দীর্ঘ সেশনজটের দ্বারপ্রান্তে উচ্চশিক্ষার ৪০ লাখ শিক্ষার্থী
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২০
করোনাভাইরাসের কারণে পাঁচ মাসেরও অধিক সময় ধরে বন্ধ দেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান। ফলে থমকে গেছে শিক্ষাব্যবস্থা। এখনেও এইএসসি পরীক্ষাও নিতে পারেনি সরকার। অথচ প্রতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শুরু হয় ভর্তি পরীক্ষা।
এবার করোনার কারণে তা সম্ভব হচ্ছে না। কবে ভর্তি পরীক্ষা নেওয়া যাবে তাও জানা নেই কারোর। জানা গেছে, বছরের এই সময়ে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা মূলত ভর্তির প্রস্তুতি ও পরীক্ষা নিয়ে দৌড়ের ওপর থাকেন। তাদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে ক্যাম্পাস।
চলতি বছর তা দেখা মেলার সম্ভাবনা ক্রমেই দীর্ঘায়িত হচ্ছে। এছাড়া অনলাইনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো কিছুটা সচল হলেও পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো পুরোপুরি অভ্যস্ত হতে পারেনি। ফলে সেশনজটসহ উচ্চশিক্ষায় গভীর সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
শিক্ষা সংশ্লিষ্টরা জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে অনলাইন শিক্ষা কার্যক্রমে শিক্ষার্থীরা কত শতাংশ অংশ নিচ্ছেন বা কী শিখছেন, এ ব্যাপারে সমীক্ষা হয়নি। পিইসি ও জেএসসি পরীক্ষা হলেও এইচএসসি পরীক্ষা বাতিল করার সুযোগ সীমিত।
এছাড়া উচ্চশিক্ষায় হয়েছে সিলেবাস সংক্ষিপ্ত করা বা পরীক্ষা বাতিলের সুযোগ নেই। ফলে নতুন শিক্ষার্থী ভর্তিতে জটিলতা ও ছুটি দীর্ঘ হওয়ায় বিশ্ববিদ্যালয়গুলোও গভীর সমস্যার জালে জড়িয়ে যাচ্ছে।
ইউজিসির সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. আবদুল মান্নান বলেন, করোনায় বিশ্বের ৯০ শতাংশ শিক্ষার্থী ক্ষতির মুখে। অর্থনীতির ক্ষতি কাটিয়ে ওঠা গেলেও শিক্ষার ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব না।শিক্ষার্থীদের জীবন থেকে যে সময় চলে যাবে তা ফেরত দেওয়া যাবে না।
তিনি বলেন, সব শিক্ষার্থীর পক্ষে অনলাইনে ক্লাস করা সম্ভব হচ্ছে না। তবে বিষয় ও সময় কমিয়ে এবং কেন্দ্র বাড়িয়ে এইচএসসি ও সমমানের পরীক্ষা নেওয়ার প্রস্তুতি গ্রহণ করা যেতে পারে বলে মত তার।
ইউজিসি সূত্রে জানা গেছে, দেশে উচ্চশিক্ষায় প্রায় ৪১ লাখ শিক্ষার্থী। ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা প্রায় তিন লাখ। আর ১০৩টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চার লাখের মতো। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের দুই হাজার ২৫৮টি কলেজে ২৮ লাখ শিক্ষার্থী রয়েছেন। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে রয়েছে পাঁচ লাখ। অন্যান্য উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে রয়েছেন প্রায় এক লাখ শিক্ষার্থী।
এরমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৮ লাখ শিক্ষার্থীর বেশির ভাগই শিক্ষা থেকে দূরে। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চলে ইন্টারনেট সংযোগ নিয়ে সমস্যা ও ডিজিটাল ডিভাইসের অভাবসহ নানা কারণে সেখানে অনলাইন ক্লাস ভালোভাবে চালু করা যায়নি।
এছাড়া শিক্ষকদেরও দক্ষতার ঘাটতি আছে। জাতীয় বিশ্ববিদ্যালয়েরও তেমন উদ্যোগ নেই। ফলে সবচেয়ে বেশি শিক্ষার্থীর এই বিশ্ববিদ্যালয়ে দীর্ঘ সেশনজটের আশঙ্কা তৈরি হয়েছে বলে শিক্ষক-শিক্ষার্থীরা মনে করছেন। উন্মুক্ত ও আরবি বিশ্ববিদ্যালয়ও একই পথে।
অপরদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেশির ভাগই বন্ধের পর নিজ নিজ বাড়িতে চলে যান। তাদের অনলাইনে ক্লাস চললেও অনেকেই অংশ নিতে পারছেন না। স্মার্টফোন বা ল্যাপটপের অভাব, উচ্চদামের ইন্টারনেট, ইন্টারনেটের সংযোগ দুর্বলসহ নানা কারণে প্রতিবন্ধকতার মুখে তারা।
শিক্ষাসংশ্লিষ্টরা মনে করছেন, এতে শিক্ষায় বৈষম্য তৈরি হচ্ছে। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন কমিটির সদস্য অধ্যক্ষ কাজী ফারুক আহমেদের মতে, অনলাইনে ক্লাস করতে না পারা শিক্ষার্থীরা পিছিয়ে পড়ছে। এতে বৈষম্য তৈরি হচ্ছে বলে মনে করেন তিনি।
এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় খুললে এক শিক্ষার্থীর করোনা হলে আরো ১০ জনের আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ জন্য আরো পর্যবেক্ষণ করতে চাই। সরকারের নির্দেশনারও অপেক্ষায় রয়েছি।’
তবে অনলাইন ক্লাস জোরদার করার চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, যাদের ডিভাইস নেই তাদের তথ্য চাওয়া হয়েছে। শিক্ষার্থীরা যাতে কম দামে ইন্টারনেট পায় সে উদ্যোগও নেয়া হয়েছে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- জবি ভিসির সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা
- জবির বাসে করে ঈদে বাড়ি ফিরবে শিক্ষার্থীরাঃ উপাচার্য
- ঢাবি ক ও চ ইউনিট পাস ১৩.০৫ ও ২.৫০ শতাংশ
- এবারও আতিথিয়তায় ভাসবে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
- বাহিরের খাতা কিনে পরীক্ষা দিচ্ছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
- কবি নজরুল সরকারি কলেজে বিআরটিসি বাস উদ্বোধন
- নিয়োগে বাধা নেই ভিকারুননিসার নতুন অধ্যক্ষ ফওজিয়ার
- বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- যেভাবে মার্কশীটসহ এইচএসসি`র ফল জানবেন
- জবিতে র্যাগিং বিড়ম্বনায় ইতিহাস বিভাগের পাঠদান স্থগিত
- সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী
- প্রাথমিক বিদ্যালয়ে দেহ ব্যবসা!
- জবিতে স্বশরীরে ক্লাস নিতে অনিচ্ছুক শিক্ষকেরা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি মিছিল
- বিশ্বসেরা ২১ জন গবেষকের তালিকায় জবি শিক্ষক
