প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ড্রাম ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান নামে এক টমটম চালক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে উপজেলার ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সদর ইউনিয়নের সুরমাভ্যালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান শ্রীমঙ্গল উপজেলার গাজীপুর আটঘর গ্রামের আব্দুল করিমের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বালুবাহী ড্রাম ট্রাকটি দ্রুতগতিতে যাওয়ার সময় একটি টমটমকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে টমটম চালক আব্দুল মান্নান গুরুতর আহত হন। দুর্ঘটনায় তার একটি পা বিচ্ছিন্ন এবং অপর পা মারাত্মকভাবে জখম হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করেন। পরে মৌলভীবাজার ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক জুনায়েদ ও হেলপার রানা মিয়াকে আটক করেছে হাইওয়ে পুলিশ।
সাতগাঁও হাইওয়ে থানার ওসি মামুন রহমান বলেন, এ ঘটনায় ড্রাম ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন