চিড়িয়া দেখতে বিদেশিরা আসবে তো বাংলাদেশে?
তরুণ কণ্ঠ ডেস্ক
প্রকাশিত: ১৭ নভেম্বর ২০২১
এসব গর্ব-বড়াইর গুরুত্ব না দিয়ে আমরা কেন উড়াল দিচ্ছি উগান্ডাসহ নানান দেশে? বিদেশিরা কেন সেই হারে দেখতে-জানতে ছুটে আসছে না বিশ্বরানী বাংলাদেশে? এমন প্রশ্ন ও খুঁতখুঁতির মাঝে আশা জাগানিয়া সংবাদ হচ্ছে, বিদেশিরা চিড়িয়া ও চিড়িয়াখানা দেখতে বাংলাদেশে ছুটে আসবে। খবরটা সরবরাহ করেছেন মৎস্য ও প্রা’ণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
অব্যাহত উন্নয়নে বাংলাদেশ আজ বিশ্বের বিস্ময় উল্লেখ করে সুসংবাদটি দেন তিনি। বলেন, জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে মহাপরিকল্পনা নেয়া হয়েছে। এতে চিড়িয়াখানা দেখতে বিশ্বের অন্যান্য প্রান্ত থেকে মানুষ আসবে বাংলাদেশে। সেদিন ১৪ নভেম্বর রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা ও রংপুর চিড়িয়াখানার আধুনিকায়নে মহাপরিকল্পনা প্রণয়ন সংক্রান্ত দুই দিনব্যাপী কর্মশালার উদ্বোধন করেছেন মন্ত্রী। তার আশা চিড়িয়াখানা দেখতে বাংলাদেশের মানুষ আর দুবাই, সিঙ্গাপুর, হংকং যাবে না। বরং বিশ্বের বিভিন্ন দেশের মানুষই আসবে বাংলাদেশে।
করোনার প্রকোপের সময় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত রাখতে হয়েছে। তবে, করোনার সময়ে প্রকল্প নিতে কোনো হেরফের হয়নি। প্রকল্পগুলোতে ঠিকই প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণের জন্য টাকা বরাদ্দে কমতি হয়নি। এর আগে আলু চাষ দেখতে, পুকুর খনন শিখতে, ক্যামেরা বা মোবাইল কিনতে সরকারি টাকায় দল বেধে বিদেশ যাওয়ার খবরগুলো মানুষকে নন-স্টপ বিনোদন দিয়েছে।
এর আগে, একজন মন্ত্রীর দাবি ছিল বিদেশিরা দলে-দলে বাংলাদেশে ওষুধ কিনতে আসছে। বাস্তবে কী হয়েছে, তা সবারই জানা। ওই মন্ত্রী চলে গেছেন পরপারে। সামনের দিনগুলোতে বিদেশিরা চিড়িয়া দেখতে বাংলাদেশে আসবে কি-না, সেটা অপেক্ষার বিষয়। তবে, মশা মারা বা পুকুর কাটা, খিচুড়ি রান্নার অভিজ্ঞতা নিতে বাংলাদেশিদের নানা দেশে ছুটে যাওয়ার লাগামে টান পড়ছে না। বিদেশি কারো কি ইচ্ছা হয় না বাংলাদেশে এসে কিছু দেখতে বা শিখতে? বা অভিজ্ঞতা নিতে? এ প্রশ্নের জবাব মেলে না।
বাংলাদেশে কী দেখার বা অভিজ্ঞতা নেয়ার মতো কিছু নেই? এক এক করে উল্লেখ করলে বলতে কোনো দ্বিধা নেই যে, এখানে জানার অনেক কিছুই আছে। মাত্র ১০ হাজার টাকায় একটি বটি বা একটি ড্রাম কেনার অভিজ্ঞতা বাংলাদেশ ছাড়া আর কোথাও নেই- তা হলফ করে বলা যায়। ৯ কোটি টাকা বরাদ্দের ৮ কোটি টাকাই লোপাটের ঘটনারা আপ-টু-ডেট জ্ঞান বিশ্বের আর কোনো দেশে পাওয়া যাবে না।
পরীক্ষা না করে করোনার সার্টিফিকেট দেওয়ার বিদ্যার্জনের তাগিদও বোধ হয় না কোনো দেশের? করোনা ভাইরাসের সঙ্গে ফাইটের অভিজ্ঞতার রসদও আছে বাংলাদেশে। এ মহামারিতে সংক্রমণের ভয়ে বিশ্বের দেশে দেশে জাতীয় ও স্থানীয় নির্বাচন স্থগিত হলেও বাংলাদেশ ভিন্নতার সক্ষমতার প্রমাণ দিয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যখন ব্যাপক জনসমাগম এড়িয়ে চলার প্রেসক্রিপশন দেয়া হয়েছে তখন কেবল ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচন নয়, তৃণমূলে পৌরসভা-ইউপি নির্বাচনের সক্ষমতা দেখাতে পেরেছি আমরা।
