বৃহস্পতিবার   ১২ ফেব্রুয়ারি ২০২৬   মাঘ ২৯ ১৪৩২   ২৪ শা'বান ১৪৪৭

তরুণ কণ্ঠ|Torunkantho
২৪৫

দক্ষিণ সুনামগঞ্জে কমিউনিটি পুলিশিং `ডে` পালিত

জামিউল ইসলাম তুরান, দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধি :

প্রকাশিত: ৩১ অক্টোবর ২০২০  

‘মুজিববর্ষের অঙ্গিকার পুলিশ হবে জনতার মুজিববর্ষের মুলমন্ত্র কমিউনিটি পুলিশিং সর্বত্র’- স্লোগানকে ধারণ করে দক্ষিণ সুনামগঞ্জ থানা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে -২০২০ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে দক্ষিণ সুনামগঞ্জ থানার হলরুমে থানার অফিসার ইনচার্জ (ওসি) মুক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সেকেন্ড অফিসার এসআই আলাউদ্দিনের সঞ্চালনায় সভায় প্রধান অথিতির বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি প্রভাষক নুর হোসেন।

বিশেষ অথিতির বক্তব্য রাখেন, মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রাণী তালুকদার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আতাউর রহমান, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সাধারণ সম্পাদক রফিক খাঁন।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জয়কলস ইউপি চেয়ারম্যান মাসুক মিয়া, দর্গাপাশা ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, পাথারিয়া ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ, প্রেসক্লাবের সভাপতি কাজী জমিরুল ইসলাম মমতাজ, সাধারণ সম্পাদক নুরুল হক, উপজেলা আওয়ামীলীগের সহ-প্রচার সম্পাদক সুরঞ্জিত চৌধুরী টপ্পা, উপজেলা যুবলীগ সহ-সভাপতি জুবেল আহমদ , রাজা মিয়া, পশ্চিম পাগলা ইউপি সদস্য রঞ্জিত সুত্রধর, জয়কলস ইউপি সদস্য আশরাফ হোসেন, উপজেলা যুবলীগ নেতা বাবুল হোসেন ও দর্গাপাশা যুবলীগের যুগ্ম আহবায়ক রুবেল মিয়া।

এ সময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা রাধা কান্ত, মসদ আলী, উপজেলা যুবলীগ নেতা হাসান মাহমুদ তারেক ,দক্ষিণ সুনামগঞ্জ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হোসাইন আহমদ, অর্থ সম্পাদক সোহেল তালুকদার, সদস্য মোঃ জামিউল ইসলাম তুরান,পাথারিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুর আলম, উপজেলা যুবলীগের শিক্ষা বিষয়ক সম্পাদক শহিদ মিয়া, ইউপি সদস্য মকবুল হোসেন, শ্রমিক নেতা বজলুর রহমান,থানার এস আই জয়নাল আবেদীন,মাহবুবুর রহমান চকদার,আনোয়ার হোসেন,এস আই রশিদ উদ্দিন,এস আই জহিরুল ইসলাম, এস আই মনিরুজ্জামান,এস আই দেবাশীষ,বাবুল হাওলাদার,এ এস আই আব্দুস শহিদ, উত্তম কুমার কৈরী,সাইফুল ইসলাম,নৃপ্রেশ চন্দ্র দেব, রতন দেবনাথ, সমীরন দেব, ছাত্রলীগ নেতা ছাব্বির আহমদ, মিজানুর রহমান প্রমুখ।

এই বিভাগের আরো খবর