আমার সাবেক প্রেমিক খারপ, কিন্তু মিয়ানমারের সেনাবাহিনী আরও খারাপ
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২১
মিয়ানমারে সেনা অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ তীব্র থেকে তীব্র রূপ নিচ্ছে। ক্ষমতাসীন জান্তা সরকার দমনপীড়ন যত বাড়াচ্ছে, আন্দোলন তত তীব্র হচ্ছে। আন্দোলনে শিক্ষার্থী, নার্স, বৌদ্ধ ভিক্ষুদের উপস্থিতি নতুনমাত্রা যোগ করেছে। সেনা অভ্যুত্থান প্রত্যাখ্যান করে সোমবার (৮ ফেব্রুয়ারি) মিয়ানমারে তৃতীয় দিনের মতো বিক্ষোভ চলছিল। তবে এখানে কিছু তরুণ আন্দোলনকারীদের হাতে থাকা প্ল্যাকার্ড ছিল গতানুগতিক ধারার বাইরের, যা ভিন্ন বার্তা দেয়। খবর বিবিসি।
এই ভিন্ন বার্তার কারণ হিসেবে বলা হচ্ছে এই প্রজন্মের তরুণ-তরুণীরা একটি মুক্ত দেশে বেড়ে উঠেছে এবং ইন্টারনেটের কল্যাণে পশ্চিমা সংস্কৃতির সঙ্গে তাদের সখ্যতা গড়ে উঠেছে। যার ফলে তাদের চিন্তা-ভাবনা ঐতিহ্যবাহী ধারণা থেকে ভিন্নতর হতে শুরু করেছে।
এর আগেও গত সপ্তাহে মিয়ানমারের সামরিক নেতাদের উদ্দেশ্যে তাদের গণতন্ত্রপন্থী বার্তাগুলোতে কিছু হাস্য-রসিকতাও লক্ষ্য করা গেছে। এক তরুণী বিক্ষোভকারীর হাতে থাকা প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘আমার সাবেক প্রেমিক খারাপ তবে মিয়ানমারের সামরিক বাহিনী আরও খারাপ।’ অন্যদিকে আরেক তরুণীর হাতে থাকা প্ল্যাকার্ডে দেখা গেছে- ‘আমি স্বৈরশাসন চাই না, আমি কেবল প্রেমিক চাই’ লেখা প্ল্যাকার্ড।
অন্য বিক্ষোভকারীরা অভ্যুত্থান প্রত্যাখ্যানের ক্ষেত্রে আরও স্পষ্টভাবে বার্তা দিয়েছেন। সেরকম একজনের প্ল্যাকার্ডে লেখা, ‘সেনাবাহিনী ভুল লোকদের সঙ্গে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে।’ আরেক বিক্ষোভকারীর হাতে থাকা পোস্টারে লেখা দেখা গেছে, ‘আমাদের স্বপ্ন মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লেইং-এর উচ্চতার থেকেও বড়।’
এদিকে অভ্যুত্থানবিরোধী আন্দোলনের এক পর্যায়ে পুলিশ বিক্ষোভকারীদের বাধা দিলে, দু’পক্ষের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এসময়, আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে ফাঁকা গুলি ও জলকামান ব্যবহার করে পুলিশ। ইয়াঙ্গুনেও উত্তপ্ত পরিস্থিতি। সামরিক অভ্যুত্থানের প্রতিবাদে, সোমবার তৃতীয় দিনের মতো রাস্তায় নামেন শত শত মানুষ। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে অভ্যুত্থানবিরোধী স্লোগান দেন তারা। এসময়, দেশটির নেত্রী অং সান সু চি’র মুক্তির দাবি জানান তারা।
এর মধ্যেই, সোমবার স্থানীয় সময় সন্ধ্যায়, অভ্যুত্থানের পর প্রথমবারের মতো টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন সেনা প্রধান মিন অং লাইং। এসময়, বর্তমান সেনা সরকারকে জনগণের সরকার উল্লেখ করে, যেকোন পরিস্থিতিতে জনগণের পাশে থাকার অঙ্গীকার করেন তিনি। একইসঙ্গে, দেশে সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠায় একটি সুষ্ঠু নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশন পুনর্গঠনে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান সেনা প্রধান। সামরিক বাহিনী প্রধান মিন অং লাইং বলেন, ‘মিয়ানমার সেনাবাহিনী সবসময়ই জনগনের পাশে আছে, থাকবে। এই দেশের জনগণ আমাদের বাবা, জনগণই আমাদের মা। সংবিধানের প্রতি শ্রদ্ধা রেখেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথ সুগম করতে এই সরকার কাজ করে যাচ্ছে।’
মিয়ানমারে সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে ভোট কারচুপির অভিযোগে গেল পহেলা ফেব্রুয়ারি মিয়ানমারের নেত্রী অং সান সু চি ও প্রেসিডেন্ট উইন মিন্টসহ এএলডির শীর্ষ নেতাদের আটক করে ক্ষমতা দখলে নেয় সেনাবাহিনী। সেইসঙ্গে, আগামী এক বছরের জন্য জারি করা হয় জরুরি অবস্থা।
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
