জাম্বু বাজেট : মুখস্থ গসিপ
মোস্তফা কামাল
প্রকাশিত: ১২ জুন ২০১৯
‘ব্যাংকের ভল্ট টাকাশূন্য’ মর্মে প্রচারিত খবরগুলো বাজারে বেশ চলছে। চাউরও হচ্ছে। এর মাঝে বছর বছর বাজেটের সাইজ বড় হচ্ছে। দিন দিন বাড়ছে অর্থনীতির ভলিয়ুম। তারওপর আট শতাংশ ছাড়িয়ে যাওয়ার মতো জিডিপিতে লুঙ্গি ড্যান্স বিভিন্ন মহলে। ভল্ট টাকাশূন্য থাকলে কিভাবে এতো কিছু সম্ভব হচ্ছে? ম্যাজিকটা কোথায়? – স্পষ্ট জবাব নেই কোনো মহলে।
উন্নয়ন ও অর্থনৈতিক বিষয়আসয় সম্পর্কে মানুষের মধ্যে একটি নেতিবাচক ধারণা ও প্রচারণা ব্যাপক। সাধারণ মানুষের মধ্যেও এ নিয়ে নানা আলোচনা-সমালোচনা। ব্যাংকের টাকা লুট হয়ে বিদেশে পাচার হয়ে গেছে এবং যাচ্ছে বলে মুখস্থ আলোচনা পথে-ঘাটে। তারা এ-ও জানে এই লুটের সাথে ক্ষমতার অনন্য সম্পর্ক ছাড়া অসম্ভব।
দেশের অর্থনীতি অনেকটাই বেসরকারি খাতনির্ভর। কর্মসংস্থানেরও মূল ভরসা। ব্যাংক খাতে নগদ অর্থ না থাকায় বিপাকে বনেদি এবং সত্যিকারের শিল্প উদ্যোক্তারা। তাদের ব্যবসা-বাণিজ্য চলছে না চাহিদামতো টাকা ও ডলারের অভাবে।
উন্নয়নের নামে টাকা নিয়ে নয়ছয়, শেয়ার মার্কেট থেকে টাকা তুলে নেয়া, নিরাপদ ভবিষ্যতের জন্য বিদেশে অর্থ পাচার, ব্যাংকের টাকা আত্মসাতের খবর মানুষ নিয়মিতই দেখছে। শুনছে। বলা হচ্ছে: ট্যাক্সের টাকা দেয়া হচ্ছে সরকারি ব্যাংককে। সরকারি ব্যাংক সেই টাকা দেয় দেউলিয়া হয়ে যাওয়া বেসরকারি ব্যাংকগুলোকে। লুটপাটের এমন চমৎকার সুযোগ হারাবে কে? অন্যদিকে জিডিপির ফিগারে লুঙ্গি ড্যান্সই বা বাদ যাবে কেন?
সবারই জানা, ব্যাকগুলো ছোটখাটো গ্রহীতাদের ঋণ দিতে কত টালবাহানা করে। কতো তথ্য-সাবুদ নেয়। এই শ্রেণির বেশিরভাগ মানুষ ঋণশোধের চেষ্টাও করে। ঋণ নিয়ে সবসময় তটস্থ থাকে। অথচ বড় বড় খেলাপীরা কোষাগার খালি করে আরো ঋণ নিয়ে যায়। এদের প্রতি চাপের বদলে আরও ঋণের আশ্বাস।
এতে আস্থার অভাব হলেও মানুষের বিকল্প নেই। আমানত তারা রাখবে কোথায়? টাকা সিন্দুকে রাখার পরিস্থিতি নেই। ব্যবসা কিংবা লগ্নি করারও বিশ্বাসযোগ্য কোন খাত নেই। টাকা তাই ব্যাংকেই রাখতে হচ্ছে। আমানতকারীদের এ দুর্যোগ ব্যাংকগুলোর জন্য সুযোগ। এ সুযোগে ব্যাংগুলোতে নতুন আমানতের কমতি হচ্ছে না। বরং বাড়ছে। এ রকম অবস্থায়ই অর্থমন্ত্রী হিসেবে আ হ ম মুস্তফা কামালের প্রথম বাজেট।
বিশাল অঙ্কের বাজেটের তথ্য কম-বেশি সবারই জানা। ব্যয়ের আয়োজনও ব্যাপক। আবার টাকার হাহাকারও প্রচারিত। এ রকম বিপরীত অবস্থার মধ্যেই প্রতিটি বাজেটই সাইজে আগেরটিকে ছাড়িয়ে যাচ্ছে। এবার তৃতীয় মেয়াদের প্রথম বাজেটের সাইজ আরো বড়। টাকার অঙ্কে তা পাঁচ লাখ ২৩ হাজার ১৯০ কোটি। এর আগেরটি অর্থাৎ চলতি অর্থ বছরেরটি চার লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকার। হিসাবের অঙ্কে এবারেরটি ৫৮ হাজার ৬১৭ কোটি টাকা বা ১৩ শতাংশ বেশি।
