মাস্ক থাকলেও ব্যবহার নেই, অসচেতন ফুটপাতের হকাররাও
ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০
করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঠেকাতে হকার, রিকশা ও ভ্যানচালকসহ সকল পথচারীর মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। একই সঙ্গে সকল অফিস, মসজিদ, গণপরিবহন, গার্মেন্টস, হোটেল, শপিংমল ও বাজারে আগতদেরও আবশ্যিকভাবে মাস্ক ব্যবহারের কঠোর নির্দেশা থাকলেও মাস্ক ব্যবহারে অনীহা দেখা যাচ্ছে। ফলে করোনাভাইরাসের সংক্রমের আশঙ্কা করছে সচেতন নাগরিকরা।
অপরদিকে, স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার সংক্রান্ত একটি পরিপত্র জারি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ। এতে সংশ্লিষ্ট অফিস কর্তৃপক্ষকে বিষয়টি নিশ্চিত করতে বলা হয়েছে। কিন্তু স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহারের বিষয়ে উদাসীনতার চিত্র দেখা যায় ভিন্ন।
রবিবার (২২ নভেম্বর) সকালে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের, এলেঙ্গা বাসস্ট্যান্ড বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় রেল স্টেশন, পাথাইলকান্দি বাজার, ভূঞাপুর বাসস্ট্যান্ডসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের হকার ও দোকানগুলোতে অগনিত লোকের সমাগম। একজন আরেকজনকে ঘেঁষেই হেঁটে যাচ্ছে পথের ওপর দিয়ে। তাদের মাস্ক থাকলে তা পকেটে রাখেন আবার মুখে মাস্ক থাকলেও তা নিচে নামানো এবং এই অবস্থাতেই হকাররা খাবার সামগ্রী বেঁচা কেনা করে যাচ্ছেন। এতে স্বাস্থ্যবিধির বিন্দু মাত্র তোয়াক্কা করতে দেখা যায়নি। শুধু হকাররা নয়, মাস্ক ব্যবহারে অনীহা সর্বস্তরেও এমন চিত্র দেখা যায়।
এছাড়া মহাসড়কের বিভিন্ন খাবার হোটে দোকানগুলোতে বিক্রেতারা মাস্ক পড়ে বসে থাকলেও অনেক দোকানেই নেই হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা। যে যেভাবে পারছেন ক্রেতা ডাকছেন আর পণ্য বিক্রি করছেন। ফুটপাথের হকারদের অবস্থা আরও করুণ। সেখানে সামাজিক দূরত্ব নেই এবং কোনও হকারের মুখে মাস্ক পর্যন্ত নেই।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশনের সামনে পেয়াজি, ছোলা, ঝাঁলমুড়ি, বাদাম বিক্রেতা কয়েকজন হকারের সঙ্গে কথা হয়। তাদের মতে- বাসগুলোতে লোক আছে অনেক কিন্তু ক্রেতা নেই। বিক্রির অবস্থা খুব খারাপ। স্বাস্থ্যবিধির কথা জানতে চাইলে স্থানীয় হকার মো. সেলিম বলেন, করোনায় আগের মত ব্যবসা নাই আয় নাই, মাস্ক পড়া এগুলা চিন্তা কইরা লাভ আছে? আব্দুর নামে স্থানীয় অপর এক ঝাঁলমুড়িওলা বলেন, ‘কাস্টমার নিজেই মাস্ক পরে না। আর আমরা ফুটপাতে সারাদিন ফেরী করে কয়টাকা আর লাভ করি। এতকিসু মানমু ক্যামনে?’ আর প্রতিদিন মাস্ক (মুখের ঠোনা) কিনমু ক্যামনে।
স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবস্থার শতভাগ কিভাবে নিশ্চিত করা যায় এমন প্রশ্নের জবাবে সুজনের জন্য নাগরিক (সুজন) এর ভূঞাপুর উপজেলা শাখা’র সভাপতি মির্জা মহীউদ্দিন আহমেদ প্রতিবেদককে বলেন- করোনা ভাইরাস বিস্তাররোধ সরকারি নির্দেশনা সকলের মেনে চলা উচিত। স্বাস্থ্যবিধি মেনে চলা ও মাস্ক ব্যবহারসহ হ্যান্ড স্যানিটাইজার বাধ্যতামূলক ব্যবহার করা আমাদের সকলের জন্য ভাল। ফলে করোনাভাইরাসের ঝুঁকি বৃদ্ধি পাবে না।
