৪১৩ কোটি টাকা ব্যয়ে নোয়াখালীর চার উপজেলায় সড়ক নির্মাণের প্রস্তাব
প্রকাশিত: ২ ডিসেম্বর ২০২০
নোয়াখালীর কবিরহাটের সঙ্গে সোনাইমুড়ী উপজেলার এবং সোনাইমুড়ীর সঙ্গে বেগমগঞ্জ গ্যাসফিল্ড হয়ে সেনবাগ উপজেলার সরাসরি সড়ক যোগাযোগ স্থাপন করা হবে। এতে খরচ হবে ৪১৩ কোটি ৮১ লাখ টাকা। যদিও প্রকল্পটির বিভিন্ন খাতে খরচ নিয়ে প্রশ্ন তুলেছে পরিকল্পনা কমিশন।
প্রকল্পটি ২০২১ সালের জানুয়ারি থেকে ২০২৩ সালের জুনের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। প্রকল্পটি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়/সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের উদ্যোগে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর বাস্তবায়ন করবে।
সম্প্রতি ‘নোয়াখালী সড়ক বিভাগাধীন ক্ষতিগ্রস্ত কবিরহাট-ছমিরমুন্সীরহাট-সোনাইমুড়ী সড়ক (জেড-১৪১০) এবং সেনবাগ-বেগমগঞ্জ গ্যাসফিল্ড-সোনাইমুড়ী সড়ক (জেড-১৪৪৬) উন্নয়ন’ প্রকল্পের মূল্যায়ন কমিটির (পিইসি) সভা অনুষ্ঠিত হয়েছে। সভা সূত্রে এসব তথ্য জানা গেছে।
পিইসি সভায় পরিকল্পনা কমিশন মত দিয়ে বলেছে, ক্ষতিপূরণসহ অধিগ্রহণের জন্য ৭১ দশমিক ৬২ হেক্টর ভূমির জন্য ২১৯ কোটি ২৭ লাখ টাকার প্রাক্কলন রাখা হয়েছে, যা মোট প্রকল্প ব্যয়ের ৫২ দশমিক ৯৯ শতাংশ। ভূমি অধিগ্রহণ ব্যয় সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট জেলা প্রশাসকের কার্যালয় থেকে সংগ্রহ করে সংযুক্ত করার বিষয়ে সভায় আলোচনা করা যেতে পারে। আর প্রস্তাবিত ভূমি অধিগ্রহণে কৃষি জমি ক্ষতিগ্রস্ত হবে কিনা, প্রাকৃতিক পরিবেশের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে কিনা এবং ভবিষ্যতে এ প্রকল্পের আওতায় আরও জমি অধিগ্রহণের প্রয়োজন আছে কিনা— এসব বিষয়ে আলোচনার প্রয়োজন। এছাড়া ভূমি অধিগ্রহণ বিষয়ে জরিপ হয়েছে কিনা, তা নিয়েও আলোচনা প্রয়োজন।
সড়ক বাঁধ নির্মাণে ৩ দশমিক ০৬৮ লাখ ঘনমিটার মাটির কাজের জন্য ১২ কোটি ৪৭ লাখ ৭২ হাজার টাকার প্রস্তাব করা হয়েছে। এ ব্যয় নির্ধারণের ভিত্তি নিয়ে সভায় আলোচনা হতে পারে এবং জরিপ অনুযায়ী বাস্তবতার নিরিখে মাটির কাজের যৌক্তিক ব্যয় প্রাক্কলন করা যেতে পারে বলেও মত দিয়েছে পরিকল্পনা কমিশন।
এ প্রকল্পের আওতায় একটি বাস-বে নির্মাণ করা হবে। তার জন্য খরচ ধরা হয়েছে ৩৭ লাখ টাকা। এ ব্যয়ের ভিত্তি নিয়েও পরিকল্পনা কমিশন প্রশ্ন তুলেছে। প্রকল্পটির আরও বেশকিছু মতামতে ব্যয় নিয়ে প্রশ্ন তুলেছে কমিশন।
৭১ দশমিক ৬২ হেক্টর জমির ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণ প্রদান, ৩ দশমিক ০৬৮ লাখ ঘনমিটার সড়ক বাঁধ নির্মাণ (মাটির কাজ), ৮ কিলোমিটার নতুন ফ্লেক্সিবল পেভমেন্ট নির্মাণ, সাড়ে ৩ কিলোমিটার বাঁক সরলীকরণ, ২৬ দশমিক ৭২৩ কিলোমিটার প্রশস্তকরণসহ পুনঃনির্মাণ, সাড়ে ৪ কিলোমিটার প্রশস্তকরণসহ মজবুতিকরণ, ৪২ দশমিক ৭২৩ কিলোমিটার সার্ফেসিং, ১ হাজার ৮০০ মিটার আরসিসি বক্স কালভার্ট নির্মাণ (৫২টি), ৭ হাজার ৪০০ মিটার ব্রিক টো-ওয়াল নির্মাণ, ১ হাজার মিটার ব্রিক শ্যাশনারি রিটেইনিং ওয়াল, ২ হাজার মিটার ব্রিক ম্যাশনারি ড্রেন নির্মাণসহ আরও বেশকিছু কাজ করা হবে এ প্রকল্পের আওতায়।
সওজ বলছে, প্রস্তাবিত প্রকল্পটি কুমিল্লা সড়ক জোনের আওতায় নোয়াখালী সড়ক বিভাগের দুটি গুরুত্বপূর্ণ জেলা মহাসড়ক, যা নোয়াখালীর আওতাধীন চারটি গুরুত্বপূর্ণ উপজেলার সড়ক/সড়কাংশের সমন্বয়ে গঠিত। কবিরহাট-ছমিরমুন্সীহাট-সোনাইমুড়ী সড়ক এবং সেনবাগ-বেগমগঞ্জ গ্যাসফিল্ড-সোনাইমুড়ী সড়ক নোয়াখালীর গুরুত্বপূর্ণ জেলা মহাসড়ক।
কবিরহাট ও সোনাইমুড়ী উপজেলার মধ্যে সংযোগ স্থাপনকারী কবিরহাট-ছমিরমুন্সীরহাট-সোনাইমুড়ী সড়কে গত বর্ষাকালীন ভারী বৃষ্টিতে পেভমেন্ট ক্ষতিগ্রস্ত হয়ে যান চলাচল অনুপযোগী হয়ে পড়ে। প্রকল্পটি বাস্তবায়িত হলে সেখানে সহজে ও দ্রুত যানবাহন ও মালামাল পরিবহন বৃদ্ধিসহ সেখানকার আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে।
পিডি/এমএসএইচ/পিআর
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
