জাল অ্যাপয়েন্টমেন্টে চিকিৎসা ভিসা`র আবেদন,আটক-৩
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারি ২০২৩
গত কয়েক মাস ধরে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনে চিকিৎসা ভিসা প্রার্থীদের প্রায় অর্ধেকের আবেদনের সঙ্গে ভারতীয় হাসপাতালের জাল অ্যাপয়েন্টমেন্ট সংযুক্ত করার ঘটনা ঘটছে।অতি সম্প্রতি সহকারী হাই কমিশনের পক্ষ থেকে যাচাই করতে গিয়ে এগুলো ধরাও পড়েছে।বিষয়টি তদন্তে নেমে পুলিশ ঠাকুরগাঁও ও রাজশাহীতে ৩ জনকে আটক করেছে।এদের সবাই ভিসা প্রসেসিং সেন্টারের দোকান খুলে এই জালিয়াতির সঙ্গে যুক্ত।
সংশ্লিষ্ট একাধিক সূত্র বলছে,এই কাজের জন্য গড়ে উঠেছে একটি বড় সিন্ডিকেট।এতে আইভ্যাকের দুয়েকজন অসাধু কর্মকর্তা, সহকারী হাই কমিশনে কর্মরত দুজন সাবেক স্থানীয় কর্মীসহ সংশ্লিষ্ট এলাকার কয়েকজন অসাধু ভিসা প্রসেসিং ব্যবসায়ী জড়িত। রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) একটি সূত্র জানিয়েছে,সম্প্রতি নওগাঁর আত্রাইয়ের হেলাল আলী ও মোহন ঘোষ নামের দুজন ভিসাপ্রার্থী জালিয়াতির শিকার হয়েছেন বলে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের কাছে গিয়ে অভিযোগ করেন।
তাদের অভিযোগ,তারা রাজশাহীর বর্ণালীর মোড়স্থ আইভ্যাক সংলগ্ন সরকার সলিউশন্স নামের দোকানে ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য আবেদন ফরম অনলাইনে পূরণের জন্য যান। এসময় তাদেরকে সেখান থেকে বলা হয় যে, ট্যুরিস্ট ভিসা পেতে বিলম্ব হবে।সে কারণে তারা তাদেরকে চিকিৎসা ভিসার আবেদনের পরামর্শ দেন।দ্রুত ভিসার পাবার জন্য তারা রাজি হলে পরবর্তীতে তাদেরকে ভারতের একটি হাসপাতালের ভুয়া অ্যাপয়েন্টমেন্ট দিয়ে ভিসার আবেদন করা হয়।এজন্য তারা প্রতিজনের কাছ থেকে সাড়ে ৩ হাজার টাকা করে নেন।সহকারী হাই কমিশনে তাদের ভিসার আবেদন প্রত্যাখ্যাত হবার পর তারা এই জালিয়াতি ধরতে পারেন। তাদের অভিযোগের ভিত্তিতে ডিবি পুলিশ ১৩ ফেব্রুয়ারী সোমবার রহমান সলিউশন্স থেকে শেখ এনামুল হাসান ও রায়হান কবির নামের দুজনকে আটক করে।সে রাতেই এ ব্যাপারে বোয়ালিয়া থানায় একটি মামলা হয় বলে নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট থানার ওসি। পুলিশ জানিয়েছে,রাজশাহীতে আটক এই দুজনই চিকিৎসা ভিসার জন্য জালিয়াতিতে যুক্ত থাকার বিষয়টি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।
পুলিশকে তারা জানিয়েছেন,সম্প্রতি রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশন ভারতে চিকিৎসা ভিসাপ্রার্থীদের ভিসাপ্রাপ্তি সহজ করতে উদ্যোগী হয়।এর অংশ হিসেবে স্বল্প সময়ে চিকিৎসা ভিসা প্রদান শুরু করা হয়।আর সেই সুযোগটিই কাজে লাগিয়ে সাধারণ ট্যুরিস্টদেরও চিকিৎসা ভিসার জন্য আবেদন করতে উৎসাহিত করতে শুরু করে তারা।এ জন্য টাকার বিনিময়ে ভারতীয় হাসপাতালের ভুয়া অ্যাপয়েন্টমেন্টের চিঠি তৈরি করে দিতেন তারা।রাজশাহী আইভ্যাক সংলগ্ন ভিসা প্রসেসিংয়ের আরও অনেক দোকানেই এই একই কাজ হয় বলে তারা পুলিশকে তথ্য দিয়েছেন। তাদের তথ্য মতে,দীর্ঘদিন ধরে এই জালিয়াতি চললেও সাম্প্রতিক সময়ে চিকিৎসা ভিসাকে অগ্রাধিকার দেয়ার কারণে তারা এই প্রক্রিয়া আরও জোরদার করেন।
রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনের একটি সূত্র জানায়,এ অঞ্চল থেকে ভারতে চিকিৎসাসেবা নিতে যাওয়া মানুষের সুবিধার জন্য চিকিৎসা ভিসায় অগ্রাধিকার দেয়ার উদ্যোগ নেয়ার পর থেকে নাটকীয়ভাবে চিকিৎসা ভিসাপ্রার্থীদের সংখ্যা লাফিয়ে বেড়ে যায়।পরিস্থিতি এমন দাঁড়িয়ে যায় যে,ট্যুরিস্ট ভিসার চেয়ে বেশি চিকিৎসা ভিসার আবেদন আসতে শুরু করে।তখনই আরও কঠোরভাবে হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট যাচাই শুরু হয়। আর সেখানে দেখা মেলে ভয়াবহ চিত্রের।শুধু রাজশাহী নয়,বিভাগের সবগুলো আইভ্যাকেই একই পরিস্থিতি। সূত্র জানায়,লালমনিরহাটের হাতিবান্ধা এলাকার অমূল্য কুমার চিকিৎসা নিতে ভারতে যাবার জন্য ভিসার আবেদন জমা দেন গত মাসে।সংশ্লিষ্ট ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) থেকে নথিপত্রসহ সেটি রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনে পৌঁছায়।এর সঙ্গে সংযুক্ত মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট যাচাই করতে গিয়ে দেখা যায়,ভারতের হাসপাতালের যে নথি যুক্ত করা হয়েছে তা জাল।অমূল্য কুমার ভিসা আবেদনের সঙ্গে তামিলনাড়ুর ভেলরের ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজের অ্যাপয়েন্টমেন্টের যে কাগজ জমা দেন,সেখানে তার আইডি নম্বর দেয়া হয়েছে ৮৫৪২১০পি। অ্যাপয়েন্টমেন্টের তারিখ দেয়া হয়েছে এ বছরের ১৬ ফেব্রুয়ারি।
অথচ ক্রিশ্চিয়ান মেডিকেল কলেজ কর্তৃপক্ষের কাছে যাচাই করতে গিয়ে দেখা যায়,এই আইডি নম্বরের বিপরীতে প্রকৃত রোগীর নাম মুনমুন আক্তার।তার অ্যাপয়েন্টমেন্টের নির্ধারিত তারিখ ছিলো গত বছরের ২২ সেপ্টেম্বর। অমূল্য কুমার দাবি করেন, ঠাকুরগাঁও আইভ্যাক সংলগ্ন ‘রায় ইন্ডিয়ান ভিসা প্রসেসিং সেন্টার’ থেকে তিনি ভিসা আবেদন করেন।সেখান থেকেই তাকে হাসপাতালের জাল অ্যাপয়েন্টমেন্টের ব্যবস্থা করে দেয়া হয়।এ ঘটনায় ঠাকুরগাঁও পুলিশ একজনকে আটক করেছে। অন্যদিকে,এই জালিয়াতির সঙ্গে একটি বড় সিন্ডিকেট জড়িত থাকার তথ্য উঠে এসেছে। হাসপাতালের জাল অ্যাপয়েন্টমেন্ট দিয়ে একজন ভিসার আবেদনকারী তার সঙ্গে বিভাগের একটি আইভ্যাকের একজন ভিসা এক্সিকিউটিভের ফোন কথোপকথনের অডিয়ো রেকর্ড তদন্তকারীদের হাতে তুলে দেন।সেখানে ওই ভিসা এক্সিকিউটিভকে টাকার বিনিময়ে ছয় মাস কিংবা এক বছরের ভিসা পাইয়ে দেয়ার ব্যবস্থা করার কথা বলতে শোনা যায়।পুলিশ ওই ভিসা এক্সিকিউটিভকে মঙ্গলবার জিজ্ঞাসাবাদের জন্য আটক করে।
হাতে আসা ওই অডিও রেকর্ডে ওই ভিসা এক্সিকিউটিভকে একটি আইভ্যাকের কর্মকর্তার নামও বলতে শোনা যায়।ওই কর্মকর্তার শ্বশুরবাড়ি রাজশাহী মহানগরীর সপুরা এলাকায়। এ ব্যাপারে জানতে চাইলে রাজশাহীস্থ ভারতীয় সহকারী হাই কমিশনার মনোজ কুমার বলেন, “ভারত তার অন্যতম বন্ধুদেশ হিসেবে বাংলাদেশের মানুষের ভিসাপ্রাপ্তির সুবিধার লক্ষ্যে কাজ করে থাকে।বিশেষ করে চিকিৎসাপ্রার্থীদের ব্যাপারে যথেষ্ট আন্তরিকতা রয়েছে।কিন্তু সেই সুযোগ নিয়ে কেউ অপরাধ করলে সেটা দুঃখজনক।আমরা আশা করি জড়িতদের ব্যাপারে বাংলাদেশের প্রশাসন যথাযথ আইনগত ব্যবস্থা নেবে।”এছাড়া আইভ্যাকের সঙ্গে সংশ্লিষ্টদের মধ্যে কেউ এমন ঘটনায় জড়িত থাকলে তারা অফিসিয়ালি তাদের ব্যাপারে ব্যবস্থা নেবেন বলেও জানান।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
