মো: সাইফুল আলম সরকার, ঢাকা

প্রকাশিত: ২০ ঘন্টা আগে, ০৮:৫৫ পিএম

অনলাইন সংস্করণ

প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আবুল কাসেমসহ বাকি ৪ জন বদলীকৃত শিক্ষককে পূণঃ বহাল করুন

প্রাথমিক শিক্ষকদের অধিকার লড়াই আদায়ের লক্ষ্য নিয়ে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, বদলীকৃত শিক্ষককে পূণঃ বহাল ও উচ্চতর গ্রেড প্রদানসহ আরোকিছু দাবি উত্থাপন করে সংবাদ সম্মেলন এবং সাধারণ সভা করে বাংালাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটি। 

উক্ত সংবাদ সম্মেলনটি আজ ১৯/০৬/২০২৬ খ্রিঃ শুক্রবার সকাল ১১.০০ টায় জাতীয় প্রেসক্লাব, আবদুস সালাম হলে সভাপতি মো আবুল কাসেমের সভাপতিত্বে ও মোস্তাফিজুর রহমান শাহীনের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন মোঃ হাসিম-উল ফারুক ডলার, মোহাম্মদ হাবিবুল্লাহ, মো: শহিদুল ইসলাম সাধন, মো: জামাল উদ্দিন খান, মোঃ নিজাম উদ্দিন মজুমদার, মো: জাহিদুজ্জামান গগণ, মো: বাসিরুল ইসলাম, মো: শাহ্ আলম, মো: এমদাদ হোসেন চৌধুরী, নাসরিন জাহান, সায়েদুর রহমান আকন্দ, শাহীনুর রহমান সোহাগ প্রমুখ ৷

সভায় জাতীয় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল প্রতিযোগীতায় মাননীয় প্রধানমন্ত্রী প্রধান অতিথি হিসাবে আগামীকাল উদ্বোধন করবেন সে জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে জানাই অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা।

সভার সিদ্ধান্ত অনুযায়ী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ঘোষিত ১৮০ দিনের কর্মসূচীর মধ্যে প্রাথমিক শিক্ষাকে অগ্রাধিকার ভিত্তিতে প্রাথমিক শিক্ষার গুণগত মান উন্নয়নে নিম্নবর্ণিত দাবি সমূহ বাস্তবায়নের অনুরোধ জানানো হয় :
বিগত ১০ নভেম্বর ২০২৫ অর্থ মন্ত্রণালয়ের প্রতিশ্রুতি অনুযায়ী সহকারী শিক্ষকদের ১১ তম গ্রেডে বেতন নির্ধারণ, ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড প্রদান ও প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতি, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি কেন্দ্রীয় সভাপতি মো: আবুল কাসেম সহ বাকি ৪ জন বদলীকৃত শিক্ষককে পূর্ববর্তী বিদ্যালয়ে পূণঃ বহাল ও বিভাগীয় মামলা প্রত্যাহার, প্রধান শিক্ষকদের ১০ম গ্রেড বেতন আইবাস + + এ যুক্ত, সকল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দপ্তরি কাম নৈশ্য প্রহরী নিয়োগ ও তাদের চাকুরী জাতীয় করণের দাবি জানানো হয়। 

এই দাবিতে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫ ঘটিকায় সারা দেশের সকল উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে মাননীয় মন্ত্রী, শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রালয় বরাবর স্মারক লিপি প্রদান করা হবে।

মন্তব্য করুন