বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৫৭

চট্টগ্রাম বন্দরে লাঙল আমদানির চালানে আসলো সাবান, শ্যাম্পু!

তরুণ কণ্ঠ রিপোর্ট

প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২০  

কৃষি উপকরণ ‘লাঙল’ আমদানির ঘোষণায় চট্টগ্রাম বন্দরে এসেছে ৩ কনটেইনার সাবান, শ্যাম্পুসহ বিভিন্ন প্রসাধনসামগ্রী।


বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে চালানটি আটকের পর কায়িক পরীক্ষা শুরু করে চট্টগ্রাম কাস্টম হাউসের কর্মকর্তারা।

কাস্টম হাউসের অডিট ইনভেস্টিগেশন অ্যান্ড রিসার্চ (এআইআর) শাখার সহকারী কমিশনার রেজাউল করিম বলেন, আটক করা চালানে ২০ ফুট দীর্ঘ দুইটি কনটেইনার এবং ৪০ ফুট দীর্ঘ একটি কনটেইনার রয়েছে। ইতিমধ্যে ২০ ফুটের দুইটি কনটেইনারের কায়িক পরীক্ষা সম্পন্ন হয়েছে। এ দুটিতে সাবান জাতীয় পণ্য বেশি। বাকি কনটেইনারে শ্যাম্পু জাতীয় পণ্য বেশি।

তিনি জানান, সাবানের সাবসিডিয়ারি ডিউটি (এসডি) এবং ভ্যালু কম। শ্যাম্পুর ক্ষেত্রে এ দুটো বেশি। সব মিলে আনুমানিক আড়াই কোটি টাকা শুল্কফাঁকির অপচেষ্টা হয়েছে এ চালানে।

কায়িক পরীক্ষা শেষে তিনি বিস্তারিত জানানো হবে বলে জানান।

এই বিভাগের আরো খবর