খাগড়াছড়ি পাহাড়ে নবরূপে দেখাচ্ছে বিজু ফুল
বিপ্লব তালুকদার খাগড়াছড়ি
প্রকাশিত: ২ এপ্রিল ২০২৩
পাহাড়ের প্রকৃতি দেখাতে শুরু করেছে তার অপরূপ সজ্জা। নদী হয়েছে স্বচ্ছ জলরাশি, পাহাড় হয়েছে সবুজের চেয়ে আরও সবুজ। অরণ্য বাড়িয়েছে তার পরিধি। চোখ মিললে চারদিকে প্রকৃতির জয়জয়কার।পাহাড়ে পাহাড়ে প্রকৃতির জন্য আর্শিবাদ হয়ে দাঁড়িয়েছে বিজু ফুল।
প্রকৃতির অপরূপ সৌন্দর্যের জন্য রূপের রাণী খাগড়াছড়ি জেলা দেশ ও দেশের বাইরে আলাদা সুখ্যাতি রয়েছে। তাই মানুষ কোলাহল ছেড়ে প্রকৃতির ছোঁয়া পেতে এ জেলায় ছুটে আসে প্রতিবছর।
এখানে রয়েছে বিশাল আকৃতির পাহাড় আর চেংঙ্গী নদীর স্বচ্ছ জল। যা মিলেমিশে প্রকৃতির সৌন্দর্যকে আপন মহিমায় এক অনন্য স্থান দান করেছে
বেশ কয়েক বছর ধরে মানুষ পাহাড় কেটে ঘর-বাড়ি নির্মাণ এবং নদী কিংবা ছড়াতে বর্জ্য অপসারণের কারণে অপরূপ খাগড়াছড়ি তার আপন সৌন্দর্য হারাতে বসেছিল। তাই তো চলতি একটি কথা রয়েছে, ‘কাল কারো জন্য আর্শিবাদ আবার কারোর জন্য অভিশাপ’। তাইতো মানবজাতির ও প্রকৃতির জন্য আর্শিবাদ হয়ে আবির্ভাব হয়েছে বিজু ফুল।
পাহাড়ি জেলা খাগড়াছড়ি বেশকিছু পাহাড় এখন বিঝু ফুলের সমারোহ। প্রকৃতিতে মেলে ধরছে তার আপন সৌন্দর্য। চোখ পড়লে ফেরাতে মন চাই না। তবে এই বিঝু ফুলটির দু’টি জাত লক্ষ্য করা গেছে। জাত দু’টির মধ্যে একটি হলো লিলি অপরটি হলো ভুঁইচাপা। তবে স্থানীয়রা জাত দু’টিকে বিজু ফুল হিসেবে আখ্যায়িত করে। কেননা পাহাড়ে চৈত্র-বৈশাখের মাঝামাঝি সময়ে ফুলগুলো ফোটে। ফুলগুলো ফুটলে পাহাড়িরা ধারণা করে তাদের বৈসাবি উৎসবের সময় হয়েছে। তাই তারা এটাকে সৌভাগ্য ফুল হিসেবে বিবেচেনা করে।
খাগড়াছড়ি জেলা শহরের বেশকিছু পাহাড়ি এলাকা গ্রামে গেলে দেখা মেলে এসব ফুলের। লিলি ফুলটি পাহাড়ি মাটির সঙ্গে মিশে ফুটে উঠে আর ভুঁইচাপা ফুলটি মাটির থেকে প্রায় এক ফুট লম্বা হয়ে ফোটে। এছাড়াও সরেজমিনে আঙুর ফুল এবং এক শ্রেণির পাহাড়ি রক্তাজবা ফুলের দেখা মেলে। এসব ফুলগুলো পাহাড়কে নতুন রূপ দিয়েছে। যে কেউ দেখলে চোখ আটকে যাওয়ার মতো। তবে স্থানীয়দের মধ্যে কথিত আছে, কেউ যদি আঘাতপ্রাপ্ত হয় তাহলে আঙ্গুর ফুলের পাতা আগুনে গরম করে আক্রান্ত স্থানে লাগালে ব্যাথা উপশম হয়। তবে এর কোনো বৈজ্ঞানিক ভিত্তি পাওয়া যায়নি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, তারা এই ফুলটির চাষ করে না। চৈত্র-বৈশাখ মাসের মাঝামাঝি সময়ে ফুলগুলো ফুটে। পাহাড়সহ তাদের বাড়ির আঙ্গিানাকে আলাদা সৌন্দর্য দান করে। বিজুর মৌসুমে ফুলগুলো ফুটে বলে পাহাড়িদের কাছে বিজু হিসেবে বেশ পরিচিতি। তবে তাদের কাছেও ফুলটির জাত সম্পর্কে কোনো ধারণা নেই। পাহাড়ে আবারো বিভিন্ন জাতের ফুল ফুঁটতে শুরু করেছে। এর মধ্যে হারিয়ে যাওয়া ফুলের মধ্যে অন্যতম বিজুফুল।
এইএলাকার বাসিন্দা জনি ত্রিপুরা বলেন, ফুল হলো সৌন্দর্যের প্রতীক, ভাগ্য-লক্ষীর প্রতীক। বেকার বসে আছি, কোনো কাজ নেই। তবে এরমধ্যে পাহাড়ে নতুন নতুন ফুল ফুটতে শুরু করেছে দেখে নিজের কাছেও খুব ভাল লাগে।
পাহাড়ের একজন ফুলপ্রেমী বলেন, সময়ের তালে পাহাড় তার আপন সৌন্দর্য হারাতে বসেছে। এরই মধ্যেই প্রকৃতির জন্য আর্শিবাদ হিসেবে পাহাড় আবারও তার আপন রূপ ফিরে পেতে শুরু করেছে। ফুলে ফুলে ছেয়ে গেছে পুরো পাহাড়। ছোটকাল থেকে আমাদের মা-বাবাদের কাছ থেকে শুনে আসছি এগুলো বিজু ফুল। তবে তার কোনো বৈজ্ঞানিক নাম জানা নেই। এই ফুলগুলোকে পাহাড়িরা সৌভাগ্যর প্রতীক হিসেবে পরিগণিত করে।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
