মাকে উপহার দিতে পারেন এমন ৩ স্মার্টফোন
তথ্যপ্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২ মে ২০২৪
আজ ১২ মে, বিশ্ব মা দিবস। এমন শুভ দিনের মাঝেই চলতি সপ্তাহে বাজারে এসেছে নতুন ৩টি স্মার্টফোন।

স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি স্মার্টফোনের বাজারে হাজির হয়েছে রিয়েলমি সি৬৫ নিয়ে। এই ফোনে রয়েছে স্বনামধন্য টিইউভি এসইউডি এর ৪৮-মাস মেয়াদী ফ্লুয়েন্সি সার্টিফিকেশন এবং সেগমেন্টের প্রথম ৪৮-ওয়াট চার্জিং সিস্টেম।
রিয়েলমি সি৬৫ ডিভাইসে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সক্ষমতার একটি ম্যারাথন ব্যাটারি, যার মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই চার্জহীন একটি ডিভাইসকে সর্বোচ্চ ৫০% পর্যন্ত চার্জ দেওয়া সম্ভব।
রিয়েলমি সি৬৫ এ রয়েছে ৭.৬৪ এমএম আল্ট্রা স্লিম বডি, যা এই ক্লাসের মধ্যে সবচেয়ে পাতলা ফোন। তারার আলোর (স্টারলাইট) ঝলকানিতে অনুপ্রাণিত হয়ে, এই ফোনে যুক্ত করা হয়েছে একটি উন্নত ৩০০এনএম ৭-লেয়ার কোটিং প্রক্রিয়া, যা একটি অনন্য দ্বি-স্তরযুক্ত তারার আলোর (স্টারলাইট) প্রভাব তৈরি করে। পাশাপাশি ডিজাইনটিকে আরও অসাধারণ করে তোলে এতে থাকা ভ্যাকুয়াম-প্লেটেড হাই-গ্লস প্রক্রিয়া, যা আপনার সামনে আপনার অনন্য পছন্দকে উপস্থাপন করে। স্মার্টফোনটি স্টারলাইট পার্পল ও স্টারলাইট ব্ল্যাক- এই দুটি রঙে পাওয়া যাচ্ছে।
ডিভাইসটিতে রয়েছে ৮ জিবি + ৮ জিবি সমৃদ্ধ অসাধারণ র্যাম এবং ২৫৬ জিবি অভ্যন্তরীণ স্টোরেজ। রিয়েলমি সি৬৫ এর ৮জিবি+১২৮জিবি ভ্যারিয়েন্ট আকর্ষণীয় ১৯,৯৯৯ টাকায় পাওয়া যাচ্ছে ও ৮জিবি+২৫৬জিবি ভ্যারিয়েন্ট কেনা যাবে ২৩,৯৯৯ টাকায়।

অপো বাংলাদেশে নতুন হ্যান্ডসেট অপো এ৬০ নিয়ে এসেছে। অপো এ৬০-তে রয়েছে ৪৫ ওয়াট চার্জার ও ৭.৬৮ মিলিমিটার ডিজাইনসহ দারুণ সব ফিচার। হ্যান্ডসেটটির ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি রমের ভ্যারিয়েন্টটির মূল্য মাত্র ২৪,৯৯০ টাকা এবং ১৬ জিবি র্যাম ও ১২৮ জিবি রমের ভ্যারিয়েন্টের মূল্য মাত্র ২২,৯৯০ টাকা।
অপো এ৬০-এর ৪৫ডব্লিউ সুপারভুক ফ্ল্যাশ চার্জ প্রযুক্তির কারণে এর ৫০০০ এমএএইচ ব্যাটারির ৫০ শতাংশ চার্জ হয় মাত্র ৩০ মিনিটে। সম্পূর্ণ চার্জিং শেষ হতে এর সময় লাগে ৭৫ মিনিট।
এই ডিভাইসে রয়েছে ২৫৬ জিবি রম ও ১২৮ জিবি রম - দুই ক্ষেত্রেই ৮ জিবি র্যামের সঙ্গে আরও ৮ জিবি র্যাম বাড়ানোর সুযোগ থাকছে। ফলে ব্যাকগ্রাউন্ডে একই সঙ্গে একাধিক অ্যাপ চালু থাকলেও সব কাজ করা যাবে সহজেই।
অপো এ৬০ একটি মসৃণ ৭.৬৮ মিমি আল্ট্রা-স্লিম বডির ডিভাইস, যার ওজন মাত্র ১৮৬ গ্রাম। এর অ্যান্টি-ড্রপ গ্লাস স্ক্রিন ও ডাবল টেম্পারড গ্লাস সুরক্ষার একটি নতুন মান নির্ধারণ করেছে, যা দুর্ঘটনাজনিত কারণে পড়ে গেলে ফোনটিকে সুরক্ষা দেয়।
ফোনটিতে রয়েছে ৯৫০ নিট আল্ট্রা ব্রাইট ডিসপ্লে এবং ৯০ হার্টজ রিফ্রেশ রেট, যা উজ্জ্বল সূর্যালোকের মধ্যেও এর ডিসপ্লে ভালোভাবে দেখতে সাহায্য করে।
গ্রাহকরা অপো এ৬০ কেনার পাশাপাশি পেতে পারেন সর্বোচ্চ ১ লাখ টাকা ও আকর্ষণীয় ইন্টারনেট বান্ডেল অফার। দারুণ ফিচারের এই স্মার্টফোনটি প্রি-অর্ডার করা যাবে ৮ মে থেকে ১৪ মে পর্যন্ত। স্মার্টফোনটি বাজারে পাওয়া যাবে আগামী ১৫ মে থেকে।

ইনফিনিক্সের জনপ্রিয় বাজেট গেমিং ফোন হট ৩০ নতুন এডিশন বাজারে এসেছে। স্পিড মাস্টার নামের এডিশনটি আনা হয়েছে নতুন প্যাকেজিংয়ে। এখন মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে লিমিটেড এডিশন হট ৩০ হ্যান্ডসেটটি। আগে ডিভাইসটির ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ধারণক্ষমতার সংস্করণটির বাজারমূল্য ছিল ১৫,৯৯৯ টাকা, যা এখন পাওয়া যাচ্ছে মাত্র ১৪,৯৯৯ টাকায়।
স্পেশাল এডিশনের স্মার্টফোনটিতে দ্রুতগতির গেমিং অভিজ্ঞতা দিতে রয়েছে হেলিও জি৮৮ প্রসেসর। গেমপ্লে আরও স্বচ্ছন্দ্য ও দ্রুতগতির করতে এতে দেয়া হয়েছে ২.০ গিগা হার্টজ গতির দুটি শক্তিশালী এআরএম কর্টেক্স-এ৭৫ কোর।
৫০০০ এমএএইচ ব্যাটারি একবার ফুল চার্জে সারাদিন নির্বিঘ্নে কাজ করে। এর ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিংয়ের মাধ্যমে মাত্র ৩০ মিনিটেই ফোনটি ৫৫% পর্যন্ত চার্জ হয়। হট ৩০ সিরিজের আরেকটি মডেল হট ৩০আই-ও এখন মূল্যছাড়ে পাওয়া যাচ্ছে। ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি সংস্করণটির বর্তমান বাজারমূল্য ১০,৯৯৯ টাকা, যা আগে ছিল ১১,৯৯৯ টাকা।
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
