সাবেক চেয়ারম্যানের অনিয়মে ডুবতে বসেছে ফার্স্ট ফাইন্যান্স
স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ১৫ জুলাই ২০২৪
গত ৪ বছরে ৪৮২ কোটি লোকসান সাবেক চেয়ারম্যানের অনিয়মে ডুবতে বসেছে ফার্স্ট ফাইন্যান্স
ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান ফার্স্ট ফাইন্যান্স লিমিডেট। আর্থিক খাতের এ প্রতিষ্ঠানটির ছিল দেশজুড়ে সুনাম। কিন্তু বতমানে নানা অনিয়ম ও খেলাপি ঋণে জড়িয়ে পড়েছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটির দুদর্শার নেপথ্যে রয়েছে ফার্স্ট ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মাদ মইনুল হাসান। সাবেক এ চেয়ারম্যানের নানা অনিয়মের কারণে ডুবতে বসেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটিতে দু'দফা চেয়ারম্যানের দায়িত্বে থাকাকালিন প্রায় ৪৮২ কোটি লোকসান দিয়েছে প্রতিষ্ঠানটি ।
সংশ্লিষ্টরা বলছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনের ঘনিষ্ঠ নুরুদ্দিন অপু ফাস্ট ফাইন্যান্সের মালিকপক্ষ। নুরুদ্দিন অপু তারেক রহমানে একান্ত সচিব ছিলেন। নুরুদ্দিন অপুর আইনজীবি হলেন ফার্স্ট ফাইন্যান্সের সাবেক চেয়ারম্যান খান মোহাম্মাদ মইনুল হাসান । বর্তমানে বিএনপি নেতা নুরুদ্দিন অপু সহিংসতা মামলায় জেলে রয়েছে।
২০২০ সালে নানা অনিয়মের মাধ্যমে নুরুদ্দিন অপুর এই আইনজীবিকে ফাস্ট ফাইন্যান্সের চেয়ারম্যান পদে বসানো হয়েছিল। প্রতিষ্ঠানটিকে লোকসানে ফেলা খান মোহাম্মাদ মইনুল হাসান আবারো প্রতিষ্ঠানের চেয়ারম্যান হতে চান বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
অভিযোগ উঠেছে, ফার্স্ট ফাইন্যান্সের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুদ হোসাইন খানকে সরিয়ে খান মোহাম্মাদ মইনুল হাসানকে আবারো চেয়ারম্যান বানানাতে চলতি বছরের গত ৪ এপ্রিল তাকে স্বতন্ত্র পরিচালক হিসেবে নিয়োগ দিতে বাংলাদেশ ব্যাংকে অনাপত্তি অনুমোদনের চিঠি দিয়েছে। খান মোহাম্মাদ মইনুল হাসানকে প্রতিষ্ঠানের স্বতন্ত্র পরিচালক বানাতে পায়তাঁরা করছে ফার্স্ট ফাইন্যান্সের তার বিশ্বাস্থ কয়েকজন কর্মকর্তা। একারণে প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা ক্ষোভ প্রকাশের মাধ্যমে অসাধু পরিচালকদের বিরুদ্ধে অভিযোগের আঙ্গুল তুলেছে।
প্রাপ্ত সূত্র মতে জানা যায়, খান মোহাম্মাদ মইনুল হাসান ফার্স্ট ফাইন্যান্সের যোগদান করেন ২০১৮ সালের এপ্রিলে। চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন ২০২০ সালে। চলতি বছরের গত এপ্রিল মাসে দুই মেয়াদে চেয়ারম্যানের দায়িত্ব শেষ করেন। তিনি ২০২০ সালে চেয়ারম্যানের দায়িত্ব পাওয়ার পর থেকে ২০২৪ সাল পর্যন্ত গত ৪ বছরে প্রতিষ্ঠানের আর্থিক লোকসান হয় ৪৮১.৯৭ কোটি টাকা। ফাস্ট ফাইন্যান্সের আর্থিক লাভ-ক্ষতির পরিসংখ্যানে দেখা গেছে, খান মোহাম্মাদ মইনুল হাসান ফার্স্ট ফাইন্যান্সের চেয়ারম্যান থাকাকালিন ২০২০ সালের লোকসান হয় ৫০.১৩ কোটি টাকা, ২০২১ সালে লোকসান হয় ২১৯.০১ কোটি টাকা, ২০২২ সালে লোকসান হয় ১৭২.০৭ কোটি টাকা এবং সর্বশেষ ২০২৩ সালে লোকসান হয় ৪০.৭৫ কোটি টাকা। যার কারণে প্রতিষ্ঠানটি আজ ডুবতে বসেছে।
বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র পরিচালক নিয়োগের সার্কুলার দেখা যায়, ফাইন্যান্স কোম্পানি আইন, ২০২৩ এর ১৪ ধারা অনুযায়ী, ‘স্বতন্ত্র পরিচালক’ বলতে ‘এইরূপ ব্যক্তিকে বোঝাবে, যিনি ফাইন্যান্স কোম্পানির ব্যবস্থাপনা ও শেয়ারধারক হইতে স্বাধীন এবং যিনি কেবল ফাইন্যান্স কোম্পানির স্বার্থে নিজের মতামত দেবেন। ফাইন্যান্স কোম্পানির সহিত কিংবা ফাইন্যান্স কোম্পানি সংশ্লিষ্ট কোনো ব্যক্তির সহিত যাহার অতীত, বর্তমান বা ভবিষ্যত কোনো স্বার্থের বিষয় জড়িত নেই।’
গত ৪ বছরের প্রায় ৪৮২ কোটি লোকসানের বিষয়ে জানতে চাইলে সাবেক চেয়ারম্যান খান মোহাম্মাদ মইনুল হাসান ফাস্ট ফাইন্যান্স অফিসে ডাকেন এ প্রতিবেদককে।
