কালের বিবর্তনে হারাতে বসেছে রাজশাহীর `শখের হাঁড়ি
রাজশাহী প্রতিনিধি
প্রকাশিত: ১২ এপ্রিল ২০২৩
মাটির তৈরি বিভিন্ন আকারের হাঁড়িতে শৈল্পিক কারুকার্য।কারুকার্য দেখলে মন ছুঁয়ে যাবে যে কারো।প্রতি বছর বৈশাখে ঢাকার বিভিন্ন মেলায় স্থান পায় এই হাঁড়ি।
বলছিলাম রাজশাহীর পবা উপজেলার নওহাটা পৌরসভার বসন্তপুর গ্রামের হাঁড়ির কারিগর সুশান্ত কুমার পালের ‘শখের হাঁড়ি’র কথা।দেশব্যাপী সুনাম রয়েছে এই হাঁড়ির।তবে কালের বিবর্তনে হারাতে বসেছে রাজশাহীর এই শখের হাঁড়ি।
এই হাঁড়ির বৈচিত্র্য মিশে রয়েছে বাঙালিয়ানায়। মেলা কিংবা আত্মীয়ের বাড়িতে মিষ্টি নিয়ে যাওয়ায় শখের হাঁড়ির জুড়ি মেলা ভার।অথচ সেই হাঁড়ি নিয়ে কথা ওঠে শুধুই বৈশাখে।সারা বছর কেউ এই শখের হাঁড়ির খবর নেয় না বলে আক্ষেপও করেন এর কারিগর সুশান্ত কুমার পাল।
সুশান্ত কুমার পালের বসন্তপুরের বাড়িতে গিয়ে দেখা যায়,বৈশাখী মেলাকে কেন্দ্র করে শখের হাঁড়ি তৈরিতে সবাই ব্যস্ত।কেউ মাটি তৈরি করছেন,কেউবা শখের হাঁড়ি তৈরি করছেন। আবার কেউ কেউ সেগুলোতে রং চড়াচ্ছেন। রঙ আর শখের হাঁড়িগুলো শুকানোর কাজে সুশান্তকে সহযোগিতা করেন পরিবারের অন্য সদস্যরাও।
সুশান্ত কুমারের পুত্রবধূ শ্রী করুনা রানি পাল বলেন,'হাতে সময় নেই।ঢাকার দুই জায়গায় বৈশাখী মেলা হবে।সাতসকালে বৈছি (বসেছি) কাজে।দুপুর গড়িয়ে গেছে।তাও কাজ শেষ হয়নি।কমপক্ষে তিন দিন আগে শখের হাঁড়ি ঢাকার মেলা প্রাঙ্গনে নিতে হবে।সেখানে সাজসজ্জা ছাড়াও অনেক কাজ রয়েছে।তাই বাড়ির সবাই শখের হাঁড়ি তৈরির কাজে লেগে গেছে।সকাল থেকে ১০০ সেট রং-তুলি শেষ করেছি।একেকটা সেটে চারটি করে শখের হাঁড়ি আছে।’
সুশান্ত কুমার পালের ছেলে মৃত্যুঞ্জয় কুমার পাল বলেন,বৈশাখী মেলার আয়োজন নিয়ে আমরা কাজে ব্যস্ত রয়েছি।বৈশাখী মেলাটা ঢাকায় হবে। এবার রোজার জন্য অন্য জায়গাগুলোতে বৈশাখী মেলা হচ্ছে না।তবে ঢাকার সোনারগাঁও জাদুঘরে বৈশাখী মেলা বসছে।দুই মেলায় আমাদের স্টল রয়েছে।সেখানে বাবা ও দাদা যাবে।আমাদের ৯০ শতাংশ প্রস্তুতি শেষ হয়েছে। এখন গাড়িতে তুলে শখের হাঁড়িগুলো ঢাকায় নেব।আমাদের শখের হাঁড়ি ঢাকায় অনুষ্ঠিত বৈশাখী মেলাগুলো মাতিয়ে রাখে।
তিনি আরও বলেন,এর মধ্যে রয়েছে ৪ পিসের শখের হাঁড়ি, ছোট পাতিল, সাজি, পঞ্চ সাজি, মাটির পুতুল, খেলনা।এ বছর ২০ টাকা থেকে শুরু করে ১ হাজার টাকা দামের শখের হাঁড়ি রয়েছে।এখানে দামটা বিষয় নয়, শখের হাঁড়ি রাজশাহীর ঐহিত্য।তবে দুঃখজনক হলেও সত্য, রাজশাহীর শখের হাঁড়ি রাজশাহীর মানুষ তেমন চেনে না।শখের হাঁড়িতে বিভিন্ন প্রতিচ্ছবি ফুটিয়ে তোলা হয়।হাঁড়ির শরীরে লাল, নীল, সবুজ, বেগুনি বা খয়েরি রঙে আঁকা থাকে পদ্ম, মাছ, ধানের ছড়া, লক্ষ্মীপ্যাঁচা, সিঁদুরের কৌটা ইত্যাদি।
