শনিবার   ২১ ফেব্রুয়ারি ২০২৬   ফাল্গুন ৮ ১৪৩২   ০৪ রমজান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
১১৮

একাদশে ভর্তি আবেদনের প্রথম দফার ফল প্রকাশ, যেভাবে জানবেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৩  

এ বছর প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু একাদশে ভর্তির আবেদন করেছিলেন।ফল জানা যাবে যেভাবে ভর্তির xiclassadmission.gov.bd ওয়েবসাইট ও মোবাইল এসএমএস-এর মাধ্যমে একাদশের ভর্তির ১ম মেধাতালিকার রেজাল্ট দেখা যাবে। নির্ধারিত ওয়েবসাইটের ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর ভর্তিচ্ছুরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড ও পাসের বছর এবং ওয়েবপাতায় উল্লেখিত ভেরিফিকেশন কোডটি ইনপুট দিতে হবে। এরপর নীল বর্ণের ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করলেই শিক্ষার্থীর ফল দেখাতে পাবে।ভর্তি নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন চলবে ১ থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। ৩২৮ টাকা ফি দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চিত করা যাবে। নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। পরে তাদের পুনরায় ফিসহ আবেদন করতে হবে।দ্বিতীয় ধাপে আবেদন আগামী ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী- ১২ জানুয়ারি প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। ১৩ ও ১৪ জানুয়ারি চলবে দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন।এছাড়া তৃতীয় ধাপে আবেদন ১৬ জানুয়ারি তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশন ও তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি।এদিকে একাদশ শ্রেণিতে আগামী ২২-২৬ জানুয়ারি ভর্তি চলবে। বিভিন্ন কলেজ ও মাদরাসায় একাদশ শ্রেণিতে ১ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।

এই বিভাগের আরো খবর