ফাস্ট ফাইন্যান্সের মালিকপক্ষের আইনজীবি হয়ে কিভাবে চেয়ারম্যান হলেন জানতে চাইলে তিনি দৈনিক বলেন, এগুলো লোকের মুখের কথা। বিষয়টি অস্বীকার করলে তাকে জানানো হয় আমাদের কাছে ডমুমেন্ট রয়েছে বলতেই তিনি চুপ মেরে যায় যান। পরে আনুষ্ঠানিক বক্তব্য দেয়ার কথা থাকলে তাকে আর পাওয়া যায়নি।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক উর্ধ্বত কর্মকর্তারা জানিয়েছেন, ফাস্ট ফাইন্যান্সের এ দুদর্শার নেপথ্যে রয়েছে খান মোহাম্মাদ মইনুল হাসানের নানা অনিয়ম। এতো কিছুর পরও আবারো ফাস্ট ফাইন্যান্সের চেয়ারম্যানের গদিতে বসতে চান তিনি। প্রতিষ্ঠানটিকে আবার লোকসানে ফেলতে অনেকজন পরিচালককে ম্যানেজ করে জোর লবিং চালিয়ে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য ,প্রতিষ্ঠানটির নানা দুদর্শার কারণে চলতি বছরের জানুয়ারি মাসে ফার্স্ট ফাইন্যান্সের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া সিদ্ধান্ত নেয় শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। এর আগে বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করা হয়।
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ভোটের দিন যেসব যানবাহন চলতে পারবে
- প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদ বিবরণী প্রকাশ
- ইরানের জলসীমা থেকে দূরে থাকার পরামর্শ পেল মার্কিন জাহাজগুলো
- ১৭ বছর নির্বাসনের পর ক্ষমতার দ্বারপ্রান্তে তারেক রহমান
- বুধবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি নাসির উদ্দিন
- সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
- ফোন হারালেও দূর থেকে ছবি-ভিডিও ডিলিট করতে পারবেন যেভাবে
- পদত্যাগ করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি
- ফ্ল্যাট পেল ওসমান হাদির পরিবার, চাবি-দলিল হস্তান্তর
- প্রকাশ্য চ্যালেঞ্জ ছুড়ে ‘ধানের শীষে’ ভোট চাইলেন ওমর সানী
- ২৯৯ আসনে ব্যালট পৌঁছেছে, নির্বাচনের ফল প্রকাশে দেরি হবে না
- দুর্নীতির ধারণা সূচকে অবনতি, ১৩তম অবস্থানে বাংলাদেশ
- পরবর্তী সরকারের জন্য স্বস্তিকর অর্থনীতি রেখে যাচ্ছি: সালেহউদ্দিন
- পাতানো নির্বাচন মেনে নেবে না মানুষ: জামায়াত
- নির্বাচন ঘিরে তিন স্তরের নিরাপত্তা, মাঠে ১ লাখ ৮৭ হাজার পুলিশ
- সিনেমা মুক্তির তারিখে সমঝোতায় সালমান-অক্ষয়
- নির্বাচনি পরিবেশ খুবই ইতিবাচক: ইইউর প্রধান পর্যবেক্ষক
- ভারতের বিপক্ষে ম্যাচ বর্জনের সিদ্ধান্ত থেকে পিছু হটল পাকিস্তান
- যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি সই, শুল্ক নামল ১৯ শতাংশে
- ১২ তারিখ ভোট বানচালের চেষ্টা করবে একটি শক্তি: নাহিদ ইসলাম
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- প্রতিবন্ধীদের অংশগ্রহণ ছাড়া টেকসই দেশ গড়া সম্ভব নয়: জাইমা রহমান
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- ভাবির গোসলের ভিডিও ধারণ করে চাঁদা দাবি
- টাকার মান কমানো হবে না: অর্থমন্ত্রী
- পেঁয়াজের দাম বাড়ছেই!
- দেশে ছাগল কমে গরুর সংখ্যা বেড়েছে
- বিনা সুদে ১১৯৯ টাকার কিস্তিতে নতুন প্রাইভেট কার !
- তিন কোটি যুবকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে: অর্থমন্ত্রী
- ৫,২৩,১৯০ কোটি টাকার বাজেট
- আরও ৭০০ কোটি টাকার ভ্যাট ফাঁকি ধরা পড়ল গ্রামীণফোনের
- ইসলামী ব্যাংকের পল্লী উন্নয়ন প্রকল্প কর্মকর্তাদের প্রশিক্ষণ
- গোপন পিন ও এটিএম কার্ড ছাড়াই টাকা মিলবে বুথে
- মিল্ক ভিটার দুধ ও দুগ্ধজাত পণ্যের দাম বাড়লো
- শিগগিরই পেঁয়াজের মূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আসবে: শিল্পমন্ত্রী
- আগামী ১ ও ২ জুন খোলা থাকবে ব্যাংক
- বিটিআরসিকে ২০০ কোটি টাকা দেবে গ্রামীনফোন
- প্রাইজবন্ডের ড্র অনুষ্ঠিত