শখের হাঁড়ির কারিগর সুশান্ত কুমার পাল বলেন, ৩৭ বছর ধরে ঢাকার বিসিকে মেলা করছি।এবার আমাকে মেলার জন্য বলেনি। প্রতিযোগিতার জন্য ২৭ মার্চ শখের হাঁড়ি জমা দিয়েছিলাম।তবে মেলায় অংশগ্রহণের জন্য কর্তৃপক্ষ আমাকে কিছু বলেনি।বিসিক কর্তৃপক্ষ আমার সঙ্গে যোগাযোগও করেনি।সোনারগাঁও মেলায় যাওয়া-আসা আছে।সেখানে আমার দোকান আছে।বৈশাখে আমি ছয়টি মেলা করি। কিন্তু এবার মাত্র একটি মেলা করতে হবে।
শুধুমাত্র শখের হাঁড়িকে কেন্দ্র করে সুশান্ত কুমার পাল জায়গা কেড়ে নিয়েছেন চতুর্থ ও পঞ্চম শ্রেণির বাংলা বইয়ে।সেখানে তার ছবিসহ গল্প রয়েছে।আর রাষ্ট্রীয় পদক ছাড়াও রয়েছে বিভিন্ন পুরস্কার।ঘুরে বেরিয়েছেন জাপান, শ্রীলংকা ও নেপালে।
এ বিষয়ে সুশান্ত কুমার পাল বলেন, ‘শুধু শখের হাঁড়ির কারণে আমার এত পরিচিতি।আমি দক্ষতা পুরস্কার পেয়েছি ১৮টি, শ্রেষ্ঠ পুরস্কার পেয়েছি ৪টি।এছাড়া গত বছর লোক ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে আজীবন সম্মাননা পেয়েছি।
পবা উপজেলার নওহাটা পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর নাজিম উদ্দিন মোল্লা বলেন, সুশান্ত কুমার পালের বাপ-দাদারা এই কাজ করতেন।সেই সময় থেকে তারা একই কাজ করছে।তারা ঢাকার বিভিন্ন মেলায় অংশ নেয়। শখের হাঁড়ির অনেক সুনাম রয়েছে।
এ ব্যাপারে পবা উপজেলা ভূমি কর্মকর্তা অভিজিৎ সরকার বলেন,শখের হাঁড়ির অনেক সুনাম রয়েছে।রাজশাহীর শখের হাঁড়ি, কিন্তু রাজশাহীর মানুষ চেনে না।তাদের বিষয়ে অনেকেই বলছেন।তাদের প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- ১০ দিনের ব্যবধানে ফের জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- জুলাই সনদে অবশেষে স্বাক্ষর করলো এনসিপি
- ‘আমকে ‘ম্যানিপুলেট’ করা হয়েছে’ স্পর্শিয়ার দাবি
- শপথ অনুষ্ঠানে হেফাজত আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন তারেক রহমান
- মন্ত্রিসভার তালিকা অত্যন্ত গোপনীয়,চূড়ান্ত সিদ্ধান্ত তারেক রহমান
- বগুড়া-৬ আসন ছেড়ে দিলেন তারেক রহমান
- রাজনগরে ধর্ষণচেষ্টার অভিযুক্ত আটক
- রাজনগরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ
- আসিফ নজরুল কী করেছে, নিজেই জানালেন
- রোজায় হাইস্কুল বন্ধ রাখতে হাইকোর্টের আদেশ স্থগিত
- সন্ধ্যায় এনসিপির ৬ সদস্যের দল যাচ্ছে যমুনায়
- প্রধানমন্ত্রীর বাসভবন নির্ধারিত হবে বিএনপির ইচ্ছায়ঃ আদিলুর
- তানিয়া বৃষ্টির ব্রেইন টিউমার অপারেশন সফল
- দলীয় এমপিদের সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময় সভা আজ সন্ধ্যায়
- সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চার জনসহ নিহত ৫
- এমন একজন জীবনসঙ্গী পেয়ে আমি খুবই ভাগ্যবান: জোভান
- জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হলেন সুরকার প্রিন্স মাহমুদ
