বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৮৬

নামাজরত অবস্থায় ইমামের মৃত্যু

তরুণ কণ্ঠ ডেস্ক

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২০  

ব্রাহ্মণবাড়িয়ায় নামাজরত অবস্থায় এক ইমামের মৃত্যু হয়েছে। তার নাম হাফেজ মাওলানা সুলায়মান (৫৮)।

সোমবার ভোরে ফজর ওয়াক্তে সদর উপজেলা শহরের পৌর এলাকার কুমারশীল মোড়স্থ ঐতিহ্যবাহী মদিনা মসজিদে নামাজরত অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

হাফেজ মাওলানা সুলায়মান নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়নের গুটিগ্রামের মৃত হাজী কফিল উদ্দিন মুন্সীর ছেলে। তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে মদিনা মসজিদের ইমামের দায়িত্ব পালন করে আসছিলেন।

মদিনা মসজিদের খাদেম মাওলানা অহিদুজ্জামান জানান, ভোরে ফজর নামাজে ইমামতি করার সময় শ্বাসকষ্ট অনুভব করলে মেহরাব থেকে সরে দাঁড়ান ইমাম হাফেজ মাওলানা সুলায়মান।

পরে মুসল্লিদের সঙ্গে ফজর জামায়াতে নামাজরত অবস্থায় ইন্তেকাল করেন তিনি।

বাদ জোহর শহরের টেংকেরপাড়ায় জানাজা শেষে তার প্রতিষ্ঠিত তিতাসপাড়া জামিয়া ইসলামিয়া সুলায়মানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে হাফেজ মাওলানা সুলায়মানের দাফন সম্পন্ন হবে।

এই বিভাগের আরো খবর