অগ্নিকাণ্ডের ঘটনায় যা বললেন ব্যারিস্টার সুমন
তরুণ কণ্ঠ রিপোর্ট
প্রকাশিত: ১০ জুলাই ২০২১
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সজীব গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান হাসেম ফুড অ্যান্ড বেভারেজের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৫২ জন শ্রমিক নিহত হয়েছে। তাদের নিহত হওয়ার ঘটনায় এবার সরব হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন। তিনি আগুনে পুড়ে মারা যাওয়ার প্রকৃত কারণ অনুসন্ধান করে কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
শনিবার (১০ জুলাই) ঢাকা মেডিকেল কলেজের সামনে থেকে ফেসবুক লাইভে ব্যারিস্টার সুমন এ মন্তব্য করেন।
সেজান জুস হাতে নিয়ে ব্যারিস্টার সুমন বলেন, রুপগঞ্জে সেজান জুস তৈরি করা হয়। হাসেম গ্রুপ এই সেজান জুস বানায়। এই সেজান বানাতে গিয়েই অর্ধশতাধিক মানুষ পুড়ে কয়লা হয়ে গেল। আমি যেখানে দাঁড়িয়ে তার পাশেই অনেকগুলো লাশ পড়ে আছে। সবগুলো পুড়ে একেবারে কয়লা হয়ে গেছে। আমি আপনাদের একটি জিনিস বলতে চাই, বাংলাদেশের মানুষ আগুনে পুড়ে মরতেই পারে। এটা সারা পৃথিবীতেই হয়। কিন্তু যখন অভিযোগ শোনা যায় গেট লাগিয়ে রাখার কারণে বা ছাদে না উঠতে পারার কারণে এতগুলো মানুষ মারা গেছেন। তখন কি আপনার মনে হয় এটা শুধুই এক্সিডেন্ট?
তিনি বলেন, আর একটা জিনিস খেয়াল করেন আমাদের দেশে লেবার ল বা শ্রম আইন আছে। এই শ্রম আইন অনুযায়ী ৫২ জন যদি মারা গিয়ে থাকেন, তাহলে সর্বোচ্চ জন প্রতি ২ লাখ টাকা দিতে হবে। দুই লাখ টাকা করে মোট ১ কোটি ৪ টাকা দিলেই মালিক হাসেম সাহেবের সব ঝামেলা শেষ। তাহলে ১ কোটি ৪ লাখ টাকা কি এই ৫২ জনের জীবনের দাম? ৫২ জন এক্সিডেন্টে মারা গেলে ক্ষতিপূরণের মামলা হতে পারে। কিন্তু তাকে যদি হত্যায় সহযোগিতা করা হয়, এই গেট লাগিয়ে রাখার কারণে, গেট লাগিয়ে রেখে যদি মরতে বাধ্য করেন তাহলে এক্সিডেন্টের মামলা হওয়ার কথা নয়। আমাদের প্যানাল কোডের ৩০৪/২ ধারা অনুযায়ী এ ধরনের ডেসপারেট আচরণের কারণে যাবজ্জীবন পর্যন্ত সাজার ব্যবস্থা আছে।
আমি বলছি না যে বিজনেস করতে গেলে আগুন লাগবে না, আগুন লাগবে, আগুনে মানুষ মরতেই পারে। আমাদের মতো দেশে এভাবে হাজার হাজার মানুষ মারা যায়, কিন্তু আপনার আচরণের কারণে, এই গেটটা লাগিয়ে রাখার কারণে যদি মারা যায়। আমরা বলতে পারি এই মানুষগুলোর জীবনের কোনো দাম নেই আপনার কাছে। আমি শুনেছি, এই সেজান জুস নাকি পাকিস্তানি প্রডাক্ট। পাকিস্তান একাত্তর সালে যন্ত্রণা দিয়েছে, এখনও যন্ত্রণা দিচ্ছে। একটা পজিটিভ দিক এই প্রডাক্ট নাকি খারাপ না। কিন্তু বুঝতে পেরেছেন কতগুলো ঘাম আর রক্তের মধ্যে দিয়ে এই প্রডাক্ট বাংলাদেশে এসেছে, বলেন ব্যারিস্টার সুমন।
ব্যবসায়ীদের উদ্দেশ্যে ব্যারিস্টার সুমন বলেন, ব্যবসা করবেন ঠিক আছে। কিন্তু মানুষকে হত্যার দিকে ঠেলে দেবেন না। মানুষ হত্যার মধ্যে দিয়ে টাকা ইনকাম করতে পারেন না। এ বিষয়ে সরকারের অনেক কিছু করার আছে। এর আগে তাজরিন ফ্যাশনে ১১১ জন পুড়ে ছাই হয়ে গেল, বিচারের তো কিছু দেখা গেল না। সরকারের প্রতি আমার আহ্বান থাকবে ভালো করে একটি কমিটি করুন। যারা মারা গেছেন তারা এই দুই লাখ করে টাকা পাবেন কি না তাও জানি না। কারণ শ্রমিকরা তো সংঘবদ্ধ না। কিন্তু ব্যবসায়ীরা অনেক বেশি সংঘবদ্ধ। এদের থেকে দুই লাখ করে আনাই তো কষ্টকর।
