আসপিয়ার ঘর এখন দৃশ্যমান
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ ডিসেম্বর ২০২১
দ্রুতগতিতে এগিয়ে চলছে নির্মাণের কাজ। প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশে দ্রুত সময়ের ২ কক্ষ বিশিষ্ট ঘর নির্মাণের কাজ শেষ করবে হিজলা উপজেলা প্রশাসন। তবে প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশের পরও পুলিশ কনস্টেবল পদে চাকরির নিশ্চয়তা পাননি তিনি। পুলিশে চাকরি করার স্বপ্ন নিয়ে দিন পাড় করছেন তিনি।
এদিকে, কিছু গণমাধ্যমের নেতিবাচক খবরে বিব্রত আসপিয়া ও তার পরিবার। পূর্ব পুরুষের উত্তরাধীকার সূত্রে এখন পর্যন্ত তারা ভোলার চরফ্যাশনে কোনো জমি ভোগ দখল কিংবা বসতি না গড়লেও কিছু গণমাধ্যমে তাদের ২ বিঘা সম্পদের খবরে উষ্মা প্রকাশ করেছেন আসপিয়া ও তার পরিবার।
বরিশাল জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগে নিজের যোগ্যতায় ৭ স্তর উত্তীর্ণ হয়ে ৫ম স্থান অধিকার করার পরও শুধুমাত্র ভূমিহীন হওয়ায় চাকরি হচ্ছিল না হিজলা সরকারি ডিগ্রি কলেজ ছাত্রী আসপিয়া ইসলামের। বাংলাদেশ প্রতিদিনে প্রকাশিত এমন খবর দৃষ্টিগোচর হয় প্রধানমন্ত্রীর। তিনি আসপিয়াকে জমিসহ ঘর এবং যোগ্যতা বলে পুলিশে চাকরির ব্যবস্থা করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
সে অনুযায়ী গত শনিবার ওই উপজেলার বড়জালিয়া ইউনিয়নের খুন্না-গোবিন্দপুর গ্রামে ২ শতাংশ খাস জমিতে আসপিয়াদের জন্য ঘর নির্মাণের কাজ শুরু করে উপজেলা প্রশাসন।
হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা বকুল চন্দ্র কবিরাজ বলেন, সরকারের নির্দেশে আসপিয়ার জন্য ঘর নির্মাণের কাজ দ্রুত গতিতে চলছে। দুই শতাংশ খাস জমিতে দুটি কক্ষের মূল ঘর এবং শৌচাগার ও রান্নাঘর নির্মাণ করা হচ্ছে। আসপিয়ার স্থায়ী নিবাস নির্মাণের জন্য প্রতিদিন ৪ থেকে ৫ জন শ্রমিক কাজ করছে। প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আদলে ওই ঘর নির্মাণ করা হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে ঘর নির্মাণ সম্পন্ন করে তাকে বুঝিয়ে দেয়া হবে বলে জানান তিনি।
এদিকে, খাস জমিতে ঘরের বন্দোবস্ত হয়ে গেলেও পুলিশ কনস্টেবলের প্রত্যাশিত পদে এখনও নিয়োগ পাননি তিনি। কবে নিয়োগ পাবেন তারও অনিশ্চিত। আসপিয়া ইসলাম বলেন, প্রধানমন্ত্রী তার জন্য চাকরির ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন বলে পত্রিকায় দেখেছেন। কিন্তু আজ বিকেল পর্যন্ত এ ধরনের কোন নিয়োগপত্র বা চিঠি পাননি তিনি। পুলিশের পক্ষ থেকে তাকে এ বিষয়ে কেউ চাকরির নিশ্চয়তাও দেয়নি। তবে প্রায় হাতছাড়া হওয়া চাকরিটা প্রধানমন্ত্রীর নির্দেশে পাবেন বলে বিশ্বাস তার। পুলিশে চাকরির মাধ্যমে দেশের সেবা করতে চান কলেজছাত্রী আসপিয়া।
রেঞ্জ ডিআইজি এসএম আক্তারুজ্জামান বলেন, মুজিববর্ষে প্রধানমন্ত্রী অসহায় ও ভূমিহীন মানুষকে ঘর দিচ্ছেন। অসহায়-দুস্থ মানুষের মুখে হাঁসি ফোটানো এবং কোনো মানুষ গৃহহীন থাকবে না বলে আওয়ামী লীগের নির্বাচনী ইস্তহার ছিল। সেখানে ভূমিহীন হওয়ায় একটা মেয়ের চাকরি হবে না-এটা প্রধানমন্ত্রী কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না। এ কারণে প্রধানমন্ত্রী কার্যালয় থেকে আসপিয়ার চাকরির বিষয়টি গুরুত্বের সাথে দেখার নির্দেশনা দেয়া হয়েছে। তার মুখে হাঁসি ফোঁটানোর জন্য পুলিশ বিভাগ কাজ করছে। অচিরেই এর একটি সুরহা হবে বলে জানান তিনি।
এদিকে, ‘আসপিয়ার পরিবার ভোলার চরফ্যাশনে ২ বিঘা জমির মালিক’ কিছু গণমাধ্যমের এমন নেতিবাচক খবরে বিব্রত আসপিয়ার পরিবার। তার প্রয়াত বাবা কিংবা পরিবারের কোন সদস্যের নামে পূর্ব পুরুষের উত্তরাধীকার সূত্রে এক ছটাক জমিও ভোগ দখলে নেই। দাদা বাড়ি তাদের কোন বসত ঘর নেই, কখনও ছিলও না। তারপরও কিছু গণমাধ্যম তার পরিবারকে ভোলায় ২ বিধা সম্পদের মালিক উল্লেখ করায় তাদের প্রতি উষ্মা প্রকাশ করেন আসপিয়া ও তার মা ঝর্না বেগম।
