খুলনায় বর্জ্য থেকে তৈরী হবে বিদ্যুৎ, সার ও ডিজেল
বি এম রাকিব হাসান, খুলনা:
প্রকাশিত: ১১ জানুয়ারি ২০২১
খুলনা সিটি করপোরেশন (কেসিসি) নগরীর প্রতিদিনের শত শত টন বর্জ্য থেকে ডিজেল, কমপোস্ট সার ও বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প হাতে নিয়েছে। কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আবদুল আজিজ জানান, ‘ইন্টিগ্রেটেড ল্যান্ডফিল্ড অ্যান্ড রিসোর্চ রিকভারি ফ্যাসিলিটি শলুয়া’ নামের এই প্রকল্পে অর্থায়ন করছে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি।
প্রায় ৫৫ কোটি টাকার এ প্রকল্পের জন্য খুলনা জেলার দৌলতপুর-শাহপুর সড়কে শলুয়া বাজারের কাছে গত বছর ১৭ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে তিনি জানান।
তিনি জানান, বর্জ্য থেকে উৎপাদিত হবে ডিজেল ও কমপোস্ট সার এবং বায়োগ্যাস প্লান্ট থেকে উৎপাদিত গ্যাস থেকে হবে বিদ্যুৎ। এই প্রকল্পের নকশা প্রণয়ন, মাটি পরীক্ষাসহ সংশ্লিষ্ট কাজও শেষ হয়েছে বলে জানান এই কর্মকর্তা।
আব্দুল আজিজ জানান, শলুয়া ল্যান্ডফিল্ডে আনা নগরীর সবটুকু বর্জ্যই উৎপাদন খাতে কাজে লাগানো হবে। এই বর্জ্যের পানি জমিতে মিশবে না বা নদীতে যাবে না। এখানে দুটি বায়োগ্যাস প্লান্ট, দুটি কমপোস্ট প্লান্ট এবং প্লাস্টিক থেকে ডিজেল উৎপাদনের পৃথক দুটি প্লান্ট থাকবে। এ বছর মার্চে দরপত্র আহ্বান করার আশা প্রকাশ করা হচ্ছে।
আবদুল আজিজ বলেন, ১৫ লাখ মানুষের খুলনা নগরীতে প্রতিদিন প্রায় এক হাজার ২০০ টন বিভিন্ন ধরনের বর্জ্য উৎপন্ন হয়। এর মধ্যে ৮০০ টন বর্জ্য রাজবাঁধ ডাম্পিং গ্রাউন্ডে ফেলে কেসিসি; বাকি ৪০০ টন বর্জ্য নগরীর ভেতরেই থেকে যায়।
তিনি বলেন, নগরীর ভেতর থেকে প্রতিদিন ৩৭৫ টন বর্জ্য সংগ্রহ করে শলুয়া ল্যান্ড ফিল্ডে নিয়ে যাওয়া হবে। সেখানে হাত ও যন্ত্রের সাহায্যে পচনশীল ও প্লাস্টিক বর্জ্য আলাদা করা হবে। পচনশীল বর্জ্য দিয়ে কমপোস্ট প্লান্টের মাধ্যমে প্রতিদিন ১৫ টন জৈব সার; আর বায়োগ্যাস প্লান্ট থেকে আসা গ্যাস দিয়ে প্রতিদিন ৩০০ কিলোওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হবে। এছাড়া প্লাস্টিক পণ্য রিসাইকেল করে প্রতিদিন প্রায় পাঁচ হাজার লিটার ডিজেল উৎপাদন করা হবে।
উৎপাদিত বিদ্যুৎ প্লান্টেই ব্যবহার করা হবে এবং কমপোস্ট সার ও ডিজেল বিক্রি করে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দেওয়া হবে বলে আজিজ জানান।
তিনি আরও জানান, সার ও বিদ্যুৎ উৎপাদনের পর বাকি বর্জ্য তিনটি স্যানিটারি ল্যান্ডফিল্ডে রাখা হবে। ল্যান্ডফিল্ডের পানি পরিশোধনের জন্য পৃথক ট্রিটমেন্ট প্লান্ট থাকবে। পানি ট্রিটমেন্ট হয়ে পুকুরে যাবে। সেই পানি সার, বিদ্যুৎ ও ডিজেল উৎপাদনে ব্যবহার হবে।
আজিজ বলেন, সব কাজ হবে আধুনিক যন্ত্রের মাধ্যমে। যন্ত্র পরিচালনা, প্লান্ট ব্যবস্থাপনা ও প্রাথমিক স্তরের কাজের জন্য ৩০ জন শ্রমিক এবং আটজন সুপারভাইজার কাজ করবেন।
এ বিষয়ে কেসিসি মেয়র তালুকদার আবদুল খালেক বলেন, বর্জ্যকে এক সময় বোঝা মনে হতো। কিন্তু এই বর্জ্যকেই শক্তিতে রূপান্তরের প্রক্রিয়া চলছে। এ কাজে এডিবি সহযোগিতা করছে। এ বছরই আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু হবে।
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