এবারের বাজেটে জিডিপি প্রবৃদ্ধির টার্গেট ৮.২০ শতাংশ। চলতি অর্থবছরে আশা করা হচ্ছে ৮.১৩ শতাংশ। এর বিপরীতে আয়-ব্যয়ের বিশাল পার্থক্যের কারণে এবার বাজেট ঘাটতিও অন্য যেকোনো সময়ের চেয়ে বেশি। চলতি অর্থবছরের বাজেটে ঘাটতির পরিমাণ এক লাখ ২৫ হাজার ২৯৩ কোটি টাকা।
আগামী অর্থবছরে বাজেট ঘাটতির পরিমাণ বাড়ছে ২০ হাজার ৮৭ কোটি টাকা। ওই ঘাটতি মেটাতে বিদেশ থেকে ঋণ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৬৩ হাজার ৮৪৮ কোটি টাকার। ২০১৯-২০ অর্থবছরে অনুদান ছাড়া বাজেট ঘাটতি দাঁড়াতে পারে এক লাখ ৪৫ হাজার ৩৮০ কোটি টাকা। এটি মোট দেশজ উৎপাদন-জিডিপির ৫ শতাংশ। আগামী অর্থবছরে বাজেট ঘাটতি মেটাতে অভ্যন্তরীণ খাত থেকে নেওয়া হবে ৭৭ হাজার ৩৬৩ কোটি টাকা। চলতি অর্থবছরে এর পরিমাণ ৭১ হাজার ২২৬ কোটি টাকা।
অভ্যন্তরীণ ঋণ খাতের মধ্যে আগামী অর্থবছরের বাজেটে ব্যাংক ব্যবস্থা থেকে নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে ৪৭ হাজার ৩৬৪ কোটি টাকা। চলতি অর্থবছরে এর পরিমাণ রয়েছে ৪২ হাজার ২৯ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবছরে জাতীয় সঞ্চয়পত্র থেকে নেওয়ার লক্ষ্যমাত্রা ধরা হচ্ছে ২৭ হাজার কোটি টাকা। চলতি অর্থবছরে এর পরিমাণ ২৬ হাজার ১৯৭ কোটি টাকা।
দেশের অর্থনীতি অনেকটাই বেসরকারি খাতনির্ভর। কর্মসংস্থানেরও মূল ভরসা। ব্যাংক খাতে নগদ অর্থ না থাকায় বিপাকে বনেদি এবং সত্যিকারের শিল্প উদ্যোক্তারা। তাদের ব্যবসা-বাণিজ্য চলছে না চাহিদামতো টাকা ও ডলারের অভাবে। এক হিসাবে জানা গেছে, গত তিন বছরে বেশি ঋণ হাতিয়েছেন ক্ষমতাসীন মহলের খাস পছন্দের নির্মাণশিল্প ও ঠিকাদারিতে সম্পৃক্তরা।
পদ্মা সেতু, মেট্রোরেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, মহাসড়কের চার লেনসহ বিশাল উন্নয়ন প্রকল্পে কাজ পাওয়া ঠিকাদাররা এ রেসে বেশি এগিয়ে। ব্যাংকগুলোরও জোক বেশি তাদের ব্যাপারে। এসব রহস্য কম-বেশি সবারই জানা। মুখস্থ । এর চেয়ে চমকে চমকিত থাকাই নিয়তি। অধীর অবস্থায় সময় কাটছে বেকারদের জন্য ঋণ তহবিল, কৃষকের জন্য পাইলট প্রজেক্ট, শস্যবীমা, প্রবাসী বীমা, আরও শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্তির মতো চমকের অপেক্ষমানদের।
লেখক : সাংবাদিক-কলামিস্ট; বার্তা সম্পাদক, বাংলাভিশন।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
