প্রকাশিত: ২৪ মিনিট আগে, ০৭:০২ পিএম
অনলাইন সংস্করণ
শিগগিরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সরাসরি দ্বিপাক্ষিক সাক্ষাতের আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সোমবার (৩১ আগস্ট) প্রধানমন্ত্রী তারেক রহমানকে পাঠানো এক বিশেষ চিঠিতে ডোনাল্ড ট্রাম্প তাঁর এই প্রত্যাশার কথা জানান। মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
চিঠিতে মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ করেন, নানা ঐতিহাসিক চ্যালেঞ্জ ও প্রতিকূলতার মধ্য দিয়ে গেলেও তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ ও এ দেশের জনগণের একটি অত্যন্ত উজ্জ্বল ও সমৃদ্ধ ভবিষ্যৎ রয়েছে বলে তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করেন। একই সাথে চিঠিতে বাংলাদেশের সাধারণ জনগণের প্রতি মার্কিন প্রেসিডেন্টের আন্তরিক শুভেচ্ছা ও গভীর ভালোবাসার কথা পুনর্ব্যক্ত করেন তিনি।
বার্তায় যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানি থেকে উড়োজাহাজ ক্রয়ের ইতিবাচক সিদ্ধান্ত দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিশেষ ধন্যবাদ জানান ডোনাল্ড ট্রাম্প। তিনি আশ্বস্ত করে বলেন, "মানের দিক থেকে বোয়িং বিমান বাংলাদেশকে কোনোভাবেই হতাশ করবে না।" এই বাণিজ্যিক বিষয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত মনোযোগ ও আন্তারিক প্রচেষ্টার কথা তিনি সবসময় মনে রাখবেন বলেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
মন্তব্য করুন