নির্বাচনে করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার শঙ্কা নেই-এমন নিশ্চয়তা দিতে পেরেছে বাংলাদেশের নির্বাচন কমিশন। এ থেকেও কি বিদেশিদের জন্য অভিজ্ঞতার কিছু নেই ? করোনা মহামারিকালে জুম অ্যাপ নিয়ে কী গরম ব্যবসা করা যায়? তা জানতে-বুঝতে চাইলে বাংলাদেশে আসার বিকল্প নেই। জুম মিটিংয়ে কিভাবে লাখ-লাখ টাকা স্টেশনারি কেনার খরচ দেখানো যায় বা জুম মিটিংয়ে লাখ টাকার চা-সিঙ্গারা খাওয়ার অভিজ্ঞতা নিতে বাংলাদেশে ছুটে আসেনি কেউ। অস্বীকারের কোনো জো নেই, বাংলাদেশে প্রকল্প নির্ভর দেশ৷
বিদেশী ঋণের প্রকল্পে চলে দেশ৷ যারা ঋণ দেয় ও প্রকল্প প্রণয়নে ভূমিকা রাখে, তারা এটা জানে যে একাধিক বিদেশ ভ্রমণের সুযোগ না থাকলে, সরকারি কর্মকর্তারা প্রকল্প পাস করবেন না৷ ফলে তারাও যে কোনো প্রকল্প প্রণয়নের সময় মূলত দুটি দিক খেয়াল রাখেন৷ একটি নতুন গাড়ি কেনা এবং অন্যটি বিদেশ ভ্রমণ৷বিদেশ ভ্রমণ বা গাড়ি কেনা দেশের কী উপকারে আসা তা ভাবার বিষয়ের মধ্যেই পড়ে না। বিদেশ ভ্রমণের সঙ্গে ভাতা সম্পৃক্ত থাকে, আত্মীয় বা বন্ধুর বাসায় থেকে অনেক ক্ষেত্রে পাঁচ তারকা হোটেলের ভাড়ার সমপরিমাণ ডলার তুলে নেওয়া যায়৷ আর দেখা হয় নতুন নতুন দেশ৷ একারণে অনেক সরকারি কর্মকর্তারা বিদেশ ভ্রমণে স্ত্রী-সন্তানদেরও সঙ্গী করেন।
করোনার প্রকোপের সময় সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর স্থগিত রাখতে হয়েছে। তবে, করোনার সময়ে প্রকল্প নিতে কোনো হেরফের হয়নি। প্রকল্পগুলোতে ঠিকই প্রশিক্ষণের নামে বিদেশ ভ্রমণের জন্য টাকা বরাদ্দে কমতি হয়নি। এর আগে আলু চাষ দেখতে, পুকুর খনন শিখতে, ক্যামেরা বা মোবাইল কিনতে সরকারি টাকায় দল বেধে বিদেশ যাওয়ার খবরগুলো মানুষকে নন-স্টপ বিনোদন দিয়েছে।
এগুলোর সঙ্গে আরো রয়েছে পরামর্শক ফি, গাড়ি কেনা ও ভবন নির্মাণে যাচ্ছে-তাই কাণ্ড, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের বালিশ কেনা, ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ৩৭ লাখ টাকায় পর্দা কেনা, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিক্যাল কলেজের জন্য সাড়ে ৫ হাজার টাকার বই ৮৫ হাজার ৫০০ টাকায় কেনা, ইসলামিক ফাউন্ডেশনের মুহতারাম ডিজির পবিত্র কুরআন শরীফ না ছেপে টাকা হজম করে দেয়া, স্বাস্থ্য অধিদফতরে তিন কোটি টাকার যন্ত্র ২৫ কোটি টাকায় কেনা বা স্বাস্থ্য অধিদফতরের এক আবজলের লোপাটের মতো কতো কাণ্ড!
এমন অভিজ্ঞতার জন্য বাংলাদেশের কোনো বিকল্প আছে? বা থাকার সম্ভাবনা আছে? বিদেশিদের ইচ্ছা করে না এসবের অভিজ্ঞতা নিতে? কেন ছুটে আসে না তারা? এ অবস্থায় তারা অন্তত চিড়িয়া দেখতে বাংলাদেশে আসবে- এমন আশাবাদ যেনতেন ঘটনা নয়। এতো চিড়িয়া পৃথিবীর আর কোনো দেশে আছে কি-না, সেই প্রশ্ন আপাতত তোলাই থাক। তবে, বাংলাদেশের অর্থনীতির জন্য নতুন এক সম্ভাবনার তথ্য যে মিললো সেটাও কম নয়।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