সরকারকে আমি বলব, যদি গেট তালাবদ্ধ থাকার কারণেই শ্রমিক মারা যায়, তাহলে কর্তৃপক্ষের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনুন। সরকার থেকে এবং কোম্পানি থেকে নিহতদের পরিবার ক্ষতিপূরণ পায়, সেটা নিশ্চিত করতে হবে। মানুষগুলো তো ফেরানো যাবে না, অন্তত তাদের আত্মা যেন শান্তি পায়। এই প্রার্থনা করছি, ফেসবুক লাইভে বলেন ব্যারিস্টার সুমন।
- ৬০ লক্ষ দোকান কর্মচারীরা ঈদ বোনাস ও ওভারটাইম ভাতা চান- এনএসইএফ
- চরকাজলে স্কুলসংলগ্ন দোকানের পিছন থেকে গাঁজা গাছ উদ্ধার
- ভারতীয় স্পাইসজেটকে বাংলাদেশের আকাশসীমা ব্যবহারে নিষেধাজ্ঞা
- আইনমন্ত্রীর একান্ত সচিব বিচারক সাজ্জাদ
- সংরক্ষিত নারী আসনে এমপি পদে আলোচনায় যেসব বিএনপি নেত্রী
- গণতন্ত্রের অগ্রযাত্রাকে সুসংহত করতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ
- ৮ উপদেষ্টার দপ্তর বণ্টন, কে কোন দায়িত্বে?
- তারেক রহমানের সঙ্গে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর ফোনালাপ
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- চা শ্রমিকদের বিরুদ্ধে মামলা; সংসদ সদস্যের হস্তক্ষেপ
- হিমাগারের অভাবে মৌলভীবাজারের কৃষকেরা বিপাকে
- টেক্সটাইল খাতে বাংলাদেশের অবস্থান নিয়ে বুটেক্সে সেমিনার
- প্রধানমন্ত্রী তারেক রহমানকে ট্রাম্পের অভিনন্দন
- বিধ্বস্ত অর্থনীতিতে জনগণের প্রত্যাশা পূরণ করব: মির্জা ফখরুল
- সৌদি-বাংলাদেশ: ৩ ঘণ্টার ব্যবধান, কিন্তু ঈদে কেন ১ দিনের পার্থক্য?
- শিক্ষা নিয়ে দলীয় রাজনীতি নয়, রাষ্ট্র গড়ব শিক্ষা দিয়ে: ববি হাজ্জাজ
- জানুয়ারিতে ৫৫৯ সড়ক দুর্ঘটনায় ৪৮৭ নিহত, ১১৯৪ আহত
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- এআই স্বাস্থ্য তথ্যে ভুল, বিভ্রান্তির ঝুঁকি বাড়ছে
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক
- টপ র্যাঙ্ক ও ১৯২ প্লাস স্ট্রাইক রেটেও টানা তিন শূন্য অভিষেক শর্ম
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- দাড়ি ছাঁটলে জেল! কঠোর হচ্ছে তালেবান শাসন, বিপাকে নাপিতরা
- রমজানেই শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কর্মসূচি
- অলিম্পিকের ১৫৫ কোটি টাকার শেয়ার কিনছেন আজিজ মোহাম্মদ ভাই
- আল-আকসায় ১০ হাজার ফিলিস্তিনিকে নামাজের অনুমতি ইসরায়েলের
- ভারতে ৭০ দেশের নৌ মহড়ায় অংশ নিল বাংলাদেশ
- প্রধানমন্ত্রীর এপিএস-২ পদে নিয়োগ পেলেন আব্দুর রহমান সানি
- রমজানে ১০ লাখ পরিবারকে সুলভ মূল্যে প্রোটিন দেবে সরকার
- সচিবালয়ে দ্বিতীয় দিনে অফিস করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- বিশ্ববাজারে দাম কমায় দেশে স্বর্ণ ভরিতে দাম কমলো
- স্বর্ণের দাম সমন্বয়: ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যারেটেও কমেছে মূল্য
- নতুন সরকারের শিক্ষামন্ত্রী হচ্ছেন ড. মঈন খান
- ছোট হচ্ছে এবারের সরকার, বিএনপি`র মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন কারা?