- স্থগিত হলো শাহরুখ-সালমানের ‘টাইগার ভার্সেস পাঠান’
- ত্রয়োদশ সংসদের ৭৯% সদস্য কোটিপতি, অর্ধেকের বেশি ঋণগ্রস্ত: টিআইবি
- সীমান্তে ১৫ বিজিবি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইস্কাফ সিরাপ জব্দ
- সামরিক উত্তেজনার মাঝেও সমঝোতার ইঙ্গিত ইরানের
- আজ সন্ধ্যায় যমুনায় জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি
- প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ সম্পন্ন
- ড. নাসিমুল গনিকে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ
- হারিয়ে যাওয়া মানুষকে মনে রাখি না : সাদিয়া
- বিগত সময়ের তুলনায় সুষ্ঠু, সহিংসতা মুক্ত ও উৎসবমুখর নির্বাচন হয়
- প্রথমবার প্রার্থী হয়েই জয়ী কালাম, মন্ত্রীসভায় দেখতে চান এলাকাবাসী
- হারিয়ে যাওয়া ফোনের তথ্য সুরক্ষিত রাখবেন যেভাবে
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- এনআরসি নির্বাচনী জরিপ: ৭৭ শতাংশ ভোট ও ২২০ আসন পেতে পারে বিএনপি
- রোগ প্রতিরোধ ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে ২২ প্রতিষ্ঠানে কনফারেন্স
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- শেষ সময়ে বিএনপিতে যোগ দিলেন এনসিপির ৩ নেতা
- দ্বৈত নাগরিকত্বের অভিযোগে নাহিদের প্রার্থিতা স্থগিত চেয়ে রিট
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- যেসব কারণে বাতিল অথবা স্থগিত হতে পারে ভোট
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- গাজীপুর-২ আসনে রনির নেতৃত্বে টঙ্গীজুড়ে ধানের শীষের গণজোয়ার
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- টক এবং মিষ্টি স্বাদের চাম কাঁঠাল এখন বিলুপ্তপ্রায়
- পর্যটকদের আকৃষ্ট করছে কুমিল্লার ঘোগরাবিল
- ঠাকুরগাঁওয়ে সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
- দঃ সুনামগঞ্জে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
- লাকসামে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন
- লাকসাম মনোহরগঞ্জের বন্যার্তদের পাশে নবযাত্রা বাংলাদেশ
- মেলান্দহ উপজেলা চেয়ারম্যান’কে কোণঠাশা করার চেষ্টা
- শরীয়তপুরে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট পুরস্কার বিতরনী অনুষ্ঠান
- গাছের সাথে বেঁধে গৃহবধূকে নির্যাতন
- লালমাইতে ট্রাক-বাসের মুখমোখী সংর্ঘষে নিহত ২, আহত ১৫ : ছবিসহ
- জোয়ার-ভাটার সঙ্গে যুদ্ধ নিম্নস্তরের এলাকা বাসিন্দাদের
- জমি নিয়ে বিরোধ, গভীর রাতে সন্ত্রাসী হামলা
- মরুভূমির গাছের ফল ধরল বাংলাদেশের মাটিতে! দেখতে দর্শনার্থীদের ভিড়
- লবণ গুজবে সারা দেশে পুলিশকে মাঠে নামার নির্দেশ
- দক্ষিণ সুনামগঞ্জে দুর্নীতিবিরোধী দিবসে র্যালী ও আলোচনা সভা
