শরীয়তপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বেলুন ব্যবসায়ী নিহত, আহত ২
নুরুজ্জামান শেখ, শরীয়তপুর প্রতিনিধি।
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০
শরীয়তপুর সদর উপজেলার ডোমসার ইউনিয়নের ডোমসার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের পাশে গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণে নিহত হয়েছে মোঃ সাইদুল বেপারী (৩৫) নামে এক গ্যাস বেলুন ব্যবসায়ী ।
গত ৩০ অক্টোবর ২০২০ শুক্রবার বিকেল সাড়ে ৩ ঘটিকার সময় ডোমসার ইউনিয়নের ডোমসার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে ডোমসার যুব সমাজের উদ্যোগে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় যে দুটি দল অংশগ্রহণ করে (১) ডোমসার একাদশ এবং নশাসন একাদশ।
এই খেলার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, শরীয়তপুর পৌরসভা মেয়র এবং ম্যাব এর মহাসচিব মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, পালং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম উদ্দিন, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জাহাঙ্গীর বেপারী, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা মোল্লা, শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি এম এম জাহাঙ্গীর মৃধা, শরীয়তপুর জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ নুহুন মাদবর, ডোমসার ইউনিয়নের চেয়ারম্যান চাঁন মিয়া মাদবর সহ আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং খেলা উপভোগ কারি দর্শক বৃন্দ উপস্থিত ছিলেন।
শরীয়তপুর শেখ রাসেল ফুটবল টুর্নামেন্ট ২০২০ এর পুরস্কার বিতরণ কালীন সময় বিকেল সাড়ে পাঁচটার দিকে ডোমসার উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনের পাশেই গ্যাস বেলুন সিলিন্ডার বিস্ফোরণ হয়। ওই বিস্ফোরণে ঘটনাস্থলেই গ্যাস বেলুন ব্যবসায়ী গ্যাস সিলিন্ডার এর মালিক সাইদুল বেপারী নিহত হয় এবং তার সাথে থাকা পুত্র জাহিদুল ইসলাম (৯) এবং গ্যাস সিলিন্ডারের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ডোমসার উচ্চ বিদ্যালয়ের নিকটস্থ বাড়ি দেলোয়ার মাদবর এর ছেলে শিহাব বেপারী (৮)মারাত্মকভাবে আহত আহত হয়।ঘটনাস্থলে উপস্থিত থাকা স্থানীয় জনগণ আহত অবস্থায় ওই দুইজনকে সদর হাসপাতালে প্রেরণ করেন। সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবে চিকিৎসা দিয়ে আশঙ্কাজনক অবস্থায় শিহাব মাদবর (৮)কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন এবং আহত জাহিদুল ইসলামের অবস্থা ভালো হওয়ায় সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ভর্তি রয়েছে। গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত সাইদুল বেপারী সদর উপজেলার চিতুলিয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের দড়িয়ালা নয়া কান্দি গ্রামের মৃত ইউনুস বেপারীর ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে নিহত সাইদুল বেপারীর পরিবারটি ছিল অত্যন্ত অসহায় ও গরীব। আহত জাহিদুল বেপারীর নানি শিল্পী বেগম গণমাধ্যমকর্মীকে জানান নিহত সাইদুল বেপারী ছিল এই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি এমনকি তাদের কোন জায়গা জমিও নেই। শিল্পী বেগম আরো বলেন আমার মেয়ে রোকসানা বেগম (২৫) তার স্বামীকে হারিয়ে আড়াই বছরের মেয়ে ঝমুর এবং আহত (৯) বছরের ছেলে জাহিদুল কে নিয়ে অত্যন্ত অসহায় হয়ে পড়েছে। পালং থানার কর্তব্যরত পুলিশ ঘটনাস্থল থেকে সাইদুল বেপারীর মরদেহ উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে প্রেরণ করে।
সাইদুল বেপারী মরদেহ কে পোস্টমর্টেম করার জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
- দেশ গণতন্ত্রের ট্রেনে উঠে গেছে: সিইসি
- রুমিনের অভিযোগে ৯টি ভোটকেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেওয়া হয়েছে
- গত রাতে কিছু অনাকাঙ্ক্ষিত খবর পেয়েছি, যেটা কাম্য নয়ঃ তারেক
- জামায়াত আমিরের সতর্কবার্তা: ‘লাইলাতুল গুজব চলছে’
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- চরবিশ্বাসে নুরের নির্বাচনী সভা জনসমুদ্রে পরিনত
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