ফুটপাতের হকারদের মাস্ক ব্যবহারে সচেতনতায় প্রচারণা বৃদ্ধির জোর দাবি জানিয়ে মির্জা মহীউদ্দিন আরও বলেন- করোনার শুরুতে যেমন প্রশাসন, স্থানীয় জনপ্রতিনিধি ও সচেতন নাগরিকরা গণসচেতনতার লক্ষ্যে যেভাবে করোনারোধে কাজ করেছেন ঠিক একইভাবে বর্তমানে সময়েও গণপ্রচারণা চালানো প্রয়োজন বলে মনে করি। এছাড়া শীতের মৌসুম চলছে। করোনা বিস্তারের প্রবণতা বৃদ্ধির আশঙ্কা জানিয়ে বলেন- শীতের মৌসুমে সকলকে আরও সর্তকতা অবলম্বন করে চলতে হবে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মহীউদ্দিন আহমেদ বলেন- শীত মৌসুমে এমনিতেই সর্দি-কাশির প্রকোটবাড়ে। অনেকের আবার শ্বাসকষ্ট বেড়ে যায়। তারমধ্য করোনাভাইরাসের উপক্রম চলছে। এসব কিছু এড়াতে স্বাস্থ্যবিধি চলতে হবে, মাস্ক ব্যবহারে বেশি গুরুত্ব দেয়া আব্যশক। জনসমাগমও এড়িয়ে চলতে হবে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আসলাম হোসাইন জানান, মানুষের মাঝে করোনাভাইরাস প্রতিরোধে গণসচেতনতা প্রচারণা চলমান। এছাড়া সরকারি নির্দেশনা মতে স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার নিশ্চিত করণের লক্ষ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। সেই সাথে মাস্ক বিতরণ করা হয়। জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসন সর্বদা তৎপর রয়েছে।
ক্যাপশন: ফুটপাতের হকাররা মুখে মাস্ক না পড়ে ফেরী করছেন। ছবিটি গতকাল রবিবার ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু বঙ্গবন্ধু সেতু মহাসড়ের বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলস্টেশন চত্ত্বর থেকে তোলা হয়েছে।
- নিরাপত্তা শঙ্কায় থানায় জিডি করলেন মেঘনা আলম
- ভোটকারচুপির চেষ্টা হলে প্রতিরোধ গড়ে তোলা হবে: আসিফ মাহমুদ
- ২০২২-এর গণঅভ্যুত্থানে এমপি হত্যা: শ্রীলঙ্কায় ১২ জনের মৃত্যুদণ্ড
- ভোটকেন্দ্রে অনুপ্রবেশ, জামায়াতের দুই পোলিং এজেন্টের কারাদন্ড
- বংশাল আনন্দময়ী বালিকা উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্রকে ঘিরে নাশকতা
- নির্বাচনে মানুষবিহীন আকাশযানে ভোটের মাঠ মনিটরিং
- নির্বাচনে নারীদের নিরাপত্তা ও অর্থপূর্ণ অংশগ্রহণ নিশ্চিতের আহ্বান
- ৫০ লাখ টাকাসহ বিমানবন্দর থেকে ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির আটক
- অপতথ্য ছড়িয়ে একটি গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করছে: জামায়াত আমির
- গোয়েন্দা প্রতিবেদনে এগিয়ে আছে বিএনপি
- ভোটারদের ভোগান্তি লাঘবে ব্যতিক্রমী উদ্যোগ ইউপি সদস্যের
- ব্যালট পেপার পৌঁছে যাচ্ছে প্রতিটি কেন্দ্রে
- নির্বাচন ও গণভোট নিয়ে সব প্রস্তুতি সম্পন্ন বললেন সিইসি
- ভোট উৎসবে শামিল হতে বাড়ি ফিরছেন ভোটাররা
- ক্ষমতায় গেলে এককভাবে সরকার গঠন করবে বিএনপি
- কানাডায় স্কুলে বন্দুকধারীর হামলা, স্কুলে ৭ জন নিহত, বাড়িতে ২ জন
- গণ–অভ্যুত্থানে বৈষম্যহীন নতুন বাংলাদেশের স্বপ্ন
- ভোটের দিন ও তার আগে-পরে যান চলাচলের বিধিনিষেধ-ইসির নির্দেশনা
- আ.লীগ–অধ্যুষিত ৩০ আসন, ভোট টানতে নানামুখী প্রচেষ্টা
