ফ্যাসিবাদের সরকারের দোসরদের বিচারের আওতায় আনতে হবে: এম এ মালেক
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১৫ অক্টোবর ২০২৪
ফ্যাসিবাদের সরকারের দোসরদের বিচারের আওতায় আনতে হবে এমন মন্তব্য করে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক বলেছেন, শেখ হাসিনা বিএনপি নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করেছে। ছয়শর বেশি নেতাকর্মী গুমের শিকার হয়েছে। তাদের এখনও খুঁজে পাওয়া যায়নি। আয়নাঘরের কারিগররা ধরাছোঁয়ার বাইরে। এদের বিচারের আওতায় আনতে হবে।
সোমবার (১৪ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এম এ মালিকের ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মতবিনিময় সভার আয়োজন করে এম এ মালিকের স্বদেশ প্রত্যাবর্তন আয়োজক কমিটি।
ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে আমাদের নেতাকর্মীদের কঠোর পরীক্ষা দিতে হয়েছে– উল্লেখ করে এম এ মালিক বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় নেতাকর্মীরা ফ্যাসিবাদের বিরুদ্ধে ১৭ বছর আপসহীন সংগ্রাম করেছে। আমাদের অভিভাবক বেগম খালেদা জিয়া গণতন্ত্রের জন্য সংগ্রাম করে অবর্ণনীয় নির্যাতন ভোগ করেছেন। এসব ইতিহাস তুলে ধরতে হবে।
তিনি বলেন, আজ স্বাধীন বাংলাদেশে আসতে পেরে আমি আনন্দিত। শহীদদের আত্মত্যাগের মধ্য দিয়ে এ স্বাধীনতা এসেছে। ছাত্র-জনতার রক্ত-ত্যাগের মাধ্যমে যে স্বাধীনতা এসেছে এই স্বাধীনতা রক্ষা করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শুধু রাজনৈতিক দলগুলো একা এই স্বাধীনতা রক্ষা করতে পারবে না। দেশের আপামর মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে।
বিএনপি চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, আজ ইউরোপে-যুক্তরাষ্ট্রে গণতন্ত্রের চর্চা হচ্ছে। এমনকি পাশের দেশ ভারতেও গণতন্ত্রের চর্চা হচ্ছে। অথচ তারাই (ভারত) আবার আমাদের দেশে স্বৈরাচার, একনায়ক সরকারকে প্রমোট করে। এগুলো আমাদের দমিয়ে রাখার ষড়যন্ত্রের অংশ। আমরা তাদের ষড়যন্ত্রের বিরুদ্ধে সংগ্রাম করেছি। স্বাধীনতা ও গণতন্ত্রের জন্য বাংলাদেশের মানুষ বারবার সংগ্রাম করেছে। আমাদের দমিয়ে রাখা যায় না।
সভায় বিএনপির সহ সম্পাদক নিলুফার চৌধুরী মনি বলেন, শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে বিএনপির নেতাকর্মীরা স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছে। খুনি হাসিনা আমাদের নেতাকর্মীদের নির্মমভাবে হত্যা করেছে। আমাদের বড় ভাই ইলিয়াস আলীসহ ছয়শ নেতাকর্মীকে গুম করা হয়েছে। তাদের খোঁজ আজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না। ফ্যাসিবাদী সরকারের এসব হত্যা গুম নির্যাতনের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, এম এ মালিক দেশনায়ক তারেক রহমানকে দীর্ঘ ১৭ বছর আগলে রেখেছেন। শেখ হাসিনার রক্তচক্ষু উপেক্ষা করে দেশের মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সংগ্রাম করেছেন। নিপীড়িত-নির্যাতিত বিএনপি নেতাকর্মীদের আশ্রয় দিয়েছেন, পরামর্শ দিয়েছেন। তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।
বিএনপির গুম হওয়া নেতা ইলিয়াস আলীর সহধর্মিণী বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা তাহসিনা রুশদী লুনা বলেন, মালেক ভাই দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে এসেছেন। আপনাকে বাংলাদেশের মানুষ ধারণ করে। কারণ উনার যে সাহস এবং সুদূর প্রবাস লন্ডনে থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের উনার যে ভূমিকা, একইসঙ্গে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে যেভাবে শক্তিশালী করেছেন এবং আমরা যে দীর্ঘ ১৬ বছর স্বৈরাচার শেখ হাসিনার অত্যাচার ভুগেছি সেখানে উনি সবসময় আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছেন। শেখ হাসিনা যখনই যুক্তরাজ্যে এবং কানাডায় গিয়েছেন বা ইউরোপের যেখানেই গিয়েছেন সেখানে মালেক ভাই আগে গিয়ে এই ফ্যাসিস্ট হাসিনাকে প্রতিহত করার জন্য সর্ব অগ্রণী ভূমিকা পালন করেছেন।
তিনি বলেন, হাসিনা সবসময় বলত যুক্তরাজ্য বিএনপির কারণে আমি কখনোই কর্মসূচি ভালো করে করতে পারিনি। মালেক ভাইয়ের কারণে তিনি সবসময় বাধার মুখে ছিলেন। বিশেষ করে ফেসবুকের কল্যাণে সারা বাংলাদেশের মানুষ এটি দেখেছেন।
তাহসিনা রুশদী লুনা বলেন, আজ আমরা স্বৈরাচারমুক্ত হয়েছি ঠিকই। কিন্তু আমরা যে প্রত্যাশা করেছিলাম, স্বৈরাচারমুক্ত হলে গুমের বিষয়ে আমরা ফয়সালা পাব। আমার স্বামী ইলিয়াস আলীসহ বিএনপির যে ছয়শ নেতা গুম হয়েছিলেন তাদের কোনো অবস্থান আমরা জানতে পারিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় এসেছে দুই মাসের অধিক সময়। তারা একটি কমিশন গঠন করেছে। কিন্তু সেই কমিশনের কোনো উল্লেখযোগ্য কাজ আমরা কিন্তু দেখতে পাচ্ছি না।
ইলিয়াস আলীর সহধর্মিণী বলেন, আমরা ইতোমধ্যে জানতে পেরেছি এতদিন যাবত এই গুমের এবং হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত ছিল। তাদের দু’একজনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো প্রকার ইন্টারোগেশন করা হয়নি। তাদের কাছ থেকে বর্তমান সরকারের এটাও বের করা সম্ভব হয় নাই যে, গুম করা নেতাদের অবস্থান কি, কোথায় আছে তারা। আমি সরকারের কাছে অনুরোধ জানাব অবশ্যই তাদের ইন্টারোগেশনের মাধ্যমে সব জাতির সামনে স্পষ্ট করার জন্য। এই গুমের সঙ্গে যারা জড়িত তাদের আইনের আওতায় এনে বিচারের সম্মুখীন করার দাবি জানাচ্ছি।
সভায় আরও বক্তব্য দেন শিক্ষাবিদ ড. ফারদিন ইসলাম, মানবাধিকার সমিতি চেয়ারম্যান মনজুর হোসেন ঈসা প্রমুখ।
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- প্রধানমন্ত্রীর সঙ্গে তিন বাহিনী প্রধানের সাক্ষাৎ
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- বিএনপি সরকারের ১৮০ দিনের বিশেষ কর্মপরিকল্পনা ঘোষণা
- ২৪ ঘণ্টায় ৫০ যুদ্ধবিমান মোতায়েন: ইরানে বড় হামলার প্রস্তুতি?
- প্রথম মন্ত্রিসভা বৈঠকে যেসব নির্দেশনা দিলেন প্রধানমন্ত্রী
- কালীগঞ্জে মাদকসহ তিন কারবারি আটক
- এলডিসি উত্তরণ পেছানোর উদ্যোগ নিচ্ছেন নতুন বাণিজ্যমন্ত্রী
- প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রথম মন্ত্রিসভা বৈঠক
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- নিজ কেন্দ্রেই হারলেন জামায়াত আমির
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ঢাকার পাঁচ আসনে প্রথম দুই ঘণ্টায় ৬ থেকে ১৩ শতাংশ ভোট পড়েছে
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- আওয়ামী লীগের নেতৃত্বে আসলেন যারা
- পল্টন থানা ছাত্রলীগের নবনির্বাচিত সভাপতি মোঃ আল-আমিন
- সংরক্ষিত মহিলা আসনে
লাকসামের রিনা আলম আ’লীগের মনোনয়ন প্রত্যাশী - বিএনপির ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ
- স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন আজ
- সরকারের কূটকৌশলে নেত্রী জেলে, নেতা বিদেশে: মির্জা আব্বাস
- সাংসদ মঈন উদ্দীন খান বাদল আর নেই
- যেভাবে উত্থান সাদেক হোসেন খোকার
- বিএনপির ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
- ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত দেশ গড়তে কাজ করছে আওয়ামী লীগ : শেখ হাসিনা
- ঢাকা মহানগর আ.লীগের নেতৃত্বে আসছেন যাঁরা
- আবরার হত্যা ছাত্রলীগেরও কাউকে ছাড় দেয়া হয়নি: ওবায়দুল কাদের
- উত্তরে আশাবাদী আতিক, দক্ষিণে আসতে পারে পরিবর্তন
- ৬০ নাম্বারের পরীক্ষা দিয়ে পাস করলেই হওয়া যাবে ছাত্রলীগ নেতা
- তারেক আতঙ্কে ব্যবসায়ীরা
