খুলনা পৌরসভা নির্বাচন: চালনায় ত্রিমুখী লড়াইয়ের আভাস
খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ২২ ডিসেম্বর ২০২০
খুলনার চালনা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী আওয়ামী লীগের সনত কুমার বিশ্বাস, বিএনপির মো. আবুল খয়ের খাঁন ও স্বতন্ত্র অচিন্ত্য কুমার মণ্ডলের মধ্যে ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। পৌরসভার ভোটারদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০০৪ সালের নভেম্বর মাসে পৌরসভাটি প্রতিষ্ঠিত হয়। ওই সময়ে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী মো. আবুল খয়ের খান পৌর প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১১ সালের নির্বাচনে সাবেক মেয়র অচিন্ত্য কুমার মণ্ডলের কাছে পরাজিত হন বর্তমান মেয়র সনত কুমার বিশ্বাস। সে বার এই তিন প্রার্থী নির্বাচনে অংশ নেন। ২০১৫ সালের নির্বাচনে এর উল্টোটা হয়। সনত বিশ্বাস আওয়ামী লীগের সমর্থন নিয়ে বিজয়ী হন এবং বিএনপি সমর্থিত প্রার্থী শেখ আব্দুল মান্নান তৃতীয় হন। ওই নির্বাচনে অচিন্ত্য মণ্ডল আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর কাছে পরাজিত হন।
৪ নম্বর ওয়ার্ডের ভোটার মো. জাহাঙ্গির হোসেন বলেন, ‘তিনজনই হেভিওয়েট প্রার্থী। এবার দলীয় প্রতীক থাকায় ত্রিমুখী লড়াই জমবে। শান্তিপূর্ণ ভোটের আশা করছি। এখনো সিদ্ধান্ত নিইনি, কাকে ভোট দেব।’ একই এলাকার ভোটার মো. আবদুর রহিম বলেন, সেয়ানে সেয়ানে লড়াই হবে। কারণ, এই তিন ব্যক্তিই মেয়রের চেয়ারে বসেছেন।
বৌমার গাছতলা এলাকার ভোটার লতিফা বেগম বলেন, ‘তিন প্রার্থীই দীর্ঘদিন থেকে রাজনীতি করছেন। উড়ে এসে কেউ প্রার্থী হননি।’
অভিযোগ তুলে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডল বলেন, ‘সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশাবাদী। তবে ক্ষমতাসীন দলের কর্মী-সর্মথকরা প্রভাব খাটিয়ে আমার কর্মী-সর্মথকদের প্রচারণায় বাধা দিচ্ছে। এমন কি হুমকি ও নির্বাচনের মাঠ থেকে তাড়িয়ে বের করে দিচ্ছে।’
আওয়ামী লীগের প্রার্থী সনত কুমার বিশ্বাস বলেন, ‘দলের বিদ্রোহী একটি অংশ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে পরোক্ষভাবে কাজ করছে। নির্বাচনের পরিবেশ অনেকটা ভাল। স্বতন্ত্র প্রার্থীর অভিযোগ সম্পর্কে তিনি বলেন, পরাজয় নিশ্চিত বুঝে স্বতন্ত্র প্রার্থী এমন নানা অভিযোগ করে থাকতে পারেন।’ তবে জয়ের ব্যাপারে সনত বিশ্বাস শতভাগ আশাবাদী।
বিএনপির প্রার্থী মো. আবুল খয়ের খাঁন অসুস্থ থাকায় তাঁর নির্বাচনী এজেন্ট মোজাফ্ফর হোসেন বলেন, ‘নৌকার কর্মী-সমর্থকরা বিভিন্ন সময় প্রচার-প্রচারণায় বাধা হয়ে দাড়াচ্ছেন। সুষ্ঠু নির্বাচন হোক, বিএনপি সেটা প্রত্যাশা করে।’
এদিকে প্রথমবারের মতো পৌরমেয়র পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন গৌতম কুমার রায়। তিনি বলেন, অধিকাংশ সময় একাই প্রচারণার কাজ করছেন। মাঝে মধ্যে দুই একজন কর্মী-ভক্ত নিয়ে মাঠে নামছেন।
দাকোপ উপজেলা সদরে পৌরসভাটি অবস্থিত। ২০১৪ সালের জাতীয় নির্বাচন থেকে দাকোপ উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিভক্তি শুরু হয়। সেখান থেকে এর একাংশে নেতৃত্ব দিয়ে থাকেন সাবেক সাংসদ ননীগোপাল মণ্ডল ও অপর অংশে নেতৃত্ব দেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন। অচিন্ত্য কুমার মণ্ডল সাবেক সাংসদ ননী গোপাল মণ্ডলের অনুসারী। গত উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মুনসুর আলী খানের কাছে পরাজিত হন আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থী শেখ আবুল হোসেন। সেবারের নির্বাচনে মুনসুর আলী খান ছিলেন ননীগোপাল মণ্ডলের সমর্থনপুষ্ট।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, এবারের পৌর নির্বাচনে সাবেক সাংসদ ননীগোপাল মণ্ডল কোনো প্রার্থীর হয়ে মাঠে কাজ করছেন না। উপজেলা পরিষদ চেয়ারম্যান মুনসুর আলী খানও প্রত্যক্ষভাবে কোনো প্রার্থীর জন্য মাঠে নামেনি। তবে উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আবুল হোসেন নৌকা প্রতীকের জন্য ভোটারদের কাছে যাচ্ছেন।
নির্বাচনের সহকারি রিটার্নিং কর্মকর্তা কাজী মাহামুদ হোসেন বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে সকল প্রকার প্রস্তুতি নেয়া হয়েছে। আগামী ২৮ ডিসেম্বর ভোট গ্রহণ এবং ২৬ তারিখে ইভিএম পদ্ধতিতে ভোট প্রদানের বিষয়ে ভোটারদের হাতে-কলমে শিখানো হবে। তিনি জানান, মোট ভোটার সংখ্যা ১২ হাজার ১০০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮৬৩ ও নারী ৬ হাজার ২৩৭ জন ভোটার আছে।
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