তিনি বলেন, তার পরিবার ৩৫ বছর ধরে হিজলায় বসবাস করছে। পরিবারের ৪ সন্তানের জন্ম, পড়ালেখা, ভোটার সবই হিজলায়। পূর্ব পুরুষের উত্তরাধীকার সূত্রে কিছু পাবেন কিনা তা জানেন না। দাদা বাড়িতে তাদের কোনো যোগাযোগ নেই। দাদা বাড়ি কখনও নিজের বাড়ি কিংবা স্থায়ী ঠিকানা মনে করেন না তিনি। যারা বিভ্রান্তিকর তথ্য লিখেছে তারা কি তাদের প্রাপ্য জমি বুঝিয়ে দেবে-প্রশ্ন রাখেন আসপিয়া।
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- মিরপুরে ১৮ শতাংশ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ, সতর্ক সেনাবাহিনী
- চুক্তি করতে মরিয়া ইরান, দাবি ট্রাম্পের
- জনভোগান্তি বিবেচনায় শাহবাগ ছাড়ল জুলাই ঐক্য
- চার পদ্ধতিতে জানা যাবে ভোটকেন্দ্রের তথ্য
- দুই দিনের সফরে মালয়েশিয়ায় পৌঁছেছেন নরেন্দ্র মোদি
- তারেক রহমানের ৯ দফা: ‘৭৪-এর কালো আইন’ বাতিলের অঙ্গীকার বিএনপির
- বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ
- নারীদের ফ্যামিলি কার্ড, কৃষকের ১০ হাজার টাকা ঋণ মওকুফ হবে: তারেক
- ৯ বছরের হুজাইফা ২৭ দিন লড়াই করে হার মানল
- ‘এমন বাংলাদেশ দেখলে ভাই হয়তো মুক্তিযুদ্ধে যেতেন না’: জামায়াত আমির
- গণমাধ্যমের কাছে দায়িত্বশীল সাংবাদিকতা প্রত্যাশা করে সরকার
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নই হবে আমাদের প্রধান কাজ: তারেক
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- রাজধানীর ১৪ স্থানে জনসভা করবেন তারেক রহমান, কবে কোথায়
- হামাসকে সমর্থনের অভিযোগে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে সহায়তা বন্ধ
- অনির্দিষ্টকালের জন্য অচল হচ্ছে চট্টগ্রাম বন্দর
- ইলেকশন ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি নিচ্ছে একটি দল: মাহদী আমিন
- ভোটের আগে অনেকে ভাই বলে, পরে শালার মর্যাদাও দেয় না: জামায়াত আমির
- ভয়াবহ মোবাইল আসক্তিতে বিপন্ন নতুন প্রজন্ম: কাদের গনি চৌধুরী
- ভোটারদের সচেতন করতে নির্বাচনী তথ্য দেখাচ্ছে মেটা
- বিশ্বকাপে না থাকায় হতাশা: আকরাম-হাবিবুল-নাফীসের কণ্ঠে কান্নার সুর
- বিএনপি এককভাবে জিতবে, জামায়াতের সঙ্গে ঐক্য সরকার নয়: তারেক রহমান
- সিলেটের ১৯ আসনে ফল নির্ধারণে গুরুত্বপূর্ণ ৪ বিষয়
- চেক জালিয়াতির মামলায় যুবদল নেতা হাজতে
- একদিনের স্বর্ণের দাম কমল যত, বাড়লও তত
- ‘বাংলাদেশ ঠিকই করেছে’—ভারত ইস্যুতে যা বললেন কিংবদন্তি নাসের
- আজ ঠাকুরগাঁও, নীলফামারী ও দিনাজপুরে যাচ্ছেন তারেক রহমান
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- হাদি হত্যার বিচার দাবিতে লালমনিরহাটে ছাত্রদের অবরোধ
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- জমে উঠেছে কুমিল্লা -২ এ নির্বাচনী প্রচারণা
- নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী শামসুজ্জোহা খানের পক্ষে প্রচারণ
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- বিশ্ববাজারে স্বর্ণের দাম ১২ শতাংশ কমল, ডলারের শক্তিতে ধস
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- গোবিপ্রবিতে নির্মাণাধীন মসজিদ বিতর্কে যা জানালেন উপাচার্য
- জবি ইউট্যাবের নতুন ৩৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা
- বৃহত্তর লাকসাম ফাউন্ডেশন ইউএসএ ইনক-এর সভাপতি হলেন নূরে আলম
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দুবাইয়ে প্রবাসীদের নিয়ে স্বাস্থ্য বিষয়ক সেমিনার
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- কত মাত্রার ভূমিকম্পে কাঁপল বাংলাদেশ?
- তিতুমীর কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- টিকিটবিহীন যাত্রী বহনে তিন রেলকর্মী বরখাস্ত
- নৌপরিবহন মন্ত্রণালয় তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে পদক্ষেপ গ্রহণ
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
