‘ভুলে’ ক্যাবল কাটলো ডেসকো, ইন্টারনেটে ফের ধীরগতির শঙ্কা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২৩
রাজধানীর মহাখালীতে অবস্থিত খাজা টাওয়ারে আগুনের পর সার্ভার, র্যাক, ক্যাবল সরিয়ে নিচ্ছে ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো। বিকল্প উপায়ে তারা ইন্টারনেট স্বাভাবিক করার চেষ্টা করছে। কিন্তু ঢাকা ইলেকট্রনিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) এক ‘ভুল’ মড়ার ওপর খাঁড়ার ঘা হয়েছে সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর জন্য।
জানা গেছে, সোমবার (৩০ অক্টোবর) সকালে খাজা টাওয়ার থেকে ন্যাশন ওয়াইড টেলিকমিউনিকেশন ট্রান্সমিশন নেটওয়ার্কে (এনটিটিএন) যুক্ত আন্ডারগ্রাউন্ড ক্যাবল কেটে ফেলেছে ডেসকো। এতে আবারও সারাদেশে ইন্টারনেটে ধীরগতি দেখা দিতে পারে বলে জানিয়েছেন সেবাদাতারা।
ইন্টারনেট প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (আইএসপিএবি) সভাপতি এমদাদুল হক জাগো নিউজকে বলেন, ‘ডেসকো থেকে আন্ডারগ্রাউন্ড ক্যাবল লিংক কেটে দেওয়া হয়েছে। তারা বলছেন, ভুল করে নাকি তারা এটা কেটে ফেলেছেন। এ কারণে আবার ইন্টারনেট সংযোগের গতিতে সমস্যা শুরু হয়েছে।’
আরও পড়ুন>> সোমবার মধ্যরাত থেকে দুদিন ইন্টারনেট সেবা বিঘ্নিত হবে
তিনি বলেন, ‘আমরা বিষয়টি নিয়ে খাজা টাওয়ারের মালিকপক্ষের সঙ্গে আলাপ-আলোচনা করেছি। তারা বলছেন, ভুলবশত লাইন কাটা হয়েছে। সমস্যা সমাধানের চেষ্টা চলছে।’
এ বিষয়ে জানতে ডেসকোর দুজন উপ-ব্যবস্থাপকের সঙ্গে যোগাযোগ করা হলে তারা কিছুই জানেন না বলে দাবি করেন। অন্যদিকে খাজা টাওয়ারের মালিকপক্ষও এ নিয়ে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
এদিকে, সোমবার সকালে খাজা টাওয়ারে আগুনের ঘটনায় ক্ষতিগ্রস্ত ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন বিটিআরসির সিস্টেম অ্যান্ড সার্ভিসেস বিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ খলিল-উর-রহমান।
বৈঠকে আইএসপিএবি সভাপতি এমদাদুল হক, সাধারণ সম্পাদক নাজমুল করিম ভুইয়া, বাংলাদেশ আইআইজি ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ উপস্থিত ছিলেন।
বৈঠকে অংশ নেওয়া ক্ষতিগ্রস্ত সেবাদাতা প্রতিষ্ঠানের মালিকরা জানান, ক্ষয়ক্ষতি এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে করণীয় ও সম্ভাব্য পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে। আলোচনায় আইএসপি ও আইআইজিগুলো নিজেদের ডাটা সেন্টার স্থাপনে সরকারি পৃষ্ঠপোষকতা ও আইনি অনুশাসন শিথিল করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে আপদকালীন এনটিটিএন-এর পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা না পাওয়ার বিষয়ও তুলে ধরেছেন ভুক্তভোগী ব্যবসায়ীরা।
তারা আরও জানান, আইএসপি ও আইআইজি প্রতিষ্ঠানগুলো একে-অপরের সহযোগিতার মাধ্যমে নেটওয়ার্ক সচল রাখার চেষ্টা করে যাচ্ছেন। ফলে অগ্নিকাণ্ডে সারাদেশে ৬ টেরাবাইট ব্যান্ডইউথ আউটেজ হলেও তারা সেবা পুরোপুরি বিচ্ছিন্ন করেননি।
আরও পড়ুন>> ভেতরে ঢুকছে আইএসপির কর্মীরা, বিকল্প উপায়ে ইন্টারনেট সচলের চেষ্টা
