বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৯

ঝালকাঠির আইনশৃংখলা রক্ষায় আমরা আন্তরিক এবং সতর্ক আছি: মো.জোহর আলী

ঝালকাঠি প্রতিনিধি

প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০২০  

ঝালকাঠি জেলার আদালত সহায়তা, আইনশৃংখলা ও জেলা সন্ত্রাস ও নাশকতা প্রতিরোধ কমিটির সভায় জেলা প্রশাসক মো. জোহর আলী বলেছেন, ঝালকাঠির আইনশৃংখলা রক্ষায় আমরা আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছি এবং সতর্ক আছি। এ জেলার সার্বিক পরিস্থিতি তুলনামূলক অনেক ভাল। আপনাদের সহযোগীতায় এটা সম্ভব হয়েছে। পাশাপাশি জেলার বাল্য বিবাহ প্রতিরোধ, প্রধান মন্ত্রীর আবাসন প্রকল্পে বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত,  খালের ভিতরে অবৈধস্থাপনা মুক্ত করতে উচ্ছেদ অভিযানে ব্যবস্থা নেয়া হবে। এসময় জেলা প্রশাসক বিধবা ভাতা ও স্বামি পরিত্যক্তা ভাতার সংখ্যা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করেন। গতকাল রবিবার জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় উপস্থিত অতিরিক্ত পুলিশ সুপার সদর কাজী মো. সোয়াইব বলেন, জেলার আইনশৃংখলা রক্ষায় গোয়েন্দা পুলিশ সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। পাশপাশি আপনাদের সজাগ থাকতে হবে। যাতে কেহ নাশকতা বা কোন সন্ত্রাসী কর্মকান্ড চালাতে না পারে। তরুণ সমাজকে যদি মূল চেতনায় ফিরিয়ে আনা না যায় তাহলে দেশ প্রেম ও স্বাধীনতার স্বার্থকতা টিকিয়ে রাখা সম্ভব নয়। সভায় এনএসআই উপপরিচালক আব্দুল কাদের বলেন, জাতির পিতার ভাস্কর্য রক্ষায় আমরা প্রতিজ্ঞাবদ্ধ। এ পরিস্থিতিকে উত্তপ্ত করে যাতে কেহ নাশকতা করতে না পারে, আইনশৃংখলার অবনতি না হয় সে দিকে আমাদের খেয়াল রাখতে হবে। সভায় অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মো. কামাল হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবেকুন নাহার উপস্থিত ছিলেন। এছারাও উপস্থিত বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের কর্মকর্তাগণ ও অতিথিবৃন্দ জেলার আইনশংখলা রক্ষায় প্রশাসনকে সর্বাত্মক সহযোগীতার আশ্বাস দেন।

এই বিভাগের আরো খবর