নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৫২ মিনিট আগে, ০১:৩৩ পিএম

অনলাইন সংস্করণ

হিন্দু সংগঠনের নামে বিভিন্ন ফেইক ফেসবুক আইডি ব্যবহারের অভিযোগ—নারী নেত্রী সুস্মিতা কর দাসকে ঘিরে প্রশ্ন

সুস্মিতা কর দাস

হিন্দু সম্প্রদায়ের অধিকার, সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদ এবং সামাজিক আন্দোলনের পরিচয় ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন পরিচয়ে কার্যক্রম পরিচালনা ও মানুষের সঙ্গে আর্থিক লেনদেনের অভিযোগ উঠেছে নারী সংগঠক সুস্মিতা কর দাসের বিরুদ্ধে।

অভিযোগকারীদের দাবি, সামাজিক ও ধর্মীয় সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার পরিচয়কে সামনে রেখে বিভিন্ন ব্যক্তি ও গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ করা হয়। এ সময় একাধিক ফেসবুক আইডি বা ভিন্ন পরিচয় ব্যবহারের অভিযোগও উঠেছে। অভিযোগকারীদের ভাষ্য, এসব পরিচয়ের মাধ্যমে মানুষের আস্থা অর্জনের চেষ্টা এবং পরবর্তীতে ব্যক্তিগত ও আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে।
গুগলে পাওয়া সাম্প্রতিক কয়েকটি প্রতিবেদনে সুস্মিতা করের বিরুদ্ধে আর্থিক প্রতারণা ও হয়রানির অভিযোগ প্রকাশিত হয়েছে।

প্রমাণ যাচাইয়ের দাবি
অভিযোগকারীদের দাবি, তাদের কাছে কথোপকথনের রেকর্ড, সাক্ষী এবং অন্যান্য তথ্য রয়েছে। তারা এসব তথ্য-প্রমাণ যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের কথা জানিয়েছেন।

সচেতন মহলের প্রশ্ন—ধর্মীয় ও সামাজিক আন্দোলনের পরিচয় ব্যবহার করে কেউ যদি ব্যক্তিগত সুবিধা গ্রহণ করেন, তবে তা তদন্তের আওতায় আসা উচিত। একই সঙ্গে অভিযোগ সত্য কি না, সেটিও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে পরিষ্কার হওয়া প্রয়োজন।

মন্তব্য করুন