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- পদত্যাগ করবেন না ব্রিটিশ প্রধানমন্ত্রী
- সারজিস আলমকে সমর্থন জানালো ইসলামী আন্দোলন
- বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী হাসপাতালে ভর্তি
- সাহস নিয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা
- চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে পিস্তল-গুলি উদ্ধার
- অনলাইনে প্রচারণা চালানো যাবে: ইসি সানাউল্লাহ
- জনতার ঢেউয়ে ভাসল শিবগঞ্জ, ধানের শীষে ভোটের জোয়ার
- রমজানে ব্যাংকের অফিস ও লেনদেন সময়সূচিতে পরিবর্তন
- প্রচারণার শেষ প্রহরে বগুড়ায় দাঁড়িপাল্লার জনউচ্ছ্বাস
- ধানের শীষের মিছিলে জনস্রোত-তারেক রহমান বগুড়াবাসীর হৃদয়ে : মমি
- ৯০ শতাংশ মানুষ আমাকে চায়”— মমতাজ আলী শান্ত লালমনিরহাট ২
- দেশের প্রথম এমভিএনও সিম চালু, থাকছে যেসব সুবিধা
- চাপারহাটে বাবুলের নেতৃত্বে অঘোষিত লকডাউন—ক্ষমতায় আসার আগেই প্রভাব
- বৈশ্বিক বাজারে স্বর্ণ-রুপা ও তেলের দামে ধস
- কালীগঞ্জে চাঞ্চল্যকর ইলিয়াস হত্যা মামলার আসামী আটক।
- জবিতে মন্দির স্থাপনের দাবিতে জবি ছাত্রদলের সংহতি
- কালীগঞ্জে গণভোটে" হ্যাঁ " পক্ষে জোরালো প্রচারণা
- দূরপাল্লার বাস চলাচল নিয়ে যে সিদ্ধান্ত জানাল মালিক সমিতি
- গাজীপুর-৫ আসনে জমে উঠেছে ভোটের লড়াই
- নির্বাচনের ফল প্রকাশের সময় জানাল ইসি
- এপস্টাইন ফাইল: ব্ল্যাকমেইল, ক্ষমতা এবং ভূ-রাজনীতির গোপন অস্ত্র
- এলপিজি সংকট শিগগির কাটছে না, আমদানি কমেছে ২১ হাজার টন
- জবি আন্তঃবিভাগ ফুটবল ফাইনাল ঘিরে সংঘর্ষ, আহত অন্তত ৩০
- দেশবাসীর উদ্দেশে যা বললেন নাহিদ ইসলাম
- আজহারীর ফেসবুক স্ট্যাটাসে ভোটের বার্তা
- স্বর্ণের দাম ভরিতে বাড়ল ২২১৬ টাকা
- দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অন্য পাল্লায় ভারত: চরমোনাই পীর
- গাজীপুরে এনসিপি প্রার্থীর বিরুদ্ধে হলফনামায় তথ্য গোপনের অভিযোগ
- গলাচিপায় বিএনপির সব কমিটি বিলুপ্ত ঘোষণা
- আমরা মানুষের মৌলিক চাহিদা নিয়ে কাজ করছি: জহির রায়হানের ছেলে তপু
- গোমতী ধ্বংসের মিশনে নেমেছে তারা
- শরীয়তপুরে ডাক্তার মিতু আক্তারের ভুল অপারেশনে প্রসূতির মৃত্যু
- পত্রিকা ও অনলাইনের কার্ড কিনে মাঠ চষছে শতাধিক ভূয়া সাংবাদিক
- ময়মনসিংহ ও সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৫
- বুড়িচংয়ে ৬কিঃমিঃ অবৈধ সংযোগ আবারো বিচ্ছিন্ন করলো বাখরাবাদ (ভিডিও)
- কুমিল্লায় নিষিদ্ধ হলো তিন বক্তার ওয়াজ
- মনোহরগঞ্জে মহিলা ভাইস চেয়ারম্যানকে হত্যা চেষ্টার অভিযোগ!
- কুমিল্লায় চাঁদা না দেওয়ায় ব্যবসায়ি কে ছুরিকাঘাত
- দারুল ইহসানের সনদধারী কর্মকর্তাদের এমপিওভুক্তির দাবি
- বরিশালের শতাধিক প্রাথমিক বিদ্যালয় ঝুঁকিপূর্ণ (ছবিসহ)
- ছাত্রলীগ নেত্রী অর্ণা জামানের বিয়ে সম্পন্ন
- ওসি আজহারুল ইসলামের দৃঢ়তায় এড়ানো গেলো রক্তক্ষয়ী সংঘর্ষ
- বরিশালে পুলিশ কমিশনার নির্দেশ অমান্য করে ফের দেহব্যবসা শুরু
- লাকসামে মেয়রের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে মামলা
- টঙ্গীর পাপিয়া খ্যাত খালেদা কর্তৃক যুবলীগ নেতাকে হত্যার হুমকি
