তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ১২:১৮ পিএম

অনলাইন সংস্করণ

আজ থেকে শুরু হচ্ছে জাতিসংঘের ৮১তম অধিবেশন

সভাপতির চেয়ারে বাংলাদেশের ড. খলিলুর রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) থেকে নিউইয়র্কে আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে। চার দশক পর বিশ্বের বৃহত্তম বহুপাক্ষিক এই ফোরামের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, নিউইয়র্ক সময় অনুযায়ী কার্যক্রম শুরুর পর বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে সভাপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ নেবেন ড. খলিলুর রহমান। শপথ গ্রহণ পর্ব শেষে বাংলাদেশ সময় রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন। পরবর্তীতে আগামী ২২ সেপ্টেম্বর থেকে বিশ্বনেতাদের ও রাষ্ট্র/সরকার প্রধানদের উপস্থিতিতে মূল উচ্চপর্যায়ের সাধারণ বিতর্ক শুরু হবে।

এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে আয়োজিত নির্বাচনে গোপন ব্যালটের মাধ্যমে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর প্রতিনিধিদের প্রত্যক্ষ ভোটে তিনি সভাপতি নির্বাচিত হন। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এই নির্বাচনে তিনি সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিসকে ৮ ভোটের ব্যবধানে পরাজিত করেন।

উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘের ৪১তম সাধারণ অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের তৎকালীন পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। দীর্ঘ ৪০ বছর পর আবারও একজন অভিজ্ঞ বাংলাদেশি কূটনীতিক বিশ্বমঞ্চের এই মর্যাদাপূর্ণ পদে আসীন হয়ে দায়িত্ব পালন করতে যাচ্ছেন।

মন্তব্য করুন