তবে এখনো ৩ টেরাবাইটের মতো ডাউন রয়েছে বলে জানিয়েছেন আইএসপিএবি সাধারণ সম্পাদক নাজমুল করিম ভূইয়া। তিনি বলেন, ‘এর মধ্যে ফেসবুক, গুগল, আকামাই-এর মতো সেবাগুলো ডাউন আছে। ইন্টারনেট সব জায়গায় আপ হয়েছে।’
গত ২৬ অক্টোবর বিকেলে খাজা টাওয়ার ভবনে আগুন লাগে। ১৫তলা ভবনের চতুর্থ তলায় গ্রামীণফোনের ডাটা সেন্টার। সেখান থেকে আগুনের সূত্রপাত ঘটে। অষ্টম তলায় আইসিএক্স, নবম তলায় আর্থ টেলিকমিউনিকেশন, দশম তলায় ঢাকা কোলোর ডাটা সেন্টার ও ১১ তলায় এনআরবি টেলিকমের অফিস।
ভবনের ১০ তলায় আইএসপি প্রতিষ্ঠান রেস অনলাইন ও অরবিট টেলিকমেরও অফিস। ফলে ডাটা সেন্টার ও ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানগুলো ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। ভেঙে পড়েছে নিরবচ্ছিন্ন ইন্টারনেট সেবাও।
- ৫২-র ভাষা আন্দোলন থেকেই মুক্তিযুদ্ধের সূচনা: প্রতিমন্ত্রী ইশরাক
- এবার রমজানে ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী দিবে সরকার
- মৌলভীবাজারে পিকআপ-সিএনজি সংঘর্ষে নিহত-৩
- বিরামপুরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
- শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন নিয়ে ডাকসুতে অন্তর্কোন্দল
- এপ্রিল থেকে বন্ধ হচ্ছে "মেসেঞ্জার ডট কম" চলবে না ডেস্কটপেও
- ট্রাম্প ১০% বৈশ্বিক শুল্ক আরোপ, সুপ্রিম কোর্ট অবৈধ ঘোষণা
- সুইডেন নাগরিকদের ইরান ছাড়ার নির্দেশ দিল
- জুলাই সনদ ‘হ্যাঁ’ অটোমেটিক কার্যকর, মব কালচার বন্ধ করুন: এ্যানি
- বিশ্ববাজারে দাম বাড়ায় দেশে স্বর্ণ ভরিতে ৩২৬৬ টাকা বেড়েছে
- একুশের প্রথম প্রহরে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ সর্বস্তরের শ্রদ্ধা
- জামায়াত আমির প্রথমবার শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন
- প্রথম প্রহর থেকে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল
- লেবাননে ইসরাইলি হামলায় ১২ নিহত, হিজবুল্লাহ কমান্ডারসহ
- ভূমিকম্পে একসঙ্গে কাঁপল আরও দুই দেশ
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- তারেক রহমানের মন্ত্রিসভা: কে পেলেন কোন মন্ত্রণালয়?
- ত্রয়োদশ নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও স্বচ্ছ ছিলঃ সিইসি
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- নারীকে দ্রুত উত্তেজিত করার সহজ কিছু টিপস
- পৃথিবীর কয়েকটি আজব স্থান
- সব ধরনের রেনিটিডিন ওষুধ বিক্রি স্থগিত
- ট্রাক-কাভার্ডভ্যান চালকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা
- গাঁজা থেকে তৈরি দুটি ওষুধ ব্যবহারের অনুমোদন দিল যুক্তরাজ্য
- কম্বলের যত্ন নিলে বেশি দিন আরামদায়ক থাকে
- বাদাম বিক্রি করা মেয়েটি যাচ্ছে নাসায়
- নাসার সহায়তায় এবার জনসংখ্যা গণনা হবে
- আজ আন্তর্জাতিক ক্যাপস লক ডে
- তাহলে কি ভাঙছে মেননের ওয়াকার্স পার্টি ?
- বাহরাইনে নানা আয়োজনে তরুণ কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন
- জমানো টাকা ফেরতের দাবিতে আজও থানার সামনে ভুক্তভোগীরা
- দেশে এখন কোটিপতি সংখ্যা এক লাখ ৭৬ হাজার ৭৫৬ জন
- মুখের কথা শুনে অপরাধীর ছবি আঁকবেন ৪০ আর্টিস্ট
- ভিভোর দুই স্মার্টফোন
