বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৪৫২

বাদল রায়ের মৃত্যুতে ক্রীড়া প্রতিমন্ত্রী শোক

গাজীপুর ব্যুরো

প্রকাশিত: ২২ নভেম্বর ২০২০  

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাতীয় পুরস্কার প্রাপ্ত ফুটবলার ও ক্রীড়া সংগঠক বাদল রায়ের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন যুব ও ক্রীড়া  প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।

প্রতিমন্ত্রী আজ এক শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

শোকবার্তায় প্রতিমন্ত্রী বলেন, জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ফুটবলার ও বিশিষ্ট ক্রীড়া সংগঠক বাদল রায় দেশের ক্রীড়াঙ্গনে এক কিংবদন্তিতুল্য ব্যক্তিত্ব ছিলেন। তার মৃত্যু দেশের ক্রীড়াঙ্গনে এক অপূরণীয় ক্ষতি। তিনি তার মেধা যোগ্যতা ও কর্মের মাধ্যমে দেশের ক্রীড়াঙ্গনকে করেছেন সমৃদ্ধ।  দেশের ফুটবলের উন্নয়নে তার অপরিসীম অবদান জাতি যুগ যুগ স্মরণ করবে। 

এই বিভাগের আরো খবর