বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৯০

সিলেটের বটেশ্বর এলাকা থেকে ২ নাইজেরিয়ান নাগরিক আটক

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

সিলেটের মেট্রোপলিটন পুলিশের শাহপরাণ (রহ.) থানার বটেশ্বর বাজার থেকে দুই নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে র‌্যাব-০৯, সিপিসি-০১ এর অভিযানিক দল।

এসময় তাদের কাছ থেকে ভূয়া ভিসাধারী একটি পাসপোর্ট, ১টি বিমান টিকেট, ১টি ড্রাইভিং লাইসেন্স ১টি, ভারতীয় রুপি ৪৩২০, নগদ বাংলাদেশি ১৩০০ টাকা, মোবাইল ২টি, সীম ২টি উদ্ধার করা হয়।

রোববার দিবাগত রাত ১টার দিকে র‌্যাব-৯ এর অধিনায়ক লে. কর্নেল আবু মুসা মো. শরীফুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

এ ব্যাপারে বিদেশি নাগরিক সম্পর্কিত আইনে তাদের দু’জনের বিরুদ্ধে শাহপরাণ (রহ.) থানায় মামলা দায়ের হয়েছে। সোমবার ওই মামলায় তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে জানান র‌্যাব-০৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন।

এই বিভাগের আরো খবর