তরুণ কণ্ঠ প্রতিবেদন

প্রকাশিত: ১ ঘন্টা আগে, ০৬:৪০ পিএম

অনলাইন সংস্করণ

গত ২৪ ঘণ্টায় দেশে হাম উপসর্গে ৭ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৮৮৭ জন

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে আরও ৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকায় মারা গেছে ৬ জন শিশু। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছে ৮৮৭ জন।

শনিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গত ১৫ মার্চ থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সারা দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৬৭৭ জন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে পরীক্ষায় নিশ্চিতভাবে হামজনিত মৃত্যু ৯৩ জনের, আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫৮৪ জন।

এই সময়ের মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ১০ হাজার ৯৪৯ জনের। পাশাপাশি হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি বা চিকিৎসা নিয়েছে ৯১ হাজার ৭৮৯ জন।

আক্রান্ত ও মৃত্যুর দিক থেকে ঢাকা বিভাগ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই বিভাগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৩০৪ জনের এবং আক্রান্ত হয়েছে ৪৯ হাজার ৭৮৩ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে ২০ জুন সকাল ৮টা পর্যন্ত সময়ের এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে।

মন্তব্য করুন