বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৫৯৪

‘বঙ্গবন্ধু রেল সেতুর নির্মাণ কাজ উদ্বোধন আজ’

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

প্রকাশিত: ২৮ নভেম্বর ২০২০  

যমুনা নদীর উপর নির্মিত দেশের অন্যতম বৃহত্তম সেতু ‘বঙ্গবন্ধু সেতু’। আর তার পাশেই দীর্ঘ প্রতিক্ষার পর শুরু হতে যাচ্ছে যমুনা নদীর উপর ডাবল রেল লাইনের ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু’ নির্মাণ কাজ। আজ রোববার (২৯ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রেল সেতু নির্মাণ কাজের উদ্বোধন ও ভিত্তিফলক উন্মেচন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ভিত্তি প্রস্থর স্থাপন ও নির্মাণ কাজের উদে¦াধন অনুষ্ঠানের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। এছাড়াও বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী আয়ূবুর রহমান। অপরদিকে, গত শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পূর্বপাড় (গোল চত্বর) এলাকায় স্থাপিত ভিত্তিফলক স্থান পরিদর্শন করেছেন স্থানীয় সাংসদ ছোট মনির।


এদিকে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুটি জাপানের সহায়তায় নির্মাণ করা হবে। জাপানের জাইকার আর্থিক সহায়তায় বঙ্গবন্ধু সেতুর থেকে ৩০০ মিটার উত্তরে বঙ্গবন্ধু সেতুর সমান্তরাল ৪ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ বঙ্গবন্ধু রেল সেতু নির্মাণ করা হবে।

২০২৩ সাল পর্যন্ত প্রকল্পের মেয়াদ থাকলেও সংশোধিত প্রকল্পে মেয়াদ দু’বছর বৃদ্ধি করে ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। একই সঙ্গে প্রকল্প ব্যয় ৯ হাজার ৭’শ ৩৪ কোটি টাকা থেকে বাড়িয়ে ১৬ হাজার ৭’শ ৮১ কোটি টাকা করা হয়েছে। ডুয়েলগেজ ডাবল লাইন এই সেতুর নির্মাণ কাজ শেষ হলে ঢাকার সাথে দেশের উত্তরাঞ্চলের রেল যোগাযোগের সময় অনেক কম লাগবে। বৃদ্ধি পাবে যাত্রী সেবার মান।

এ নতুন রেল সেতুটির নির্মাণ কাজ শেষ হলে দেশের ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের রেল যোগাযোগে যোগ হবে নতুন মাত্রা। কমবে ভোগান্তি। বাঁচবে সময়। ঢাকার সাথে উত্তর ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের কাছে আর্শীবাদ হিসেবে ধরা এ রেল সেতু।

এই বিভাগের আরো খবর