বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৮৮৫

শরীয়তপুর ৪নং পৌর ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী আমিনুল ইসলাম সরদার

নুরুজ্জামান শেখ , শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২০  

বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক তরুণ প্রজন্মের  আদর্শ হাজী মোঃ আমিনুল ইসলাম সরদার শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী। ১৯৯৫ সাল থেকেই বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং পালং জাজিরা- ১আসনের সংসদ সদস্য  ইকবাল হোসেন অপুর আদর্শে রাজনৈতিক অঙ্গনে পথচলা। সেই থেকেই আওয়ামী লীগের দুঃসময়ে পাশে থেকেছেন সুসময়ে থেকেছেন ভবিষ্যতেও থাকবেন এই তরুণ প্রজন্মের উদীয়মান বিশিষ্ট ঠিকাদার হাজী আমিনুল ইসলাম সরদার। দীর্ঘ ২৫ বছর যাবত শরীয়তপুর ছাত্রলীগ-যুবলীগ এবং আওয়ামী লীগ এর কার্যক্রম নিষ্ঠার সহিত অংশগ্রহণ করেছেন।

মেসার্স আমেনা ট্রেডার্সের মালিক হাজী মোঃ আমিনুল ইসলাম সরদার আশির দশকে শরীয়তপুর সদর পৌরসভার ৪ নং ওয়ার্ডের তুলাসার গ্রামের ঐতিহ্যবাহী সরদার পরিবারে জন্মগ্রহণ করে। পিতা প্রয়াত সোনামিয়া সরদার পরিবারের দুই পুত্র এবং চার মেয়ের মধ্যে সর্বকনিষ্ঠ পুত্র হাজী আমিনুল ইসলাম সরদার। ওই সরদার পরিবারের সবচেয়ে আদরের ও  স্নেহের সন্তান ছিল আমিনুল ইসলাম। স্থানীয় ও পরিবার সূত্রে জানা গেছে শৈশব কাল থেকেই আমিনুল ছিল মিষ্টি ভাসি ও সদালাপী। আত্মীয় স্বজন ও প্রতিবেশীদের সামান্য দুঃখ কষ্টে ব্যথিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিত। ছোটবেলায় পড়ালেখায় ছিল অত্যন্ত মনোযোগী এবং খেলাধুলায়ও ছিল ভালো। পালং তুলাসার গুরুদাস উচ্চ বিদ্যালয় থেকে ম্যাট্রিক পাস করেন এবং পরবর্তীতে উচ্চশিক্ষার জন্য শরীয়তপুর সরকারি কলেজে পড়াশোনা করে। সেই কলেজ জীবন থেকেই রাজনৈতিক অঙ্গনে পদার্পণ। কলেজ জীবন থেকে দীর্ঘ বছর পালং জাজিরা-১ আসনের সংসদ সদস্য এবং জনো নেত্রী শেখ হাসিনার স্নেহের ছোট ভাই ইকবাল হোসেন অপুর একনিষ্ঠ কর্মীহিসেবে রাজনৈতিক সামাজিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

কোভিড-১৯ মরন ঘাতক করোনাভাইরাস এর ছোবলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রই আক্রান্ত। এই মরণঘাতী করনা ভাইরাসের আক্রমণে সারা পৃথিবী যখন স্থবির তখন ঐ ঘাতক ভাইরাস থেকে নিরাপদ থাকার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা আক্রান্ত দেশগুলো কে লকডাউন ঘোষণা করেন। বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশের মানুষকে নিরাপদ রাখার জন্য জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ লকডাউন ঘোষণা করেন ।তখন শ্রমজীবী ও মধ্যবিত্ত পরিবার গুলো পড়ে যায় মহা বিপদে। দেশের এই সংকটময় মুহূর্তে জননেত্রী শেখ হাসিনা বলেন দেশের উচ্চবিত্ত, বিশিষ্ট ব্যবসায়ী, বিশিষ্ট ঠিকাদার এবং ধনী পরিবারগুলোকে গরীব অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়াতে। সেই সুবাদে জননেত্রী শেখ হাসিনার নির্দেশ ক্রমে বিশিষ্ট ব্যবসায়ী সমাজ সেবক আমিনুল ইসলাম সরদার ওই করোনাকালীন সময়ে ঘরবন্দী গরীব ও অসহায় মানুষের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দেন। আমিনুল ইসলাম নিজ তহবিল থেকে গরিব অসহায় পরিবারের মাঝে অর্থ, খাদ্য ত্রাণ সামগ্রী বিতরণ করেন। বর্তমানে আমিনুল ইসলাম সরদার শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক এবং সামাজিক পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সংস্থার সহ-সভাপতি শরীয়তপুর জেলা শাখা, শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের পাকারমাথা বাজার বণিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক এবং বিভিন্ন জনকল্যাণমুখী সামাজিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। শরীয়তপুর পৌরসভার ৪নং ওয়ার্ডের জনগণের ভালোবাসা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গের সমর্থনে এবং দলবল নির্বিশেষে সকলের কাছে কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ  করার জন্য দোয়াপ্রার্থী।

এই বিভাগের আরো খবর