মঙ্গলবার   ১০ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৮ ১৪৩২   ২২ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩০

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৬  

নির্বাচনের আগে চাঁপাইনবাবগঞ্জের মাসুদপুর সীমান্ত এলাকা থেকে ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩ রাউন্ড তাজা গুলি উদ্ধার করেছে বিজিবি। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে জেলার শিবগঞ্জ উপজেলার মাসুদপুর সীমান্ত এলাকার ঠুটাপাড়া এলাকায় একটি বিশেষ অভিযান চালিয়ে এসব আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়।


দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন, ৫৩বিজিবির সদর দপ্তরে আয়োজিত প্রেসব্রিফিংয়ে এই তথ্য জানান, ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল কাজী মুস্তাফিজুর রহমান। প্রেসব্রিফিংয়ে ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুস্কৃতিকারীরা বাংলাদেশের অভ্যন্তরে বড় ধরণের নাশকতা সৃষ্টির লক্ষে অবৈধপথে গোলাবারুদ চোরাচালন করতে পারে এমন তথ্যের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় এবং ২টি বিদেশি পিস্তল, ৪টি ম্যাগাজিন ও ৩রাউন্ড তাজা গুলি উদ্ধার করে। তিনি আরও বলেন, সম্প্রতি ৫৩ বিজিবি একজন আসামিসহ ৯ কেজি ৩শ গ্রাম বিষ্ফোরক, ৬টি বিদেশি পিস্তল, ১৩টি ম্যাগাজিন ও ২৯ রাউন্ড গুলি জব্দ করেছে।

এই বিভাগের আরো খবর