- পবিত্র রমজানে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ
- রোজা রেখে নখ ও চুল-দাড়ি কাটা যাবে?
- কমলগঞ্জ উপজেলা থেকে দুই সংসদ সদস্য : এলাকায় উৎসবের আমেজ
- কমলগঞ্জে বিষপানে গৃহবধূর আত্মহত্যা
- দায়িত্ব নিয়েই মৌলভীবাজারে সফরে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী:আরিফুল
- দেশে রমজানের চাঁদ দেখা গেছে, রোজা শুরু বৃহস্পতিবার
- ১৮ ফেব্রুয়ারি না কি ১৯? রমজান শুরুর তারিখ নিয়ে ধোঁয়াশা
- নবীন-প্রবীণ সমন্বয়ে গঠন, টেকনোক্র্যাট কোটায় বেশ কয়েকজন
- রাশেদ খান পরাজিত, প্রতিশ্রুতি রক্ষার অঙ্গীকার করলেন
- ফাগুনের প্রথম দিন ও ভালোবাসা দিবস আজ
- দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে দায়িত্বশীল ড.খন্দকার মোশাররফ হোসেন
- সংসদ সদস্য হলে যেসব অর্থনৈতিক ও প্রশাসনিক সুবিধা পাওয়া যায়
- চলচ্চিত্র আর্কাইভে সংরক্ষিত হলো ‘কাগজ’ সিনেমার মাটির পোস্টার
- মির্জা ফখরুল: নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, ১৫ তারিখে সরকার
- গুঞ্জন উড়িয়ে দিলেন আইজিপি: ‘আমি পদত্যাগ করিনি’
- মন্ত্রী ও রাষ্ট্রপতি পদে আলোচনায় ড. মঈন খান
- কুরআন হাদিসে কাউকে ‘মুরগী চোরা’ বলার অনুমতি দেওয়া হয়নি
- মহাকাশের জন্ম ও মৃত্যু - ড. মো: হোসেন মনসুর
- তরুণ কন্ঠের নাম ব্যবহার করে অপকর্ম, শীঘ্রই আইনানুগ ব্যবস্থা
- এইডস নিয়ে সচেতনতাই মূল লক্ষ্য
- গ্যাস্ট্রিকের ওষুধ রেনিটিডিনে মিলল ক্যান্সার সৃষ্টিকারি উপাদান
- প্রযুক্তির অধিক ব্যবহারের সাথে বেড়ে চলেছে অনলাইন প্রতারনা
- আইনের সঠিক ব্যবহার নাকি প্রয়োজন নতুন আইনের?
- বৃহৎ কার্যসিদ্ধির আদ্যপ্রান্তে!
- ইমান আর অনুভূতির জায়গা এক নয় : ব্যারিস্টার তৌফিকুর রহমান
- রমজান মাস স্রষ্টার শ্রেষ্ঠ উপহার
- ফরিদপুর সুগার মিল নিয়ে কিছু কথা - আমিনুল ইসলাম শান্ত
- বঙ্গবন্ধু ও কলকাতার বেকার হোস্টেল
- আপনিও দৈনিক তরুণ কণ্ঠে’র অংশ হয়ে উঠুন, লিখুন তরুণ কণ্ঠে
- ধর্ষণ,তোমার শেষ কোথায়?
- রাজনীতিকের দায় এড়িয়ে যাওয়ার সুযোগ কোথায়? - সাজেদা মুন্নি
