বুধবার   ১১ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৩ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
৩৩৪

দ.সুনামগঞ্জে সাইবারবুলিং ও গুজব বিরোধী বিটপুলিশিং সমাবেশ অনুষ্ঠিত

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২০  

দক্ষিণ সুনামগঞ্জে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার(২৯ নভেম্বর) সকাল ১১ টায় থানা পুলিশের আয়োজেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার শান্তিগঞ্জ বাজার মান্নান চত্বরে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিট পুলিশিং সমাবেশে থানা পুলিশের অফিসার ইনচার্জ(ওসি) কাজী মোক্তাদির হোসেন এর সভাপতিত্বে,জয়কলস ইউনিয়ন বিট অফিসার  (এসআই) মো. মনিরুজ্জামানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা ভাইস চেয়ারম্যান মো. নুর হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার।

এসময় আরো বক্তব্য রাখেন থানার সেকেন্ড অফিসার (এসআই) মো. আলাউদ্দিন, জয়কলস ইউপি চেয়ারম্যান মো. মাসুদ মিয়া, পশ্চিম বীরগাঁও ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম, যুবলীগ নেতা রাজা মিয়া, ইউপি সদস্য আশারাফ আলী, শ্রমিক নেতা আব্দুল ওয়াকিব প্রমুখ।

সভায় বক্তারা গ্রাম গঞ্জের সর্ব সাধারণকে সাইবার বুলিং ও গুজব বিরোধী বিভিন্ন কর্মকান্ড সম্পর্কে অবগত করেন এবং সামাজিক ভাবে নিরাপত্তাবলয় সৃষ্টি করে সাইবার বুলিং ও গুজব কারীদের প্রতিহত করার আহ্বান জানান।

এই বিভাগের আরো খবর