বড় ধরনের রাজনৈতিক সংকটে ১৪ দলের শরিকরা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৪
বড় ধরনের রাজনৈতিক সংকটে পড়েছে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের শরিকরা। পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে এই দলগুলোর কোনো কার্যক্রম নেই।
নেতাকর্মীরা রয়েছেন নিস্ক্রীয়। এই জোটের অন্যতম দুই দলের দুই শীর্ষ নেতা ইতোমধ্যেই গ্রেপ্তার হয়ে কারাভোগ করছেন। অন্য নেতাদের কেউ কেউ রয়েছেন আতঙ্কে।
রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনু গ্রেপ্তার হওয়ার পর এই আতঙ্ক আরও বেড়েছে।
এ জোটের শরিক দলগুলোর একাধিক সূত্র জানায়, গত ৫ আগস্টের পর থেকে এখনও এ দলগুলোর অনেক নেতা আত্মগোপনে রয়েছেন ৷ বিশেষ করে যারা ১৪ দল এবং নিজ নিজ দলের রাজনীতিতে সক্রিয় ও সামনের সারিতে ছিলেন ৷ অনেকে চুপচাপ থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন ৷ আবার অনেকে মামলায় জড়িয়ে পড়ার ভয়ে আছেন ৷
কারণ, ইতোমধ্যে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাসহ দলটির শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে একাধিক মামলায় ১৪ দলের তিন নেতাও রয়েছেন।
তারা হলেন - ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাসদের সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু ও তরিকত ফেডারেশনের চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারি।
রাশেদ খান মেনন ও হাসানুর হক ইনু এখন গ্রেপ্তার হয়ে রিমান্ডে আছেন। সাবেক মন্ত্রী ও এমপি ও নেতাদের নামে মামলা দেওয়া অব্যাহত রয়েছে।
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও উপদেষ্টারা গত শনিবার বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করেছেন। ওই বৈঠকে ১৪ দলের অন্তর্ভুক্ত কোনো দলকে আমন্ত্রণ জানানো হয়নি।
এই প্রতিকূল পরিস্থিতি দলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হবে, দল কীভাবে টিকবে বা এই রাজনৈতিক সংকটপূর্ণ মুহূর্তে দলের নেতাকর্মীদের ভূমিকা কী হবে সে বিষয়ে এ দলগুলোর নেতারা কেউ কিছু বলতে পারছেন না ৷ ওই সব নেতাদের সঙ্গে যোগাযোগও করা সম্ভব হচ্ছে না ৷ দু-একজনের সঙ্গে কথা হলেও তারা নির্দিষ্ট করে কিছু বলতে পারছেন না বা প্রকাশ্যে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না ৷
পরিস্থিতি কাটিয়ে উঠতে এই মুহূর্তে চুপ থাকাই ভালো বলে কেউ কেউ মন্তব্য করেন ৷ আবার এই মুহূর্তে চুপ থেকে নিজেকে নিরাপদে রাখার কৌশলও নিয়েছেন অনেকে এবং সেটি অব্যাহত রেখেছেন। তবে এ জোটের শরিক ওয়ার্কার্স পার্টির পক্ষ্য থেকে মাঝে মধ্যে দুই একটি বিবৃতি পাঠানো হচ্ছে মিডিয়াতে।
গত ৫ আগস্ট আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ ও দেশ ছেড়ে ভারতে যাওয়ার পর আওয়ামী লীগের মতো এ জোটভুক্ত দলগুলোও এখন মারাত্মক সংকটে পড়েছে। প্রায় এক মাস অতিবাহিত হওয়ার পর বর্তমান প্রেক্ষাপটে জোটের দলগুলোর নেতাকর্মীরা আত্মোপলব্ধি করতে শুরু করেছেন ও নিজেদের দলের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হয়ে পড়েছেন।
ভবিষ্যতে দল অস্তিত্ব নিয়ে উঠে দাঁড়াতে পারবে কি না সিই আশঙ্কাও রয়েছে কোনো কোনো দলের নেতাকর্মীদের।
২০০৯ সাল থেকে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের তিন মেয়াদের (পূর্ণাঙ্গ) ও চতুর্থ মেয়াদের ৭ মাসের সরকারের প্রথম দুটিতে জোটের কয়েকটি দলের নেতারা মন্ত্রীসভায় ছিলেন। প্রথম সরকারের মন্ত্রী হয়েছিলেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, দ্বিতীয় সরকারের মন্ত্রীসভায় ছিলেন ওয়ার্কার্স পার্টির রাশেদ খান মেনন, জাসদের হাসানুল হক ইনু, জাতীয় পাটির(জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু।
রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু এই জোট থেকেই নির্বাচন করে সংসদ সদস্য হন। এছাড়া জাসদ সাধারণ সম্পাদক শিরীন আক্তার, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, তরিকত ফেডারেশনের নজিবুল বশর মাইজভান্ডারিসহ এই দলগুলো থেকে আরও কয়েক জন নবম, দশম ও একাদশ সংসদে এমপি হয়েছিলেন।
মঞ্জু ছাড়া এরা সবাই আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। ন্যাপ ও গণতন্ত্রী পার্টি থেকে একজন করে সংরক্ষিত মহিলা আসনেরর সদস্য করা হয় নবম সংসদে।
সদ্য বিলুপ্ত দ্বাদশ সংসদে রাশেদ খান মেনন, জাসদের রেজাউল করিম তানসেন এমপি ছিলেন। আর সংরক্ষিত মহিলা আসনে গণতন্ত্রী পার্টির এক জন এমপি ছিলেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাসানুর হক ইনু, আনোয়ার হোসেন মঞ্জু, ফজলে হোসেন বাদশা জোট থেকে অংশ নিলেও নির্বাচিত হতে পারেননি।
একসঙ্গে আন্দোলন, নির্বাচন ও সরকার গঠনের প্রতিশ্রুতি দিয়ে গত ২০০৫ সালে ১৪ দলের যাত্রা শুরু হয়। এই পরিস্থিতিতে আওয়ামী লীগ বা দলটির সরকারের ব্যর্থতার দায় এ দলগুলোকেও বহন করতে হচ্ছে বলে দলগুলোর নেতাকর্মীরা মনে করছেন।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
