ রায়হান, গাজীপুর:

প্রকাশিত: ২২ এপ্রিল ২০২১  

গাজীপুরের টঙ্গীর কেরানীর টেক এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অন্তত আট জন। 

আহতরা হলেন সাদ্দাম(২৫), আবু সাইদ(২৪), বিপ্লব (৩২)রাসেল(২০) আকাশ(২০), সিয়াম (২১) রানা ও মনির। এদের মধ্যে গুরুতর আহত সাদ্দাম, আবু সাইদ ও বিপ্লবকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। 

স্থানীয় সুত্রে জানা যায়, নগরীর ৪৬ নং ওয়ার্ডের কেরানীর টেক এলাকায় শহীদ সুমন আহমেদ মজুমদার স্মৃতি সংসদ নামের একটি ক্লাবে আধিপত্য নিয়ে বিরোধকে কেন্দ্র করে মঙ্গলবার রাতে ক্লাবের প্রতিষ্ঠাতা মনির আহমেদ মজুমদার ওর তার ছেলে সাদ্দামের সাথে স্থানীয় যুবলীগ কর্মী আক্তার হোসেন(৪০), নুর মোহম্মদ (৪৫)আলাল(৩৫) গ্রুপের সাথে বাকবিতণ্ডা হয়। এরই সুত্র ধরে বুধবার রাত সাড়ে আটটার দিকে আক্তার হোসেন, নুর মোহাম্মদ ও আলালের নেতৃত্বে ৪০/৫০ জন সশস্ত্র সন্ত্রাসী দেশীয় অস্ত্রসহ মনির আহমেদ মজুমদার ও তার লোকজনের উপর অতর্কিত হামলা চালায়। এসময় ফাঁকা গুলি ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। 

এবিষয়ে কথা হলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ পুলিশ কমিশনার (অপরাধ দক্ষিন) মোঃ ইলতুৎ মিস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এই ঘটনায় আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর