গোবিপ্রবিতে আনুষ্ঠানিক স্বীকৃতি পেল গবেষণা সংগঠন ‘এসআরডি’
গোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশিত: ১ জানুয়ারি ২০২৬
গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি পেলো গবেষণা ভিত্তিক সংগঠন “Society for Research And Development” (SRD)। ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটির এই সংগঠনটিকে নিবন্ধন প্রদান করা হয়।
Society for Research And Development (SRD) একটি গবেষণা-মুখী সংগঠন, যার মূল লক্ষ্য হলো সমাজ, শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও উন্নয়নসংক্রান্ত বিভিন্ন সমস্যাকে তথ্যভিত্তিক গবেষণার মাধ্যমে বিশ্লেষণ করা এবং বাস্তবভিত্তিক সমাধান প্রস্তাব করা। সংগঠনটি নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনা, শিক্ষার্থী ও তরুণ গবেষকদের গবেষণায় যুক্ত করা, নীতিনির্ধারক ও সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে জ্ঞানভিত্তিক সংলাপ তৈরি এবং আন্তঃবিষয়ক গবেষণা উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে কাজ করে যাচ্ছে।
নতুন নিবন্ধন প্রাপ্ত এই সাংগঠনটির প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন জনাব ড. মোহাম্মদ আনিসুর রহমান সহ আরো ৮ জন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।
সংগঠনটির আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী ও বর্তমান সমাজবিজ্ঞান বিভাগে খন্ডকালীন প্রভাষক জনাব মোঃ নোমান আমিন এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ রাকিবুল ইসলাম। এছাড়াও কার্যনির্বাহী কমিটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্বে আছেন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১২ জন সাধারণ শিক্ষার্থী।
সংগঠনটির আহ্বায়ক জনাব মোঃ নোমান আমিন সংগঠটির নিবন্ধন প্রদানের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে ধন্যবাদ জানিয়ে বলেন, “সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (এসআরডি) একটি গবেষণাভিত্তিক সামাজিক সংগঠন, যেখানে একদল একাডেমিক নির্দিষ্ট সমস্যা ও প্রেক্ষাপটে জ্ঞান অনুসন্ধান এবং সমাধান উদ্ভাবনের লক্ষ্যে একত্রে কাজ করে আসছেন। আমাদের সমাজে অনেক সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক ও পরিবেশগত সমস্যা রয়েছে। এ সকল সমস্যা নিয়ে কোনো নির্দিষ্ট ডিসিপ্লিন কাজ করলে প্রমাণভিত্তিক, যুক্তিসিদ্ধ, নির্ভরযোগ্য ও টেকসই সমাধান পাওয়া দুস্কর। বরং একটি কোলাবোরেটিভ এপ্রোচের মাধ্যমে বিভিন্ন ডিসিপ্লিন এক্সপার্ট একত্রে কাজ করলে উদ্ভাবনী সমাধান ও কার্যকর নীতিগত সুপারিশ প্রণয়ন করা যায়। সোসাইটি ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট (SRD) আন্তঃবিভাগীয় গবেষণার একটি কেন্দ্র হিসেবে কাজ করে এবং জ্ঞান বিনিময় ও বুদ্ধিবৃত্তিক আলোচনা উৎসাহিত করে সমসাময়িক সমস্যার সমাধানে ভূমিকা রাখে। শিক্ষার্থীদের জ্ঞান অর্জন ও ক্যারিয়ার গঠনে এসআরডি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এসআরডির সাথে সংযুক্ত হওয়ার ফলে শিক্ষার্থী একাডেমিক জ্ঞানের পাশাপাশি গবেষণা ও এক্সট্রা কারিকুলার একটিভিটিস এর সাথে সংযুক্ত হয়ে নিজেদেরকে সমৃদ্ধ করতে পারছে।”
সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মোঃ রাকিবুল ইসলাম বলেন, “সংগঠনটি প্রাতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্নভাবে সাধারণ শিক্ষার্থীদের জন্য কাজ করে আসছে। প্রাতিষ্ঠানিক ভাবে এই স্বীকৃতি SRD-এর পথচলায় একটি গুরুত্বপূর্ণ মাইলফলক, যা আমাদের ভবিষ্যতে আরও বৃহৎ পরিসরে গবেষণা, কর্মশালা, প্রকাশনা ও সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সুযোগ করে দেবে বলে আমরা বিশ্বাস করি।”
এসআরডি সম্পর্কে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুমাইয়া আরেফিন জানান, “আমি রিসেন্টলি এসআরডি থেকে গবেষণার উপর একটি কোর্স করেছি। কোর্সের মাধ্যমে বাংলাদেশের প্রায় ৯টি স্বনামধন্য শিক্ষকদের কাছ থেকে গবেষণার বিষয়ভিত্তিক টপিকগুলো শিখতে পেরেছি। কোর্স শেষ করে এখন আর্টিকেল পাবলিকেশনের জন্য এসআরডি আমাকে হাতে কলমে শেখোচ্ছে।”
উল্লেখ্য সংগঠনটি ২০২২ সালের ২রা আগস্ট হতে তাদের কার্যক্রম শুরু করে এবং সংগঠনটি প্রাতিষ্ঠালগ্ন থেকেই নিয়মিতভাবে সামাজিক গবেষণা পরিচালনার পাশাপাশি শিক্ষার্থীদের জন্য গবেষণা কনফারেন্স, সেমিনার ও ওয়ার্কশপ আয়োজন করে আসছে।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- জবি ভিসির সিদ্ধান্তে বিপাকে শিক্ষার্থীরা
- জবির বাসে করে ঈদে বাড়ি ফিরবে শিক্ষার্থীরাঃ উপাচার্য
- ঢাবি ক ও চ ইউনিট পাস ১৩.০৫ ও ২.৫০ শতাংশ
- এবারও আতিথিয়তায় ভাসবে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুরা
- বাহিরের খাতা কিনে পরীক্ষা দিচ্ছে কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা
- কবি নজরুল সরকারি কলেজে বিআরটিসি বাস উদ্বোধন
- নিয়োগে বাধা নেই ভিকারুননিসার নতুন অধ্যক্ষ ফওজিয়ার
- বিনামূল্যে কোর্স করার সুযোগ দিচ্ছে হার্ভার্ড বিশ্ববিদ্যালয়
- যেভাবে মার্কশীটসহ এইচএসসি`র ফল জানবেন
- জবিতে র্যাগিং বিড়ম্বনায় ইতিহাস বিভাগের পাঠদান স্থগিত
- সামাজিক মাধ্যমে সক্রিয় ৬৫ শতাংশ মাদ্রাসা শিক্ষার্থী
- প্রাথমিক বিদ্যালয়ে দেহ ব্যবসা!
- জবিতে স্বশরীরে ক্লাস নিতে অনিচ্ছুক শিক্ষকেরা
- ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে লুঙ্গি মিছিল
- বিশ্বসেরা ২১ জন গবেষকের তালিকায় জবি শিক্ষক
