বৃহস্পতিবার   ১৯ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৭ ১৪৩২   ০২ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১৩০

কলকাতার ‘এই সময়’ মির্জা ফখরুলের ভুয়া সাক্ষাৎকার ছাপিয়েছে

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর ২০২৫  

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অভিযোগ করেছে, ভারতের কলকাতার বাংলা দৈনিক এই সময় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে ভুয়া সাক্ষাৎকার প্রকাশ করেছে।

মঙ্গলবার পত্রিকাটি “বিএনপি-জামায়াতকে ভারত কেন এক বন্ধনীতে রাখছে, প্রশ্ন মির্জার” শিরোনামে একটি প্রতিবেদন ছাপে, যেখানে দাবি করা হয় ফখরুল ওই পত্রিকাকে সাক্ষাৎকার দিয়েছেন। তবে বিএনপি বুধবার এক বিবৃতিতে জানায়, এ সাক্ষাৎকার সম্পূর্ণ মিথ্যা, মনগড়া ও ভিত্তিহীন।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, সম্প্রতি মহাসচিব কোনো বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেননি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য কল্পিত এই সাক্ষাৎকার প্রচার করা হয়েছে। এতে আরও বলা হয়, বানোয়াট এ বক্তব্যের লক্ষ্য দেশের জনগণের মনে সন্দেহ ও সংশয় তৈরি করা।

দলটি স্পষ্ট জানিয়েছে, উল্লিখিত বিদেশি গণমাধ্যমে প্রকাশিত অসত্য তথ্য দ্বারা জনগণ ও নেতাকর্মীদের বিভ্রান্ত হওয়ার কোনো সুযোগ নেই।

এই বিভাগের আরো খবর