শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৩৮

গুলিস্তানে আ.লীগ কার্যালয়ের পাশে বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

রাজধানীর গুলিস্তানে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন পীর ইয়ামেনী মার্কেটের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৪ ডিসেম্বর) দুপুর ২টা ২৫ মিনিটের দিকে সেখানে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস সদর দপ্তরের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, দুপুর ২টা ২৫ মিনিটের দিকে খবর আসে গুলিস্তান মাঠের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে এ ঘটনায় তিনি হতাহত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি।
আগুনে পোড়া বাসটি তানজিল পরিবহনের বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর