অভ্যন্তরীণ সংস্কারে কেন এত মনোযোগী জামায়াত?
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫
গত বছরের ৫ আগস্টের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতিতে নানা পরিবর্তন এসেছে। নির্বাচনী প্রস্তুতি থেকে শুরু করে দলীয় কার্যক্রমে সরগরম রয়েছে দলটি। তবে মুক্তিযুদ্ধ ইস্যু, ধর্মীয় ইস্যুসহ নানা বিষয়ে সমালোচনার শিকার হচ্ছে জামায়াত। সেজন্য দলের অভ্যন্তরীণ নানান বিষয়ে সংস্কারও করছে তারা।
এক বছর ধরে জামায়াতে ইসলামীর কার্যক্রম বিশ্লেষণ করে দেখা গেছে, ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানের মঞ্চের সাজসজ্জা, দলীয় সভা-সমাবেশের পোস্টার, ফেস্টুন, ব্যানারসহ বিভিন্ন জায়গায় লাল-সবুজের ব্যবহার লক্ষ্য করা গেছে। সর্বশেষ জাতীয় পতাকার আদলে একটি লোগোও উন্মোচন করেছে তারা।
দলীয় কার্যক্রমে জাতীয় পতাকার এমন ব্যবহার দলটির দেশপ্রেম বোঝানোর কৌশল এবং মুক্তিযুদ্ধ ইস্যুতে বিতর্কের অবসানের চেষ্টা বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এছাড়া দলীয় সূত্রে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী ঘোষণার ক্ষেত্রে শিথিলতা, একাত্তর প্রশ্নে ক্ষমা চাওয়া নিয়ে দলীয় আলোচনা, নারী প্রার্থী মনোনয়ন, জাতীয় পতাকার আদলে দলের লোগো বানিয়ে সংস্কার, দলের কার্যক্রমে নারীদের অংশগ্রহণ বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে জামায়তে ইসলামীর রাজনৈতিক অবস্থানে পরিবর্তন আসছে।
দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও দক্ষিণাঞ্চলের (সাংগঠনিক) তত্ত্বাবধায়ক মোবারক হোসাইন জাগো নিউজকে বলেন, ‘যুগের পরিবর্তন ও রাজনীতির চাহিদা অনুযায়ী নীতি-নির্ধারণে পরিবর্তন আসতে পারে। তবে এক্ষেত্রে কোন বিষয়গুলো মৌলিক, কোনগুলো অভিযোজিত হবে সেগুলো আলাদা করে দেখা হয়। সব পার্টির আলাদা পলিসি আছে। আমরা ইসলামের মৌলিক বিষয় ঠিক রেখেই সামাজিক অবস্থা অনুযায়ী পরিবর্তন আনছি। মৌলিক কোনো বিষয় আমাদের অ্যাভয়েড করার সুযোগ নেই।’

গত বছর প্রকাশ্যে দলীয় কার্যক্রম শুরুর পর থেকেই নানা চ্যালেঞ্জ মোকাবিলা করছে জামায়াতে ইসলামী। দীর্ঘদিনের জোটসঙ্গী বিএনপি থেকে শুরু করে নানা মহল দলটির মুক্তিযুদ্ধের বিরোধিতার বিষয় নতুন করে সামনে আনে। জামায়াতের ভেতরেও ক্ষমা চাওয়ার বিষয়টি গুরুত্ব পায়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে জয়ের পর ইসলামী ছাত্রশিবিরের নেতারা রায়েরবাজারে শহীদ বধ্যভূমি স্মৃতিসৌধে গিয়ে দোয়া ও মোনাজাত করেন। এতে মুক্তিযুদ্ধ প্রশ্নে দলের অবস্থান জানানোর বিষয়টি আরও গুরুত্ব পায়। যদিও দলের নির্বাহী পরিষদে এ বিষয়ে মতানৈক্য দেখা যায়।

জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা আব্দুল হালিম জাগো নিউজকে বলেন, ‘৭১ বিষয় নিয়ে আমাদের আলোচনা আছে। কোনো মৌলিক ইস্যুতে নির্বাহী পরিষদে সিদ্ধান্ত হলেও সেটা আমাদের মজলিশে শূরা পরিষদ থেকে পাস করে নিতে হয়। মৌলিক বিষয়ে জামায়াতের সবাইকে একমত হতে হয়। এই বিষয় আলোচনাধীন।’
জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের আরেকজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে জাগো নিউজকে বলেন, ‘একটা দলে নানা মত থাকবে। সবাইকে একমত হয়ে সিদ্ধান্ত নিতে হবে। ৭১ ইস্যুটা দিয়ে জামায়াত ও শিবিরকে ঘায়েল করার চেষ্টা হচ্ছে। যদিও দেশের মানুষ এখন এই ট্যাগিংয়ের রাজনীতিতে বিশ্বাস করে না। তাই এই ইস্যু সারাজীবন থাকবে। এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া জটিল।’
রুকন মান শিথিল
জাতীয় সংসদ নির্বাচন ঘিরে দলের রুকন মান শিথিল করছে জামায়াত।
দলীয় সূত্রে জানা গেছে, সৎ, যোগ্য ও ন্যায়পরায়ণ মনে হলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী দেওয়া হবে। এই রকম একজন প্রার্থীর নামও ঘোষণা করেছে জামায়াত। ঢাকা-৭ আসনে হাজি হাফেজ এনায়েত উল্লাহ নামের একজন ব্যবসায়ীকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। দলীয় সূত্রে জানা গেছে, তিনি জামায়াতের একজন কর্মী।
নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসাইন জাগো নিউজকে বলেন, ‘প্রতিটি পার্টিতে পলিসি ইরর ট্রায়াল রয়েছে। সেই পলিসি অ্যাডাপ্টের চেষ্টা করা হয়। নাহলে পরিবর্তন হয়। আমাদের টার্গেট যোগ্য ও ন্যায়পরায়ণ লোক। যারা দুর্নীতি ছাড়া মানুষের আমানত রক্ষা করবে। সেক্ষেত্রে রুকন বা কর্মী দেখা হবে না।’
লোগো সংস্কার
গত রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন একটি লোগো সামনে আসে। এরপর থেকে দলের অভ্যন্তরে ও বাইরে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

আরবি শব্দ বাদ দেওয়ায় নেটিজেনরা বলছেন, জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টা রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। তারা সেক্যুলার হওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে।
নাম প্রকাশ্যে অনিচ্ছুক জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা পরিষদের একজন সদস্য জাগো নিউজকে বলেন, ‘লোগো দিয়ে কোনো দলকে পুরোপুরি রিড করা যায় না। আমাদের মূলনীতির সঙ্গে সামাঞ্জস্য রেখেই লোগো হবে। এর সঙ্গে আমাদের জাতীয় পতাকার আদলও দেখা যেতে পারে। রাজনীতিতে যার যার পলিসি অনুযায়ী সবাই গণমানুষের কাছে পৌঁছাতে চায়। আগে আমাদের অফিসিয়াল লোগো ছিল না, তাই নতুনত্ব আসছে। এটা নিয়ে একটা দলের মাথা খারাপ হয়ে গেছে।’
নারীদের নিয়ে মনোযোগী জামায়াত
দলটির নেতারা বলছেন, নারীদের স্বাধীনতা নিয়ে বিভিন্ন প্রশ্ন আসছে আমাদের কাছে। অথচ দেশে সাংগঠনিকভাবে আমাদের মহিলা বিভাগ অনেক বেশি সক্রিয়।

দলটির মহিলা বিভাগ সূত্রে জানা গেছে, মহিলা বিভাগে তিনটি পর্যায়ের লোকবল রয়েছে। সহযোগী সদস্য, কর্মী, রুকন। রুকন হলো সর্বোচ্চ মান। প্রায় ৫০ হাজার রুকন সদস্য রয়েছে জামায়াতের। আরও রয়েছে প্রায় চার লাখ কর্মী। এছাড়া, সারাদেশে অসংখ্য সহযোগী সদস্য রয়েছে মহিলা বিভাগের। দলটিতে নারী-পুরুষ মিলিয়ে ১০ লাখেরও বেশি কর্মী রয়েছে। যার মধ্যে ৬০ শতাংশ পুরুষ এবং ৪০ শতাংশই নারী।

জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম জাগো নিউজকে বলেন, ‘নারীদের ভোট দেওয়ার আগ্রহ বাড়ছে। দেশের জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। সে লক্ষ্য রেখেই আমাদের কাজ। ইসলামের প্রাথমিক দাবিগুলো নিয়ে নারীরা কাজ করছে। নারীদের রুকন সংখ্যা আগামী কয়েক বছরে পুরুষের চেয়ে আরও বেড়ে যাবে।’
শরিয়াহর বদলে কল্যাণ রাষ্ট্র
২০০৬ সালে মুদ্রিত জামায়াতের গঠনতন্ত্রের ভূমিকায় বলা হয়েছিল, আল্লাহর বিধান ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রের প্রতিটি দিক এবং বিভাগে প্রতিষ্ঠা করে মানুষ পার্থিব কল্যাণ এবং আখেরাতের সাফল্য অর্জন করতে পারে। সেহেতু এই মৌলিক বিশ্বাসের ভিত্তিতে ইসলামী সমাজ গঠনের মহান উদ্দেশে এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হলো।
২০০৮ সালে নিবন্ধনের সময় প্রথম গঠনতন্ত্রে পরিবর্তন আনা হয়। ২০১৯ সালে সংশোধিত এবং গত বছরের ডিসেম্বরে সর্বশেষ মুদ্রিত গঠনতন্ত্রের ভূমিকায় বলা হয়েছে, যেহেতু বাংলাদেশের জনগণ এবং মুক্তিযোদ্ধাদের বীরত্বপূর্ণ সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ বিশ্ব মানচিত্রে স্বাধীন-সার্বভৌম জাতিরাষ্ট্রের মর্যাদা লাভ করেছে, সেহেতু এই সব মৌলিক বিশ্বাস ও চেতনার ভিত্তিতে শোষণমুক্ত ন্যায় এবং ইনসাফভিত্তিক সমাজ গঠনের মহান উদ্দেশে এই গঠনতন্ত্র প্রণীত ও প্রবর্তিত হলো।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- যাত্রাবাড়ীর ২ আবাসিক হোটেলে চলছে রমরমা দেহ ব্যবসা
- মাতুয়াইল ডিপিডিসির লাইন ম্যানের অবৈধ ‘সাব-স্টেশন’ ব্যবসা!
- গুলশানে ২টি স্পা সেন্টারের আড়ালে চলছে অবৈধ দেহ ব্যবসা!
- যাত্রবাড়ীর আড়ত থেকে রঙ মেশানো মাছ জব্দ
- ইফতারে পথচারীদের মাঝে ফ্রি পানি বিতরণ
- গ্রীন লাইনের হেলপারের অশোভন আচরণ!
- তরুণ-তরুণীদের ফ্ল্যাটমুখী ডেটিং!
- ভাড়ায়চালিত বাইকে কতটা নিরাপদ মেয়েরা?
- সারের দাম কমানোয় সরকারের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে মহানগর কৃষকলীগ
- আশুলিয়ায় স্ত্রীকে ঘাড় মটকে হত্যার দায় স্বীকার
- পাসপোর্ট বিড়ন্বনায় খোকা পরিবার, খালেদা জিয়ার সিদ্ধান্তের অপেক্ষা
- গুলশানে মেরিনা বিউটি সেলুন অ্যান্ড স্পার নামে চলছে অবৈধ দেহব্যবসা
- ঢাকার জুরাইন কবরস্থানে দাফন করা হবে খোকাকে
- পুলিশের উদাসিনতায় পল্লবীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবণতি
- সদরঘাটে ৫০ কোটি টাকার ইয়াবা উদ্ধার, আটক ৩
