বর্ধিত ডায়ালাইসিস ফি কমানো হোক
স্বাস্থ্যসেবার বেহাল চিত্র
প্রকাশিত: ১২ জানুয়ারি ২০২৩
সরকার যখন দেশবাসীকে স্বাস্থ্য খাতের উন্নয়নের কাহিনি শোনাচ্ছে, তখন ডায়ালাইসিস ফি কমানোর দাবিতে রোগী ও স্বজনেরা রাস্তায় নেমে পুলিশের লাঠিপেটা খাচ্ছেন। এটা খুবই দুঃখজনক।
প্রথম আলোর খবর অনুযায়ী, পাবলিক প্রাইভেট পার্টনারশিপের (পিপিপি) আওতায় বৃহত্তর চট্টগ্রামের কিডনি রোগীদের জন্য ২০১৭ সালের ৫ মার্চ ৩১টি মেশিন নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিচতলায় কিডনি ডায়ালাইসিস সেন্টারটি চালু করা হয়। স্যানডোর ডায়ালাইসিস সার্ভিস বাংলাদেশ প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান এ দায়িত্ব পালন করছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় সাতটি মেশিনের বেশি চালু আছে। হাসপাতালের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তুকিসহ একবার ডায়ালাইসিস নিলে যেখানে খরচ হয় ৪১৮ টাকা, সেখানে স্যানডোর ডায়ালাইসিস সার্ভিস নিচ্ছে ৫৩৫ টাকা।
প্রতিষ্ঠানটি ১ জানুয়ারি থেকে একবারের ডায়ালাইসিস ফি ভর্তুকিতে ৫১০ টাকার স্থলে ৫৩৫ টাকা এবং ভর্তুকি ছাড়া ২ হাজার ৭৮৫ টাকার স্থলে ২ হাজার ৯৩৫ টাকা ধার্য করে। এর পাশাপাশি এত দিন যেসব রোগী মাসে ৮ থেকে ১২টি ডায়ালাইসিসে সেবা ভর্তুকি সেবা পেতেন, তাঁরা এখন থেকে ৪ থেকে ৬টির ক্ষেত্রে এ সুবিধা পাবেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেয়। বাকিটা করতে হবে ২ হাজার ৯৩৫ টাকায়। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে গত শনিবার থেকে রোগী ও তাঁদের স্বজনেরা বিক্ষোভ করে আসছিলেন। মঙ্গলবার প্রায় দুই শ লোক চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনের সড়ক অবরোধ করলে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার নেতৃত্বে একদল পুলিশ তাঁদের সেখান থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। অনেক রোগী সড়কে শুয়ে পড়ে প্রতিবাদ জানান। মো. আসাদুল হক নামের একজন রোগী পুলিশের মারধরে আহত হলে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। কেবল আসাদুল হক এক নন, আরও অনেক রোগী পুলিশের আক্রমণের শিকার হয়েছেন বলে প্রথম আলোর খবর থেকে জানা যায়। এ ঘটনা দেশে স্বাস্থ্যসেবার রুগ্ণ ও করুণ চিত্রই তুলে ধরে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মতো প্রতিষ্ঠান কেন নিজস্ব সক্ষমতা তৈরি না করে ভাড়া করা প্রতিষ্ঠান দিয়ে ডায়ালাইসিস করাবে? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শামীম আহসান প্রথম আলোকে বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ভর্তুকিতে সাড়ে ছয় হাজার জনের ডায়ালাইসিস করানোর কথা রয়েছে। কিন্তু সেখানে রোগীর সংখ্যা অনেক বেশি।
হাসপাতাল কর্তৃপক্ষ রোগীর ভর্তুকি বাড়ানোর প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠালেও কোনো জবাব আসেনি। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ নিজস্ব ব্যবস্থাপনায় ডায়ালাইসিস বাড়ানোর আশ্বাস দিয়েছে। কিন্তু কেন তারা নিজের সক্ষমতা না বাড়িয়ে ভাড়ায় ডায়ালাইসিস চিকিৎসা করাচ্ছে, সেই প্রশ্নের উত্তর নেই। উন্নত দেশ তো বটেই, দক্ষিণ এশিয়ার দেশগুলোর তুলনায়ও স্বাস্থ্য খাতে বাংলাদেশে বরাদ্দ কম। আবার যে বরাদ্দ দেওয়া হয়, তার একটা বড় অংশ খরচ হয় অবকাঠামো নির্মাণ ও কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা দিতে। ফলে দরিদ্র ও স্বল্প আয়ের মানুষ স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন এবং নিরুপায় হয়ে তাঁরা রাস্তায় নেমেছেন। রোগীরা আর কত লাঠিপেটা খেলে তাদের চৈতন্যোদয় হবে? চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালসহ সব সরকারি হাসপাতালে ডায়ালাইসিস সেবার বর্ধিত ফি কমানো হোক। ডায়ালাইসিসের মতো জরুরি চিকিৎসাসেবা নিতে গিয়ে মানুষ লাঠিপেটার শিকার হবে আর স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিরা নীরব দর্শকের ভূমিকা পালন করবেন, এটা হতে পারে না।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
